নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে বিটিআরসির প্রাপ্ত বকেয়া ১২৮ কোটি ছয় লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা অবিলম্বে পরিশোধেরনির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। সিটিসেলের এক আবেদনের চূড়ান্ত নিস্পত্তি করে এই আদেশ দেন সর্বোচ্চ আদালত। আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন দুই আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই ...
box
পরিবেশ রক্ষায় চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপন
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ দূষণ রোধে এবার দেশের সব চিনিকলে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন করতে যাচ্ছে সরকার। এর আগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) দেশের সব চিনিকলে পরিবেশ রক্ষার্থে ইটিপি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। প্রথম পদক্ষেপ হিসেবে ২০১১ সালে নিজস্ব অর্থায়নে নাটোর চিনিকলে ইটিপি স্থাপন করা হয়। এখন বাকি ১৪টি চিনিকলে ইটিপি স্থাপনের প্রকল্প হাতে নেয়া হচ্ছে। সরকারের সম্পূর্ণ ...
বাণিজ্য যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ বন্ধ ঘোষণায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। সোমবার (২১ মে) স্বর্ণের দাম কমে গত পাঁচ মাসে সর্বনিম্ন হয়েছে। তবে এর বিপরীতে বেড়েছে ডলারের দাম। সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্টেভেন মুচিন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ স্থগিত করা হয়েছে। এ খবরে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে চাহিদা কমায় দামও কমে যায়। বিশ্ববাজারে গতকাল ...
আইডিআরএ’র কার্যবিবরণী ৯০টি সভার ফাইল গায়েব
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সভার কার্যবিবরণীর মূলকপি গায়েব হয়ে গেছে। ২০১১ সালে আইডিআরএ গঠনের পর ৯৫টি সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৯০টি সভার কার্যবিবরণীর মূলকপি কর্তৃপক্ষের দফতরে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কর্মরত কর্মকর্তারা কোনো তথ্যও দিতে পারছেন না। বাধ্য হয়ে বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবহিত করেছে আইডিআরএ। সম্প্রতি এক চিঠিতে বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অর্থ ...
করাচিতে দাবদাহে ৬৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচিতে প্রচণ্ড গরমে গত ৩ দিনে অন্তত ৬৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক নিউজ এজেন্সি রয়টার্স। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম ও একটি সমাজকল্যাণ সংস্থার বরাত দিয়ে তারা এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ওই অঞ্চলের তাপমাত্রা ৪৪ড্রিগ্রি সেলসিয়াস (১১১ ফারেনহাইট) পর্যন্ত রেকর্ড করা হয়েছে। উচ্চ তাপমাত্রা বজায় থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ...
দুদক কার্যালয়ে এ কে আজাদকে জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক: অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলাবার (২২ মে) সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদিন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের উধর্বতন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। ...
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে নেই ইকার্দি
স্পোর্টস ডেস্ক: নিজের ক্লাব ইন্টার মিলানকে ঐতিহাসিক এক ম্যাচ জিতিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তুলেছেন মাউরো ইকার্দি। ২৯ গোল করে হয়েছেন ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতাও। তবুও মন গললো না আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির। আর্জেন্টিনার জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা হলো না ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারের। সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় এই দল ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ। ইকার্দি সুযোগ না ...
সৌদিতে অভ্যুত্থানের ডাক : ক্ষমতা নিতে চাচাত ভাইকে যুবরাজের অনুরোধ
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি বাদশাহ সালমানকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দেশ পরিচালনার দায়িত্ব নিতে দুই চাচাত ভাইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নির্বাসিত এক যুবরাজ। ওই যুবরাজ বলেছেন, তিনি অভ্যুত্থানের ডাক দেয়ার পর এর সমর্থনে দেশটির পুলিশ ও সেনাবাহিনীর অনেক সদস্যের কাছ থেকে ই-মেইলে সাড়া পেয়েছেন। প্রিন্স খালেদ বিন ফারহান অপর দুই যুবরাজ আহমেদ বিন আব্দুলআজিজ ও মুকরিন বিন আব্দুলআজিজের প্রতি আহ্বান ...
পুতিনের সঙ্গে সাক্ষাৎ মোদীর: সম্পর্ক জোরদারের উদ্যোগ
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সোমবার এক অনানুষ্ঠানিক সফরে রাশিয়া যান প্রধানমন্ত্রী মোদী। তাদের দুইজনের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি ইরান ও রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুটি গুরুত্ব পায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সোচি শহরে দুই নেতার বৈঠক হয়। তারা দুইজন সোচির সিরিয়াস পরিদর্শন করেন। সেখানে তারা রাশিয়ার ...
সারাদেশে বন্দুকযুদ্ধে নিহত ১২
নিজস্ব প্রতিবেদক: চলমান রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান। গত কয়েকদিনের মতো গতকাল সোমবার রাতেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সারাদেশে ১২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বন্দুকযুদ্ধে নিহত ৯ জনকেও মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত র্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুমিল্লায় ২, নীলফামারীতে ২, চট্টগ্রামে ১, নেত্রকোনায় ১, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর