১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:২৫

box

৮ জুনের মধ্যেই রাস্তা সংস্কার: কাদের

নিজস্ব প্রতিবেদক: আগামী ৮ জুনের মধ্যে সব রাস্তার প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যেখানে রিপেয়ার (মেরামত) দরকার, সেটা এর মধ্যে করতে হবে। রাস্তা সংস্কারে উদাসীনতা সহ্য করা হবে না। মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণ সাইটে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণবিষয়ক এক সভায় তিনি এ নির্দেশ দেন। কাদের বলেন, ...

জেরুসালেমের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় নয়: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোগান বলেছেন, আমরা জেরুসালেমের জন্য লড়াই চালিয়ে যাব; যতক্ষণ না জেরুসালেম হবে শান্তিময় আবাস, বিরাজ করবে প্রশান্তি এবং সম্মান। জেরুসালেমের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না তুরস্ক। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় কূটনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন। এরদোগান বলেন- আমরা জেরুসালেমে আমাদের অধিকার ছেড়ে না দিতে প্রতিশ্রুতবদ্ধ। আমরা কখনো আমাদের প্রথম কিবলা ত্যাগ ...

নাজিমের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।  বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করে। স্বরাষ্ট্র সচিব, বিআরটিএ চেয়ারম্যান, বিআরটিএ এমডি, পুলিশের আইজি, ...

৬০ হাজার পিচ আইসক্রিম ও ৫০ মণ আম ধ্বংস করলো ভ্রাম্যমান আদালত

চট্রগ্রাম প্রতিনিধি: চট্রগ্রামের রাউজানে কাপড়ে ব্যবহারযোগ্য বিষাক্ত রং দিয়ে তৈরি ষাট হাজার পিস আইসক্রিম ও বিষাক্ত কেমিক্যালে পাকানো চল্লিশ মণ আম ধ্বংস করলেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজার নেতৃত্বে উপজেলার আমিরহাটে একটি আইসক্রিম তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে উৎপাদিত আইসক্রিমের গায়ে ছিল না উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ। ছিল না ...

ভারতে নিপা ভাইরাসে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নিপা ভাইরাস আতঙ্কে কাঁপছে ভারত। এরই মধ্যে ভারতের কেরল রাজ্যে ওই ভাইরাসে আক্রান্ত ১৩ জন মারা গেছেন। কেরলের কোঝিকোড় জেলাতেই ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সংক্রামক এ ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত ব্যক্তিদের রক্তের নমুনা পরীক্ষা করে জানা গেছে, নিপা ভাইরাসের কারণে প্রথমে জ্বরে আক্রান্ত হচ্ছেন রোগীরা। কয়েক দিনের মধ্যেই সে জ্বর প্রবল ...

আতঙ্ক তৈরি করতেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক তৈরি করতেই সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে।পবিত্র মাহে রমজানেও পোশাকে ও সাদাপোশাকে পুলিশ তল্লাশির নামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি চলছে। প্রতিদিন কোথাও না কোথাও বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি, গ্রেফতার কিংবা জেল গেটে গ্রেফতার চলছেই। আজ মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা ...

বদির বিরুদ্ধে আরও তথ্য-প্রমাণ দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক বিক্রির সংশ্লিষ্টতার তথ্যের আরও প্রমাণ দরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান শুরুর পর গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতারা নিহত হচ্ছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ...

সাংবাদিকতা ব্যাহত করে কোন আইন নয়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি বিতর্কিত ধারা সম্পর্কে আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন, সাংবাদিকতা ব্যাহত করা আমাদের উদ্দেশ্য না। সাংবাদিকদের টার্গেট করে কোনো আইন করাও আমাদের উদ্দেশ্য না। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা আছে। সংবিধানের উল্লেখ্যযোগ্য ...

দুই মায়ের গর্ভে জন্ম নিল ৭ নবজাতক

স্বাস্থ্য ডেস্ক: রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে একদিনে দু’ মায়ের গর্ভে সাতটি নবজাতকের জন্ম হয়েছে। সোমবার রাত ১২টার দিকে সনিয়া আক্তারের গর্ভে চারটি ও সোমবার বিকালে সুইটি খাতুনের গর্ভে অপর তিন নবজাতক জন্মগ্রহণ করে। দুই প্রসূতি মা পোস্ট অপারেটিভ বেডে আছেন। হাসপাতালটির গাইনি বিভাগ জানায়, সনিয়া আক্তারের ৪ জন নবজাতকের মধ্যে ছেলে শিশু ৩টি ও কন্যাশিশু ১টি। ...

বাংলাদেশ-অস্ট্রিয়া সরাসরি ফ্লাইট পরিচালনার চুক্তি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে অস্ট্রিয়ার সরাসরি ফ্লাইট পরিচালনার চুক্তি হয়েছে। গত ১৭ মে ভিয়েনায় বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এবং অস্ট্রিয়ার ফেডারেল ট্রান্সপোর্ট, ইনোভেশন অ্যান্ড টেকনলজি মিনিস্টার নরবার্ট হফার চুক্তিতে সই করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১৬ মে ভিয়েনাতে একটি পর্যালোচনা সভা এবং দুই দেশের অ্যারোনটিক্যাল অথরিটির ...