নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ঝুঁকিপূর্ণ শহর রক্ষাবাঁধ রক্ষার চেষ্টা করেছেন শত শত মানুষ।দু’দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি আকষ্মিকভাবে বৃদ্ধি পায়। মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টা পর্যন্ত নদীর বাঁধের মাছুলিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে উপর ...
box
অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটকের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জে পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রে সংবাদ পেয়ে ছাত্রলীগ নেতা খোরশেদ আলম শিমুলকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। পরে তাকে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে আটককৃত ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ করেছেন সভাপতি নিজেই। জানা গেছে, ফরিদগঞ্জ থানার এসআই সুমন চন্দ্র দাস, এসআই আবু ...
জেল থেকে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক: জেলার সদরের হাজিপুর গ্রামে আছিয়া খাতুন (২০) নামে এক গৃহবধূকে সোমবার দিবাগত রাতে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামী আনোয়ার হোসেন স্থানীয় ফুলবাড়ি লক্ষিকোল মসজিদের ইমাম। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন ও স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ নিয়ে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছিল স্থানীয় ফুলবাড়ি লক্ষিকোল মসজিদের ইমাম আনোয়ারের। ওই মামলায় জেল হাজতে থেকে দুইদিন ...
প্রকল্পের ভাগ না দিলে ফাইল আটকে দেন আ’লীগের উপজেলা চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: জেলার রাজনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আছকির খানের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের সমর্থন, স্বেচ্ছাচারীতা, সরকারি বরাদ্দ লুটপাটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা। সোমবার বিকেলে রাজনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ১৫টিরও বেশি অভিযোগ আনেন আ’লীগের এই নেতার বিরোদ্ধে। লিখিত বক্তব্য থেকে জানা যায়, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ...
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৬৪৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ১০৩ কোটি ৮৫ লাখ টাকা বেশি। গতকাল সোমবার ডিএসইতে ৫৪০ কোটি ...
লন্ডনে গাড়ি হামলায় নিহত ব্যক্তি সিলেটের মাকরম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের উত্তর লন্ডনের সেভেন সিস্টারস রোডের ফিন্সবারি পার্ক মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশর সিলেটের বিশ্বনাথের সরওয়ালা গ্রামের মাকরম আলী ওরফে হিরন মিয়া। নিহতের পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন কমউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ শাহ সেলিম আহমদ। রোববার লন্ডনে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে ঘরে ফেরা মুসল্লিদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় তিনি নিহত হন। মাকরাম আলীর মেয়ে ...
বিশ্ব শরণার্থী দিবস আজ
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব শরণার্থী দিবস আজ। শরণার্থীদের অধিকার রক্ষায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রতিবছর ২০ জুন দিবসটি পালন করে থাকে। জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী, ২০০১ সাল থেকে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে ...
লন্ডনে হামলাকারীকে প্রাণে বাঁচিয়ে ‘হিরো অব দ্য ডে’
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে গত রোববার মুসল্লিদের ওপর ভ্যান চালিয়ে দেওয়া ব্যক্তিটিকে গণপিটুনি থেকে বাঁচিয়েছেন মোহাম্মদ মাহমুদ নামে এক ইমাম। পরে হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়ায় ‘হিরো অফ দ্য ডে’ খেতাব পেয়েছেন তিনি। ঘটনার বর্ণনায় মোহাম্মদ মাহমুদ বলেন, উত্তর লন্ডনে মুসলিম ওয়েলফেয়ার হাউজের বাইরে ভ্যান হামলার পরক্ষণেই ক্ষুব্ধ মানুষজন হামলাকারীকে মারতে শুরু করে। আর ...
ঈদে কেনাকাটার টাকা না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় ঈদে কেনাকাটার টাকা না পেয়ে লিমন সরদার (১৪) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অীভযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফাঁস দেয় লিমন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া ১০টায় কর্তব্যরত ...
নারী জাগরণের অগ্রদূত সুফিয়া কামালের ১০৬তম জন্মবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বাঙালী নারী জাগরণের অগ্রদূত কবি বেগম সুফিয়া কামালের ১০৬তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও মা সাবেরা বেগমের কাছেই বাংলা পড়তে শেখেন এই মহিয়সী নারী। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগঠনটি বিভিন্ন কর্মসূচির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর