নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ সোহেল মাহফুজকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুসকনীর পাড় এলাকার একটি আম বাগান থেকে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন- জেএমবির আইসিটি এক্সপার্ট হাফিজ, সামরিক শাখার সদস্য জামাল এবং জেএমবি সদস্য জুয়েল। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ...
box
স্কুলছাত্রীর আত্মহত্যা, অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হীরামনি তিশার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের সামনে শত শত শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল এই মানববন্ধনে অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- ভাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একরাম হোসেন, সহকারী শিক্ষক মাওলানা সেলিম, বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ...
কুড়িল লিংক রোডে খাল খনন শুরু
নিজস্ব প্রতিবেদক: কুড়িল লিংক রোডের উভয় পাশে ১০০ ফিট চওড়া খাল খননের কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শনিবার দুপুরে বালু নদীর কাছে কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয়পাশে (কুড়িল হতে বালু নদী পর্যন্তৎ) খাল খনন ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) রায়হানুল ফেরদৌস, প্রকল্পের (রাজউক) প্রকল্প পরিচালক মো. ...
হবিগঞ্জে কবর থেকে নারীর লাশ চুরি
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে করব থেকে এক নারীর লাশ চুরি হয়েছে। শনিবার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা সকাল থেকেই কবরস্থানে ভীড় করেন। জানা যায়, প্রায় তিন মাস আগে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রাঙ্গেরগাঁও গ্রামের ফিরোজ আলীর স্ত্রী আমিনা খাতুন (৫৫) মৃত্যুবরণ করেন। এরপর তাকে দাফন করা হয়। শনিবার সকালে লাশ চুরির বিষয়টি গ্রামের লোকজনের নজরে আসে। পরে ...
ইয়াবাসহ পুলিশের হাতে কনস্টেবল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার কম্পিউটার অপারেটর কনস্টেবল (কন নং-৮৪০) মেহেদী হাসানকে ২৯ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে বানারীপাড়া উপজেলা থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার শাখারিয়া গ্রামের একটি মুদি দোকানের সামনে পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় মাদক বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও আবু সাঈদ নামে এক ব্যক্তিকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আটক পুলিশের ...
‘পদ্মাবতী’ ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন দীপিকা
নিজস্ব প্রতিবেদক: বলিউডে ক্যারিয়ার খুব বেশি বছরের নয় সুন্দরী দীপিকা পাড়ুকোনের। কিন্তু এরই মধ্যে ২০১৬ সালের ফোর্বসের বিশ্বের সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকাদের তালিকায় ঢুকে পড়েছেন। আন্তর্জাতিক তারকা জেনিফার লরেন্স, জুলিয়া রবার্টস, জেনিফার অ্যাটিনসনের সঙ্গে তালিকায় নিজের স্থান করে নিয়েছেন দীপিকা। তার নতুন ছবি ‘পদ্মাবতী’-র শুটিং চলছে। জানেন এই ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন দীপিকা পাড়ুকোন? ভারতের জিনিউজ ...
লামায় পাহাড়ের খাদে ট্রাক পড়ে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের লামায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন। উপজেলার আন্তঃরোড গজালিয়া-আজিজনগর সড়কের ছিয়ততলী বাদিতলা এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ছিয়ততলী গ্রামের আব্দুল মালেক মেম্বারের ছেলে মো. মামুন (২৮) ও কক্সবাজারের পেকুয়া উপজেলার চরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ট্রাকচালক আব্দুল রশিদ (৩০)। ...
কমেছে চিনি ও ব্রয়লার মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন অস্থিরতার পর রাজধানীর চিনি ও ব্রয়লার মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি কেজিতে প্রায় ২০ টাকা ও চিনির দাম ৮ টাকা কমেছে। এ ছাড়া কমেছে সব ধরনের সবজির দাম। শনিবার রাজধানীর রামপুরা ও মেরাদিয়া বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চিনি ৭০ টাকা থেকে কমে ৬২ থেকে ৬৩ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ব্রয়লার ...
উড্ডয়নের আগে ভেঙে পড়ল বিমানের জানালা, আহত ৫
নিজস্ব প্রতিবেদক: উড্ডয়নের আগ মুহূর্তে বিমানের জানালা ভেঙে পড়ে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে দিল্লি এয়ারপোর্টে দ্য ইন্ডিগো এয়ারলাইন্সে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। ইন্ডিগো কর্তৃপক্ষের অভিযোগ, দিল্লি থেকে মুম্বাইগামী তাদের ৬ই-১৯১ ফ্লাইটটি উড্ডয়নের মুহূর্তে কাছাকাছি দূরত্বে স্পাইসজেটের এসজি-২৫৩ উড়োজাহাজটি রানওয়েতে নামতে গেলে বিস্ফোরণ হলে প্রচণ্ড বাতাসে এ ঘটনা ঘটে। বিমানটির গরম বাতাসের এতটাই বেগ ছিল যে, ইন্ডিগোর ...
ভারতে গো-রক্ষার নামে জাতিগত নিপীড়ন চলছে : হেফাজত
নিজস্ব প্রতিবেদক: গরু রক্ষার নামে ভারতীয় হিন্দুরা সে দেশের সংখ্যালঘু মুসলমানদের ওপর ধারাবাহিক নির্যাতন, হত্যার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভারতের সংখ্যালঘু মুসলমানদের রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন বাবুনগরী। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর