১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০০

box

বিশ্ব বাজারে বাংলাদেশী আলুর চাহিদা ক্রমশ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বাজারে বাংলাদেশী আলুর চাহিদা ক্রমশ বাড়ছে। মালয়েশিয়া,সিঙ্গাপুর, শ্রীলংকাসহ বিশ্বের ৭টি দেশে যাচ্ছে বাংলাদেশী আলু। আলু রফতানী বেড়ে যাওয়ায় বাড়ছে রফতানী আয়ও। এ ধারা অব্যাবহ থাকলে কৃষকরা উপকৃত হবে বলে মনে করেন আলু রফতানী প্রক্রিয়ার সাথে সম্পৃক্তরা। দেশীয় বাজারে সারা বছরেই ব্যাপক চাহিদা রয়েছে আলুর। দেশীয় গন্ডি ছেড়ে এখন আর্ন্তজাতিক বাজারেও বেড়েছে বাংলাদেশে উৎপাদিত আলুর চাহিদা। ডায়মন্ড, গ্রানুলা, ...

গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান শেষ, ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন এলাকায় জঙ্গি আস্তানার খোঁজ, সন্ত্রাসী ও নৌ ডাকাত গ্রেফতারে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। বুধবার ভোর থেকে ওই অভিযান চালানো হয়। দুপুরে অভিযান শেষ করা হয়। অভিযানকালে চর এলাকা থেকে শুক্কুর আলী (২৫) নামে এক ডাকাতকে আটক করে পুলিশ। গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, বেশ কয়েকটি ...

নৈশপ্রহরীদের বেঁধে দুই জুয়েলারির দোকানে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে দুটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।  দুর্বৃত্তরা অস্ত্রের মুখে বাজারের নিরাপত্তাকর্মীদের হাত-পা-মুখ বেঁধে দুই জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ মালিকদের। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শায়েস্তাবাদ বাজারের ‘এইচ আর জুয়েলার্স ও লিপি জুয়েলার্স’ নামে দুটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তাকর্মী মো. লতিফ ও ...

মধ্য আষাঢ়েও করতোয়ার বুকে নেই পানি

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য অঞ্চলের নদী পাড়ের মানুষেরা যখন ভয়াবহ বন্যায় কবলিত তখন পঞ্চগড়ের নদীগুলো পানি শূন্য। বর্ষণের ঋতু বর্ষাতেও  পানি নেই  জেলার প্রধান নদী করোতোয়ায়। অথচ করতোয়া নদীকে ঘিরেই পঞ্চগড় জেলা শহরের গোড়াপত্তন হয়েছিল । তখন দু’কূল প্লাবিত করে বয়ে যেত  করতোয়া। নীল জলের এই  স্রোতস্বিনী সময়ের বিবর্তনে বর্তমানে শীর্ণ হয়ে পড়েছে । মধ্য আষাঢ়েও করতোয়া যেন মরা খাল ...

রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে ফলজ চারা বিতরণ

 নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে পাহাড় ধস ও ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত বাগান চাষীদের বিভিন্ন ফলজ চারা বিতরণ করেছে জেলা পার্বত্য পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।  বুধবার বেলা ১১টায় রাঙামাটি জেলা পরিষদের বিশ্রামাগ্রার প্রাঙ্গনে সদর উপজেলার ৬টি ইউনিয়নের চাষীদের এসব চারাগাছ বিতরণ করা হয়। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, সদস্য ত্রিদীপ কান্তি দাশ, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য অমিত ...

বিমানে ফটো আইডি বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক: এবার দেশের অভ্যন্তরে চলাচলের ক্ষেত্রেও বিমানে ফটো আইডি বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং পাস নেওয়ার সময় টিকেটের সঙ্গে ছবিসহ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। একটি সার্কুলারের মাধ্যমে গত ৩০ জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করেছে। এর পর ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস বিভাগ তা বিমান পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দিয়েছে। এ ...

অটোচালক হত্যায় দুই ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় এক অটোরিকশা চালাককে হত্যার দায়ে দুই ভাইসহ তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক বুধবার এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মামলার অপর একটি ধারায় (দস্যুতার) প্রতেককে ১০ বছর করে সশ্রম করাদণ্ড এবং ৫ ...

ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ...

ফেসবুকে চোরাই মোটরসাইকেল বিক্রি, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ফেসবুক আইডি ব্যবহার করে চোরাই মোটরসাইকেল বিক্রি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় চালানো অভিযানে এই চক্রের কাছে থাকা আটটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন— মোহাম্মদ ইউসুফ, আরিফ, শাহেদ, ইসমাঈল ও আতাউল্যা রাব্বি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার এ এম এম হুমায়ুন কবির জানিয়েছেন, জেলহাজতে আটক নাছির নামের ...

পাহাড়ধসের ঝুঁকিতে ৩ বিদ্যালয় বন্ধ ঘোষণা, ৬টি ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রবল ও মাঝারি বর্ষণের ঝুঁকি থাকায় পাহাড় চূড়ায় অবস্থিত বিদ্যালয়গুলোর মধ্যে ৩টি বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পাঠদান বন্ধ ঘোষণা হওয়া বিদ্যালয়গুলো হলো— দীঘিনালা ক্ষেত্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মায়াফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ...