১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:২৮

box

ফিলিস্তিন সহায়তা অব্যাহত থাকবে :কাতারের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি নিশ্চয়তা দিয়ে বলেছেন, তার দেশ ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে এবং সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। তিনি বলেন, আমরা হামাসকে নয়, ফিলিস্তিন জনগণকে সহায়তা করি, এটি অব্যাহত থাকবে। খবর আলজাজিরার। শনিবার রাশিয়া সফরে গিয়ে দেশটির ‘রাশিয়া টুডে’-কে দেয়া সাক্ষাৎকারে কাতার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে হামাস সন্ত্রাসী ...

সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশের মাধাইনগর গ্রামে খাদ্য বিষক্রিয়ায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নে পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের পশ্চিমপাড়ার তোফাজ্জল হোসেনের স্ত্রী সোনা ভান (৩৫) ও তাদের শিশু সন্তান সোহাগ (৪)। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার ...

বিয়ে করছেন ফুটবলের রাজপুত্র মেসি

নিজস্ব প্রতিবেদক: ফুটবলের রাজপুত্র লিওনেল আন্দ্রেস মেসি বিয়ে করছেন। আগামী ৩০ জুন আর্জেন্টিনার রোজারিওতে তার ছোটোবেলার বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন তিনি। শুধু নিজের শহর নয়, বার্সেলোনা ক্লাবেও বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন মেসি। মেসির বিয়েতে আমন্ত্রিত থাকবেন ক্লাব সতির্থ লুইস সুয়ারেজ, নেইমার, সেস ফ্যাব্রিগাস, জাভি হার্নান্দেজসহ গোটা বার্সেলোনার টিম। মেসির ঘনিষ্ঠ সূত্রের খবর, ওই অনুষ্ঠানের উজ্জ্বলতম অতিথি হতে পারেন ...

ভয়াবহ বৈষম্যের শিকার বিশ্বের আর্থিক ব্যবস্থা: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মুষ্টিমেয় কিছু মানুষের কাছে কেন্দ্রীভূত হচ্ছে পৃথিবীর সম্পদ। ক্রমেই এ প্রবণতা বাড়ছে। ফলে ভয়াবহ বৈষম্যের শিকার বিশ্বের আর্থিক ব্যবস্থা। ব্রাসেলসে ইউরোপীয় পার্লমেন্টের শতাধিক সদস্যের উদ্দেশে শুক্রবার দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময় নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ উপস্থিত ছিলেন। তিনি বলেন, বতর্মানে এ সম্পদ জমাটবদ্ধ হয়ে টাইম বোমায় ...

রাজধানীর বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।   ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, এ বিষয়ে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন পুলিশের এসআই

নিজস্ব প্রতিবেদক: চলন্ত মোটরসাইকেল থামিয়ে যুবকের পকেটে মাদকদ্রব্য দেয়ার চেষ্টা ও মোবাইল ফোন ভেঙে দেয়ায় জনরোষে পড়েছেন যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান। শনিবার রাত পৌনে ১০টার দিকে যশোর শহরের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসআই মাহবুবুর রহমানকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। শহরের মাইকপট্টি এলাকার শরিফুল ইসলামের ছেলে শৈশবের অভিযোগ, রাত পৌনে ...

রাঙামাটিতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ডাকে হরতাল চলছে। রবিবার ভোর ৬টা থেকে হরতালের সমর্থনে মাঠ নামে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও শ্রমিক ঐক পরিষদের নেতাকর্মীরা। রাঙামাটির লংগদু উপজেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের হত্যাকারীদের বিচারের দাবিতে ও বাঙালীদের গণ গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। শহরের শান্তি নগর এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে হরতালকারীরা। ...

সাতক্ষীরায় ছেলে হত্যা করল বাবাকে

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরে পিতা ছেলের কাছে পাওনা টাকা চাওয়ায় পিতা আকবর মিস্ত্রি (৬০) কে পিটিয়ে হত্যা করেছে ছেলে সালাম মিস্ত্রি। শনিবার রাতে পিতাকে পিটিয়ে আহত করার পর রোববার ভোরে তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামে। স্থানীয়রা জানান, শনিবার তারাবি নামাজের পর পিতা আকবর আলি ছেলে সালাম মিস্ত্রীর কাছে পাওনা টাকা চায়। এ সময় বাপ বেটার ...

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা আছে

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারে সরকার চাপ প্রয়োগ করবে না। তবে নির্বাচন কমিশন সর্বাধুনিক এই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগ স্বাগত জানাবে। শনিবার এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে নির্বাচনে ইভিএমের ব্যবহার বিষয়ক এক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র ...

ভর্তিতে আগ্রহী নন ২ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: পছন্দ না হওয়ায় মেধাতালিকায় সুযোগ পেয়েও দুই লাখের অধিক শিক্ষার্থী কলেজে ভর্তি হতে অনীহা প্রকাশ করেছেন। মনোনীত হয়েও যারা কলেজ বয়কট করেছেন তাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়ার কথা ভাবা হচ্ছে। শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এমন তথ্য জানা গেছে। জানা যায়, ৬ জুন থেকে ৮ জুন  রাত ১২টা পর্যন্ত কলেজে ভর্তির নিশ্চয়নের সময় নির্ধারণ করা হয়। আশানুরূপ নিশ্চয়ন না ...