নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব পালনের সময় নিজ কার্যালয়ে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাংলাদেশ মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক বুধবার বেলা পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মান্নান পরিবর্তন ডটকমকে জানান, প্রতিদিনের মতো সকালেও ওসি স্যার ডিউটিতে আসেন। সকাল সোয়া ১০টায় হঠাৎ ...
box
গুলশান, বনানী, ধানমন্ডির অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডির আবাসিক এলাকার সকল অবৈধ স্থাপনা আগামী ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব এলাকায় যত বাণিজ্যিক স্থাপনা রয়েছে তাও সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার এ সংক্রান্ত ২৩৩টি রিট নিষ্পত্তি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে রিটকারীদের ...
টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের ১৪ দালাল আটক
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের দালাল চক্রের ১৪ জনকে আটক করেছে র্যাব- ১২। বুবধার সকালে পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস বলেন, যারা পাসপোর্ট করতে আসেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল দাললরা। টাঙ্গাইল পাসপোর্ট অফিসের দালালের বিষয়টি সম্প্রতি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে আলোচনা করা হয়। পরে ...
দুদকের মামলায় সাক্ষীর ফের জেরা চেয়ে খালেদা জিয়ার আবেদন
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচজন সাক্ষীকে পুনরায় জেরা করার অনুমতি চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার খালেদা জিয়ার আইনজীবীরা এ আবেদন দায়ের করেন। রোববার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে ...
টাঙ্গাইলের ভারড়া ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ২৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১৫৬ এবং নারী ভোটার ১১ হাজার ১৩৬ জন। মোট কেন্দ্র ...
সিলেটে বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির সঙ্কট
নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীর পানি কমা অব্যাহত রয়েছে। নদনদীর পানি ধীরগতিতে কমলেও প্লাবিত হাওর এলাকার পানি স্থিতিশীল রয়েছে। টিউবওয়েলগুলো পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া আমলসীতে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার, ...
কুমিল্লায় ঝগড়া থামাতে গিয়ে নিহত ১ আহত আরো ২ যুবক
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার মনোহরগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে ইউসুফ কাজী (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ যুবক। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর গ্রামে এই হত্যাকা ঘটনা ঘটে। নিহত ইউসুফ লালচাঁদপুর গ্রামের ওয়াজেদ কাজীর ছেলে। আহতরা হলেন, লালচাঁদপুর গ্রামের শফিউল আলমের ছেলে নেয়ামত উল্লাহ (১৮) এবং ...
চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৪ জুলাই শুরু
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৪ জুলাই শুরু হবে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যে বিমান মন্ত্রণালয় থেকে হজ ফ্লাইটের সময়সূচি ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে যাত্রীদের আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত সময়সূচি আগামী দু-একদিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ জুলাই দুটি ফ্লাইটে প্রায় ১ ...
ভারী বর্ষণে ৫৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলের ১১টি প্রদেশে গত ২৯ জুন থেকে ভারী বর্ষণ চলছে। আর এ ভারী বর্ষণে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ২২ জন নাগরিক। চীনা গণমাধ্যম সিনহুয়া মঙ্গলবার বেসামরিক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বন্যায় মোট ২৭ হাজার বাড়িঘর ধসে পড়েছে এবং ৩৭ হাজার ...
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরও ২ দিন থেমে থেমে বৃষ্টি হবে :আবহাওয়া অধিদফতর
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী দুইদিন থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়। এদিকে ভারী বর্ষণের কারণে দেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অধিদফতর। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বুধবার সকালে জানান, দেশের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর