নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার গণপরিবহনে ঈদের সালামির নামে বাড়তি টাকা আদায় করা হচ্ছে। তবে এ টাকা যাত্রীরা খুশি মনেই পরিবহন শ্রমিকদের দিচ্ছে। আজ শনিবার রাজধানীর ঢাকার একাধিক পরিবহনে যাত্রীদের কাছ থেকে ভাড়ার সঙ্গে বাড়তি পাঁচ টাকা করে নিচ্ছেন পরিবহন শ্রমিকরা। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন মিয়া জানান, অন্য সময় সদরঘাট থেকে মিরপুর ছাত্র হিসেবে অর্ধেক ভাড়া দেই। কিন্তু আজ আমার ...
box
টালিউডে আমাকে টেক্কা দেবে, এমন নায়িকা বাংলাদেশে নেই : নুসরাত ফারিয়া
নিজস্ব প্রতিবেদক: নুসরাত ফারিয়াকে এককথায় সংজ্ঞায়িত করতে হলে অবশ্যই বলতে হয়, ‘বিউটি উইথ ব্রেইন’। ২৩ বছর বয়সেই আন্তর্জাতিক খ্যাতি। ঢাকাই ছবির একমাত্র নায়িকা যার বলিউড কানেকশন আছে। এই ঈদে মুক্তি পাচ্ছে তার ‘বস-টু’। বস-টু’র প্রচার করতে গিয়ে কলকাতার একটি গণমাধ্যমে ফারিয়া দাবি করেছেন, টালিউডে তাকে টেক্কা দেবে, বাংলাদেশে এমন নায়িকা নেই। টলিউডে নিজের প্রতিযোগী নিয়ে ফারিয়া বলেন, বাংলাদেশ থেকে আমার ...
ঈদুল ফিতরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার বেলা সোয়া ১১ টার দিকে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের নামাজের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া রাজধানীর অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদের নামাজের জন্যও পর্যাপ্ত নিরাপত্তার ...
রাজশাহীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ আহত ৩
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় শনিবার ভোর ৬ টায় বালু ও আম বোঝাই দুটি ট্রাকের সংঘর্ষে একজন শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক ফিরোজ আহম্মেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার জয়পুর গ্রামে। তিনি ইনছার আলীর ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছে দুই ট্রাকের তিন জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার বিড়ালদহ মাইপাড়া বাজার সংলগ্ন লোহার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। ...
বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র ইফতার ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী জেলা বিএনপির ইফতারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখর“ল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বান্দরবনের পাহাড় ধসে দূর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে সরকার দলীয় ক্যাডার বাহিনীর আক্রমণে আহত হওয়ার প্রতিবাদে গতকাল মানামা আল ওসরা রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী জেলা বিএনপির সভাপতি আইটি তাজুল ইসলামের সভাপতিত্বে এতে ...
ঈদের পর হামলা-মামলার জবাব দেয়া হবে: দুদু
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলাসহ সব হামলা-মামলার জবাব ঈদের পর দেবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদু। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাাঁও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন। দুদু বলেন, সম্প্রতি বিএনপির মহাসচিবসহ দলের সিনিয়র নেতাদের ওপর আক্রমণ চালানো হয়েছে। অথচ লজ্জার ব্যাপার হচ্ছে আঘাতপ্রাপ্তদের মামলা নেয়া হয় না, ...
ঈদের স্বাস্থ্যের সাত সতেরো
নিজস্ব প্রতিবেদক: রোজার শেষে আসে পবিত্র ঈদ। ঈদের সঙ্গে ভ্রমণ এবং ভোজনের নিবিড় সম্পর্ক রয়েছে। বলা যায় ঈদের সঙ্গে ভ্রমণ এক অবিচ্ছেদ্য বিষয়। একইভাবে ঈদ মানে খাবারের সম্ভার। এই ভ্রমণে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। ভ্রমণের সময় কেউ যাতে অসাবধানতাবশত আঘাতপ্রাপ্ত না হয়, বাইরের খাবার খেয়ে ও পানি পান করে অসুস্থ হয়ে না পড়ে সে বিষয়ে সচেতন থাকা উচিত। ...
উত্তরের পথে ধীরে চলছে গাড়ি
নিজস্ব প্রতিবেদক: ঈদে ঘরমুখো মানুষের যানবাহনের চাপ, বিকল যানবাহন ও নলকা সেতুতে ত্রুটির কারণে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীরগতিতে যানবাহন চলছে। শুক্রবার রাত ১০টার থেকে যান চলাচল অনেকটা স্বাভাবিক হলেও শনিবার সকাল সাড়ে ৯টা থেকে আবারও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে যান চলাচলের ধীরগতি থাকলেও আবারও যেন যানজট না লাগে ...
জাতীয় ঈদগাহে বজ্রপাত প্রতিরোধক স্থাপন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঈদগাহ ময়দানে বজ্রপাত প্রতিরোধক স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। শনিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান। মেয়র বলেন, চাঁদ দেখা কমিটির ঘোষণা সাপেক্ষে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় শুরু হবে। তিনি জানান, প্রায় ৮৪ হাজার পুরুষ মুসল্লি ও পাঁচ ...
ইসলামপুরে কাঠমিস্ত্রিকে ছুরিকাঘাতে খুন
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের ইসলামপুরে ছুরিকাঘাত করে ছানা মিয়া(৫৫) নামে এক কাঠমিস্ত্রিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ইসলামপুর থানার ওসি(তদন্ত) সাদিকুর রহমান নিহতের পরিবারের বরাতে জানান, শুক্রবার রাতে ছানা মিয়াকে বুকে ছুরিকাঘাত করে বাড়ির পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দৈনিক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর