নিজস্ব প্রতিবেদক: ভোলার দৌলতখানে নিবার্হী অফিসারকে (ইউএনও) লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধার অভিযোগে চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন ভুইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দৌলতখান উপজেলা নিবার্হী অফিসার মো. কামাল হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যান মোশারেফ ভুইয়াকে বিভিন্ন অনিয়ম করার ...
box
ইন্দোনেশিয়ায় রোববার ঈদ
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। শনিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে জার্কাতা পোস্ট এ তথ্য জানিয়েছে। দেশটির ধর্মমন্ত্রী লুকমান হাকিম সাইফুদ্দিন জানান, রোববার ইন্দোনেশিয়ায় ঈদ উদযাপন হবে। গত ২৬ মে সৌদি আরবসহ অধিকাংশ দেশে রমজান মাস শুরু হয়। এর একদিন পর বাংলাদেশে রোজা পালন শুরু করেন মুসলিম ...
১০ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার
অনলাইন ডেস্ক: বিশেষ বিসিএসের মাধ্যমে দশ হাজার চিকিৎসক নিয়োগের সরকারি সিদ্ধান্ত অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত সরকারপ্রধান অনুমোদন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। নাসিম বলেন, পর্যায়ক্রমে তাদের নিয়োগ দেওয়া হবে। তৃণমূলের মানুষের স্বাস্থ্য সেবা সঠিকভাবে নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত তিন বছরে বিসিএসের মাধ্যমে প্রায় সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া ...
ঢাবি উপাচার্য সিটিং অ্যালাউন্সের হিসেবে গরমিল আছে: জবি উপাচার্য
দৈনিক দেশজনতা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রায় এক কোটি ২৫ লাখ টাকার সিটিং অ্যালাউন্স গ্রহন করেননি এই বিবৃতিতে গরমিল আছে বলে জানিয়েছেন জবি উপাচার্য ড.মিজানুর রহমান। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৭ বছরে ১২৫ কোটি টাকা, মাসে ১লক্ষ ৪৮ হাজার টাকার সিটিং অ্যালাউন্স নেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এত মিটিং করার সুযোগ ...
ভারতের বিপক্ষেই টেস্ট অভিষেকের ইচ্ছা নবীর
অনলাইন ডেস্ক: আফগানিস্তানের ক্রিকেটের জন্য গত বৃহস্পতিবার ছিল দারুণ আনন্দ আর গর্বের দিন। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আবির্ভাবের এই দিনটি বিশেষ এক জায়গা পাবে দেশটির ক্রিকেট ইতিহাসে। টেস্ট মর্যাদা তো পাওয়া হলো। অভিষেক টেস্টটা আফগানিস্তান খেলবে কাদের সঙ্গে? আফগান ক্রিকেট-জাগরণের অন্যতম নায়ক মোহাম্মদ নবী খুব করেই চান তাঁর দেশ অভিষেক টেস্টটা খেলুক ভারতের সঙ্গেই। একটি টেস্ট খেলুড়ে দেশ হিসেবে গড়ে ...
ছাত্রলীগ সভাপতিসহ ২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে পুলিশের কাজে বাধা দেয়ায় ১১ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় সাবেক ছাত্রলীগের সভাপতি এডঃ জাহিদুল ইসলাম রোমানকে মামলার প্রধান আসামি করা হয়েছে। অপর আসামীরা হচ্ছে ইকবাল বেপারি (৩২), বিপ্লব (২৬), সফিকুল ইসলাম (৪৫), নিবির (২২), মালেক শেখ (৪০), আনোয়ার হাওলাদার (৩০), শামীম (৩০), কাকন (২২), ইমন (৩৫) ও সোয়াম (২৯)। ...
বেতন-বোনাসের আশ্বাসে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: বেতন-বোনাস পাওয়ার আশ্বাসে রাজধানীর কল্যাণপুরের খাঁজা মার্কেটের বন্ড অ্যাপারেল পোশাক কারখানার শ্রমিকরা তাদের অবরোধ করেছেন। বেলা ১টা থেকে শুরু হওয়া এ অবরোধ বেলা সাড়ে ৩টায় প্রত্যাহার করেন তারা। এর ফলে ফার্মগেট-ধানমন্ডি থেকে শ্যামলী এবং পশ্চিম পাশে গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত সৃষ্ট তীব্র যানজটের অবসান হয়েছে। দারুস সালাম থানার ওসি (তদন্ত) ফারুকুজ্জামান জানান, আমরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ...
পাকিস্তানে পৃথক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পারাচিনার ও কোয়েটায় শুক্রবার রাতে দুটি পৃথক হামলায় ৫৫ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে ঠেকেছে। আহত হয়েছেন আরও ২৬১ জন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর ওয়াশিংটন পোস্টের। দুই প্রদেশের মধ্যে পারাচিনারেই হতাহতের সংখ্যা বেশি। প্রথম বোমাটি বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হলে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। পারাচিনার ...
ফিলিপাইনে ৮৯ বিদেশি জঙ্গির মধ্যে বাংলাদেশি ৩
অনলাইন ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও এলাকায় ৮৯ জন সন্দেহভাজন বিদেশি যোদ্ধা (আইএসপন্থী জঙ্গি) অবস্থান করছেন বলে দেশটির সংবাদমাধ্যম ম্যানিলা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। এদের মধ্যে তিনজন বাংলাদেশিও আছেন বলে খবরে বলা হয়েছে। ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, সন্দেহভাজন ৮৯ জন বিদেশি যোদ্ধা মারাওয়ি শহরসহ মিন্দানাওয়ের বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ নিচ্ছেন। এসব জঙ্গি ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার সীমান্ত দিয়ে ফিলিপাইনে প্রবেশ করেছেন ...
ওবায়দুল কাদেরের সকাল-বিকাল চাপাবাজি: গয়েশ্বর চন্দ্র রায়
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় গাড়িবহরে হামলার পর মহাসচিবসহ নেতাদের সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত ঠিক হয়নি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের মহাসচিবের ওপর রাঙ্গুনিয়ায় যে আক্রমণ হলো, এই আক্রমণের পরে আমাদের নেতৃবৃন্দের ফেরত আসাটাকে আমি মন থেকে গ্রহণ করি না। আক্রমণ করছে, সেই আক্রমণকে মোকাবেলা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর