১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৬

box

জ্বালানী উৎপাদনে আসছে সিভিও পেট্রোকেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যালের কাঁচামাল সরবরাহে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত ১৭ জুলাই সিভিওকে কনডেনসেট না দেওয়ার জন্য সিলেট গ্যাস ফিল্ডসকে নির্দেশ দেয় বিপিসি। কনডেনসেট হচ্ছে গ্যাসের উপজাত, যা থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন করা হয়। উৎপাদনের কাঁচামাল সরবরাহ বন্ধ থাকায় ২১ জুলাই থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়েছে যায়। ...

মীর্জা আলমগীরের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, কোন ঘটনা ঘটলেই বিএনপি শুধু আওয়ামীলীগকে দোষারুপ করছে। এটা ঠিক নয়। তবে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া যাওয়ার পথে বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীগের উপর হামলার বিষয়টি দুঃখজনক। ফখরুলের উপর হামলাকারীরা আওয়ামীলীগের হলেও প্রচলিত আইনে তাদের বিচারের আওতায় আনা হবে। সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুস্থ্য, অসহায় ...

মুচলেকায় মিলবে মুক্তিযোদ্ধা ভাতা

বগুড়ার শেরপুরের তালিকা ভুক্ত ১’শ ৭০ জন মুক্তিযোদ্ধার সরকার দেওয়া সম্মানি ভাতা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। অনিশ্চয়তার মধ্যে রয়েছে সম্মানি ভাতা পাওয়ার বিষয়টি। আর মাত্র কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে মুসলিম উম্মার বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর। এই বৃহত্তম মহা আনন্দ উৎসবে শরিক হতে না পারার আশঙ্কা দেখা দিয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান শেরপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের। জানা যায়, সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক ...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় যানজট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার ভোর থেকে দাউদকান্দি টোল প্লাজা থেকে জুরানপুর এলাকা পর্যন্ত প্রায় ৩ কি.মি. এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। যানবাহনের গতি কম থাকায় মহাসড়কে যানজট ক্রমেই বাড়ছে। মঙ্গলবার সকাল পৌনে ৭টায় দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, টোল প্লাজায় ওভারলোড কন্ট্রোল মেশিনে পণ্যবাহী যানবাহন চেকিং এবং টোল প্লাজায় ...

ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাভারে আট হাজার পিস ইয়াবা ও ফেন্সিডিলসহ আমিন বাজার ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামিম মোল্ল্যাকে (৩৩) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে তাকে আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার থেকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আমিনবাজার ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামিম মোল্ল্যা ইয়াবা বিক্রি করে আসছিলো। পরে গোপন সংবাদের ...

রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে ‘টানা পার্টি’

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীতে মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার নিয়ে সন্ধ্যা থেকে রাতভর রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে ‘টানা পার্টি’। ফাঁকা রাস্তায় বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীদের ব্যাগ, মোবাইল ফোনসেট, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছোঁ মেরে কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। এ ছাড়া গুলি করে কিংবা কুপিয়ে আহত করে, এমনকি হত্যা করেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। জখম হলে বা মোটা অঙ্কের ...

রাস্তার বেহাল অবস্থা যানবাহন চলাচলে চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর বালিয়াকান্দি-মধুখালী সড়কের বালিয়াকান্দি ওয়াপদা মোড়ের নিকট সড়কের মাঝে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ বালিয়াকান্দি-মধুখালী সড়কের বালিয়াকান্দি ওয়াপদা মোড়ের নিকটে সড়কের মাঝে গর্তের সৃষ্টি হয়। যানবাহন চলাচল করতে দুর্ভোগের শিকার হলে বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. নায়েব আলী শেখ নিজ উদ্যোগে খোয়া ও বালু ফেলে যানবাহন চলাচলের উপযোগী করে তোলে। ...

বানিয়াচংয়ে গাড়ি খাদে নিহত ২, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চান্দের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। নিতহরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য হাফিজ উল্লাহ। তিনি নোয়াগর গ্রামের মৃত জমাদার উল্লাহর ছেলে। আর নিহত আমির হুসেন বানিয়াচং মাতাপুর মহল্লার মমতাজ হুসেনের ছেলে। সোমবার বিকালে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ভাটিপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চান্দের ...

ঝুঁকির মুখে হবিগঞ্জ শহর, বিপদসীমার ওপর খোয়াই নদীর পানি

নিজস্ব প্রতিবেদক: কয়েক দিনের টানা বর্ষণে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে হবিগঞ্জ খোয়াই নদীর পানি। হুমকিতে পড়েছে শহর রক্ষা বাঁধটিও। তাই হবিগঞ্জ শহর এখন প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধ ভেঙ্গে যেকোনো সময় পানিতে তলিয়ে যেতে পারে হবিগঞ্জ শহর। এনিয়ে উদ্বেগ-আতঙ্কের মধ্যে রয়েছে শহরের বাসিন্দারা। শহর রক্ষা বাঁধের কয়েকটি জায়গায় বেশি ঝূঁকিপূর্ণ থাকায় মাইকিং করে সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা ...

পরিবারের কেউ নেই জিহাদের

রাঙামাটি প্রতিবেদক: পরিবারের স্বজন আর পরিবারের কেউ নেই জিহাদের। ওদের পরিবারে ছিল চার জন। ভাগ্যক্রমে শুধু বেঁচে গেছে সে। বাবা, মা, বোন আর ফিরবে না কখনও। তারা চলে গেছে না ফেরার দেশে। পাহাড় ধসে মাটির চাপায় প্রাণ গেছে ওই তিন জনের। মাটিতে বিলীন হয়ে গেছে পুরো বসতঘর। কী হবে তার ভবিষ্যৎ, কোথায় যাবে, কী করবে- এখন কিছুই বলতে পারছে না ...