১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:২৯

box

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজন করা হবে। সচিবালয়ে রোববার ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘মুসলিম দেশের কূটনৈতিকদের ঈদের ...

আইএস নেতা বাগদাদি নিহত!

নিজস্ব প্রতিবেদক: সিরিয়ায় বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেস্টের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন স্থানীয় সময় রোববার সকালে এ তথ্য দিয়েছে। খবর ডেইলি মেইলের। এতে বলা হয়েছে, সিরিয়ার রাকায় এক বিমান হামলায় বাগদাদি নিহত হয়েছেন। আইএসের পক্ষ থেকে এ খবরের বিষয়ে কোনো কিছু বলা হয়নি। তবে রাকায় ভারী বিমান হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইএসের মুখপাত্র ...

‘গরু ঈশ্বর ও মায়ের বিকল্প’

অনলাইন ডেস্ক: গরু হলো পবিত্র জাতীয় সম্পদ। গরু ঈশ্বর ও মায়ের বিকল্প। জানালেন হায়দ্রাবাদ হাইকোর্ট বিচারপতি বি শিবা শঙ্কর রাও। শুক্রবার গরু কেনাবেচা বিষয়ক মামলার শুনানিতে এ মন্তব্য করেন তিনি। এজলাসে বসে বি শিবশঙ্কর রাও বলেন, গরু ভারতের সম্পদ। এমনকি কোরবানির ঈদেও গরু জবাইয়ের অধিকার নেই মুসলিমদের। ভারতীয়দে গরুর গুরুত্ব বোঝা উচিত। মুঘল সম্রাট বাবর পর্যন্ত গরুর গুরুত্ব বুঝে জবাই ...

ভারতের উত্তরাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ রাজ্যে রোববার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয় জন একই পরিবারের সদস্য। সিনিয়র এক পুলিশ কর্মকর্তা একথা বলেন। পুলিশের সুপারিন্টেন্ডেন্ট আদিত্য শুক্লা গণমাধ্যমকে বলেন, ‘রাজ্যের মথুরা জেলার মোগারা গ্রামের কাছে মাথুর-জযমপত্তি সড়কে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।’ গাড়ির যাত্রীরা পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের একটি জনপ্রিয় মন্দিরে ...

‘চাকরি আমি দিব, আগে রিটেনে টিকো’

নিজস্ব প্রতিবেদক: রাজনীতি করতে করতে বয়স শেষ হয়ে গেলেও চাকরির ব্যবস্থা করা হবে। তবে ক্ষমতাসীন দল করলেই চাকরি পাওয়া যাবে না। আগে রিটেনে টিকবে তারপর চাকরি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দু কাদের। রবিবার (১১ জুন) দুপুরে বুয়েট অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দু কাদের ছাত্রলীগের ...

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ২৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৬ জুলাই ধার্য করেছেন আদালত। রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম প্রতিবেদন দাখিলের জন্য ২৬ জুলাই নতুন তারিখ ধার্য করেছেন । মামলায় রুনির কথিত ...

উন্নয়নের মহাসড়ক’ খানাখন্দকে ভরা

নিজস্ব প্রতিবেদক: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের স্লোগানে উল্লেখ করা উন্নয়নের মহাসড়ক এখন খানাখন্দে ভরা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পক্ষে এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও দাবি করেন তিনি। রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফখরুল। গত ১ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের বিষয়ে বিএনপির নেতারা তাদের প্রতিক্রিয়া দিলেও ...

এবার মসজিদুল হারামে ঢুকতে কাতারবাসীদের বাধা দিচ্ছে সৌদি

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে কাতারি হজযাত্রীদের মক্কার মসজিদ আল-হারামে ঢুকতে বাধা দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। কাতারি পত্রিকা আল শারক এর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি ও রয়টার্স। কাতারের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) শনিবার জানিয়েছে, তারা কাতারি নাগরিকদের থেকে মক্কায় মসজিদ আল-হারাম এ ঢুকতে না দেয়ার অভিযোগ পেয়েছে। উপসাগরীয় অঞ্চলে সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ এনে সৌদিসহ আটটি দেশের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন ...

বেনাপোলে ৪৬ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর থেকে ৪৬ কেজি গাজা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর বেলা এ গাজা উদ্ধার করা হয়। ২১ বিজিবি রঘুনাথপুর ক্যাম্পের নায়েক সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের করিম বক্স এর ছেলে আনোয়ারের বাড়ি তল্লাশি করে ঘরের ভিতর তেকে ৪৬ কেজি গাজা উদ্ধার করা হয়। বাড়ি তল্লাশির সময় আনোয়ারকে বাড়ি পাওয়া ...

প্রবৃদ্ধিতে শুভংকরের ফাঁকি রয়েছে : বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সরকার পরিসংখ্যানের তেলেসমাতি ঘটিয়ে উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের চমক দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ  অভিযোগ করেন। ফখরুল বলেন, অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী উভয়ই বলেছেন বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৭.২৪%। এদিকে পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী শিল্পখাতে ৬.২৬% প্রবৃদ্ধি হয়েছে। যার মধ্যে ম্যানুফ্যাকচারিং ...