নিজস্ব প্রতিবেদক: ঈদে ঘরমুখী মানুষের যাত্রাপথে ভোগান্তি হচ্ছে দাবি করে এজন্য সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যর্থতাকে দায়ী করেছে বিএনপি। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “মন্ত্রী চরমভাবে ব্যর্থ হয়েছেন। তারা নিজেদের ব্যর্থতা স্বীকার করবেন না। কারণ মন্ত্রীত্বের পদ এতই মোহনীয়, এতই লোভনীয় যে এটাকে যেন-তেনভাবে আঁকড়ে থাকবেন। এজন্য ডাহা-টাটকা যত মিথ্যা ...
box
কাতারের কাছে চরম মূল্য দাবি করছে প্রতিবেশী দেশগুলো
আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসবাদে মদত দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে প্রতিবেশী আরব উপসাগরীয় দেশগুলো সম্পর্ক ছেদ করেছে। এরই প্রেক্ষিতে কাতারের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা মেটাতে মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন এবং মিশর কাতারকে তাদের দাবির একটি তালিকা পাঠিয়েছে এবং এসব দাবি মানার জন্য দেশটিকে ১০ দিনের সময় বেধে দিয়েছে। প্রথমত, এই চারটি দেশের সঙ্গে কাতার ...
রংপুরে নিহতের ঘটনা তদন্তে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: রংপুরে ট্রাক উল্টে ১৭ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়ক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা দুঃখজনক। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে রংপুরে এ দুর্ঘটনা ঘটেছে। এসময় গাড়ির ছাদে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করতে তিনি যাত্রীদের পরামর্শ দেন। রংপুরে ...
মানুষের ভোগান্তির জন্য দায়ী সরকার: দুদু
নিজস্ব প্রতিবেদক: ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তির জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি শনিবার এক অনুষ্ঠানে বলেন, আমাদের সেতুমন্ত্রী বলেছেন কোনো জায়গায় যানজট নাই, পুলিশপ্রধান বলেছেন, যানজট তিনি দেখেননি কোনো জায়গায়। কিন্তু মিডিয়ার কল্যাণে, সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে আমরা ছবি সহকারে দেখতে পারছি ব্যাপক যানজট। কোনো কোনো ক্ষেত্রে ৩০/৫০ মাইল দীর্ঘ যানজট। ফেরি পারাপার হতে পারছেন ...
বরিশালে কয়েক হাজার পরিবারের আগাম ঈদ পালনের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: চাঁদ দেখা সাপেক্ষে বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েক হাজার পরিবার রবিবার ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে। চট্টগ্রামের চন্দনাইশের এলাহাবাদ দরবার শরীফের অনুসারীরা আগাম ঈদ উদযাপনের এই প্রস্তুতি গ্রহণ করে। বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী, টিয়াখালীর চৌধুরী বাড়ি, বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারী বাড়ির জামে ...
অনেক হলো, এবার বিদায় নেন: মওদুদ
অনলাইন প্রতিবেদক : অনেক হলো এখন আপনারা বিদায় নেন। দেশের মানুষ আপনাদের থেকে মুক্তি চায়। মানুষ আপনাদের আর চায় না। সরকারের উদ্দেশ্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ। শুক্রবার (২৩ জুন) জাতীয় প্রসেক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর নগ্ন হামলা ও বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতির ভবিষ্যত শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা ...
অগ্নিকাণ্ডের ভয়ে ৮০০ টি ফ্ল্যাট খালি করা হয়েছে
অনলাইন ডেস্ক : অগ্নিকাণ্ডের ভয়ে শনিবার (২৪ জুন) লন্ডনের পাঁচটি টাওয়ারের ৮০০ টি ফ্ল্যাট থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। সম্প্রতি গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭৯ জন নিহত হয়েছে। গ্রেনফেল টাওয়ারে আগুন ছড়ানোর জন্য যে ক্ল্যাডিংকে দায়ী করা হচ্ছে সেই বিতর্কিত প্রলেপ ওই টাওয়ারগুলোতেও ব্যবহার করা হয়েছে। যে ফার্মটি গ্রেনফেল টাওয়ারে ২০১৫-২০২৬ সালে সংস্কার কাজ করেছিলো সেই ফার্মটিই ২০০৬ এবং ...
যাত্রাবাড়ীতে সারোয়ার-তামীম গ্রুপের ৩ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামীম গ্রুপের (নব্য জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজন হলেন- মো. সাইফুল ইসলাম, আবদুল মতিন এবং ইবাদ। র্যাবের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। র্যাব-১১ এর অধিনায়ক লে.কর্নেল কামরুল হাসান জানান, গ্রেফতার তিনজন সারোয়ার-তামীম গ্রুপের (নব্য জেএমবি) সদস্য এবং তাদের বিরুদ্ধে ...
ভারী বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও ...
ইয়াবাসহ ‘টেলিভিশন সাংবাদিক’ আটক
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ইয়াবাসহ গাজী টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি নজির আহমদ সীমান্তকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আটক নজির আহমদ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশরাফ আলীর ছেলে। তার কাছ থেকে গাজী টিভির একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, সাংবাদিক সীমান্ত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর