১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৪৩

box

শিক্ষার্থীকে মারধর: ঢাবি থেকে ছাত্রলীগের ৮ জনকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক সাধারণ শিক্ষার্থীকে ব্যাপক মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৮ জনকে বহিষ্কার করেছে হল প্রশাসন। শুক্রবার রাতে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আ.জ.মশফিউল আলম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন। বহিষ্কৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ভাষা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলাম, ৩য় বর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশান সিস্টেমস বিভাগের রবিউল হাসান ...

বাজেট: ইট ইজ এ বিগ বিউটিফুল বেলুন

নিজস্ব প্রতিবেদক: প্রস্তবিত নতুন বাজেটের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ঘোষিত বাজেট দেখতে খুব বড় ও চমকপ্রদ মনে হলেও ভেতরে সাধারণ মানুষ, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য কিছু নেই। রয়েছে বিরাট এক করের বোঝা। ইট ইজ এ বিগ বিউটিফুল বেলুন। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির ...

ঘোল খেয়ে একই পরিবারের আটজন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইফতারিতে ‘ঘোল খেয়ে’ একই পরিবারের ৮ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অবস্থার অবনতি হলে শনিবার ভোরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলার রেল স্টেশন এলাকার দুলাল সরকারের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন—দুলাল সরকারের স্ত্রী আছাতন, মেজো ভাই সাকাত সরকার, তার তিন ছেলে আজাদ, উজ্জ্বল ও রুবেল এবং ছোট ভাই করিম, সোহেল ও ...

‘বাজেট বাস্তবায়নে কর নয়, আবগারি শুল্ক নিতে হবে’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের ১৭তম বাজেটের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও লুণ্ঠনে সৃষ্ট মূলধনের ঘাটতি পূরণে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দিয়ে বাজেট পেশ করা হয়েছে। এ বাজেট সরকারকে বাস্তবায়ন করতে হলে সাধারণ মানুষ থেকে শুধু কর নয়, আবগারি শুল্ক নিতে হবে।’ জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার ...

ইতালির ফার্স্ট সিকিউরিটির সঙ্গে ইসলামী ব্যাংকের রেমিট্যান্স চুক্তি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ লিমিটেড ও ইতালির ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের মধ্যে রেমিট্যান্স সংক্রান্ত চুক্তিপত্র গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে হস্তান্তর করা হয়েছে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিয়া এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের পক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ ওয়াসেক মো. আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র ...

লংগদুতে আগুন : ৩০০ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতার মৃত্যুর জেরে পাহাড়িদের বাড়িঘরে হামলা ও আগুনের ঘটনায় ওই এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। শনিবার সকাল পর্যন্ত ৩০০ জনের নামে মামলা ও ৭ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার সাঈদ তরিকুল ইসলাম। তিনি জানান, দোষীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার ...

বিমানে ওয়াই-ফাই সুবিধায় আসছে যুগান্তকারী পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ভায়াস্যাট-টু নামে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক ব্রডব্যান্ড স্যাটেলাইট এখন কক্ষপথে। একটি অ্যারিয়ান রকেটে করে এটিকে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে। আমেরিকা মহাদেশের উপর ঘূর্ণায়মান এই স্যাটেলাইট স্থাপনের ফলে ইন্টারনেট স্পিড বেড়ে হবে প্রতি সেকেন্ডে ৩০০ গিগাবাইট। খবর বিবিসির। এই স্যাটেলাইটের ফলে আকাশে উড্ডয়নরত বিমানগুলোতে ওয়াই-ফাই সুবিধা আরো দ্রুত গতির হবে। বিশ্বের প্রতিটি এয়ারলাইনস এখন চাচ্ছে তাদের বিমানে ওয়াই-ফাই সুবিধা ...

মঠবাড়িয়ায় সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে উপকূলীয় বলেশ্বর নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কাঁচা ঘরবাড়ি, মৎস্য ঘের, সবজিক্ষেত ও গাছপালার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া সড়ক ও জনপদ বিভাগের সাফা-মিরুখালী সড়কে বাদুরা বাজার সংলগ্ন কার্পেটিং রাস্তা জোয়ারের আঘাতে ভেঙে যায়। চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন চার গ্রামের মানুষ। এ সড়ক দিয়ে প্রতিদিন বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা সিনিয়র (ফাজিল) ...

লাগামহীন চালের বাজার, দাম বেড়েছে রসুনেরও

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসেও চালের বাজার অস্থির। লাগামহীন ভাবে বেড়েই চলছে সব ধরনের চালের দাম। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তের আয়ের মানুষেরা। জীবন ধারণের জন্য দুবেলা-দু’মুঠো খাওয়ার জন্য মোটা চাল কিনতে হলেও কেজি প্রতি খরচ করতে হচ্ছে ৪৫ টাকার উপরে। রাজধানীর রামপুরা ও মেরাদিয়া বাজার ঘুরে দেখা গেছে, মোটা স্বর্ণা চাল কেজি প্রতি ৪৫ থেকে ৪৭ টাকা টাকা, পারিজা ...

ভয়াবহ দূষণে নরসিংদীর ৭ নদী

নিজস্ব প্রতিবেদক: শত সবুজের ছায়ায় ঘেরা, উঁচু-নিচু, চর-পাহাড়ে, ফলে-ফুলে ভরা ৩৩৬০.০৫ বর্গ কিলোমিটারের জেলা নরসিংদী। মেঘনা, শীতলক্ষা, আড়িয়ালখাঁ, হাড়িধোয়া, পাহাড়িয়া ও পুরাতন ব্রহ্মপুত্র নদীবেস্টিত নরসিংদী জেলায় মোট জনসংখ্যা ২৪ লক্ষাধিক। ছয়টি উপজেলায় সাতটি থানায় ৭২টি ইউনিয়ন নিয়ে এ জেলা গঠিত। রাজধানী ঢাকা থেকে জেলার দূরত্ব রেলপথে ৫৫ কিলোমিটার এবং সড়ক পথে ৫৭ কিলোমিটার। নরসিংদীর সাগরকলা এক সময়ের সারাদেশে সমাদৃত ছিল। ...