১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০০

box

বানারীপাড়া ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বানারীপাড়ায় এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লাকে দল খেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) তাকে বহিষ্কার করা হয়। এর আগে রোববার (১৬ জুলাই) বিকেলে ধর্ষিতার স্বামী শিশু ও নারী নির্যাতন দমন আইনে বানারীপাড়া থানায় মামলা দায়ের করলে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। মামলায় সুমন ছাড়াও আরও ৪/৫ জন সহযোগীকে অজ্ঞাতনামা আসামি করা ...

দুই সপ্তাহ ধরে নিখোঁজ স্কুল শিক্ষিকা ফৌজিয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের গণিত শিক্ষিকা ফেরদৌসি একরাম ফৌজিয়াকে দুই সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, গত ২ জুলাই সন্ধ্যায় গ্রিন রোডের বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। ইতিমধ্যে তার আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায়ও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু ফৌজিয়ার কোন হদিস পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানার ...

থ্রিডি প্রিন্টারে তৈরি হলো মানুষের হৃৎপিন্ড

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক এই প্রথম বিজ্ঞানীরা থ্রিডি প্রিন্টারে মানুষের হৃৎপিন্ড তৈরি করলো। এটি পূর্ণআকৃতির মানুষের হৃৎপিন্ড। এই হৃৎপিন্ড নরম সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে। এর কার্যক্ষমতা অনেকটা মানুষের হৃৎপিন্ডের মতই। বিজ্ঞানীরা জানিয়েছে, যেসব রোগী হৃৎপিন্ডের রোগে ভুগছেন তাদের জন্য এই কৃত্রিম হৃৎপিন্ড সহায়ক হবে। বিজ্ঞানীদের গবেষণা সফল হলে চিকিৎসা বিজ্ঞানের নতুন দ্বার উন্মোচন হবে। বিশ্বের দুই কোটি ৬০ লাখ মানুষের হৃদরোগে ...

কোম্পানির লোকসানেও চাঙ্গা শেয়ার দর

নিজস্ব প্রতিবেদক: বছরের পর বছর ব্যবসায়িক লোকসানে থাকলেও গত একমাসে অব্যাহত উত্থানে রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত অধিকাংশ লোকসানি কোম্পানি। লোকসানি কোম্পানিগুলোর উত্থান অব্যাহত থাকায় বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাজারে উত্থান পতন থাকবেই। কিন্তু দুর্বল ও লোকসানি কোম্পানিগুলোর শেয়ার দরের অস্বাভাবিক উত্থান বাজারের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে করে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা বলেন, স্টক এক্সচেঞ্জ ...

পাওলির জীবনে ঋত্বিক

বিনোদন ডেস্ক: টালিউডে পাওলি দাম নামটা খুবই জনপ্রিয়। সেই পাওলিকে নিয়ে সমালোচনা আর প্রশংসা প্রায় দুটোই সমান তালে হয়ে থাকে। ভালো ভালো ছবি যেমন তিনি দর্শককে উপহার দিয়েছেন তেমনই নিজের ঝুলি ভরিয়েছেন বেশ কিছু পুরস্কারেও। এবার পাওলি নিয়ে আসতে চলেছে তার নতুন ছবি। নাম ভারি অদ্ভুত ‘মাছের ঝোল’। সম্পর্ক আর অধিকার এ দুইয়ের রসায়নকে মিশিয়ে ছবি করছেন প্রতিম। সদ্য মুক্তি ...

কে হতে যাচ্ছেন ভারতের নতুন রাষ্ট্রপতি, আজ নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। তবে প্রণব মুখার্জির পর রাইসিনার হিলসের পরবর্তী বাসিন্দা কে হবে তা নির্ধারণ  হবে আগামীকাল। নতুন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থী হলেন মীরা কুমার। যদিও বিরোধীপক্ষ শেষ মুহুর্তে এসে চিত্র পাল্টে যাবার ব্যাপারে আশাবাদী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র প্রার্থী বিহারের প্রাক্তন রাজ্যপাল কোবিন্দ এবং বিরোধীপক্ষ ...

ভারতীয় সেনাকে সরাতে চীনের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: আলোচনার মাধ্যমে ডোকা লা বিতর্ক সমাধানে সদিচ্ছা দেখাচ্ছে নয়াদিল্লি। সঙ্কট মেটাতে আগামী সপ্তাহেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সঙ্গে নিয়ে বেজিং সফরে যাওয়ার কথা বিদেশ সচিব এস জয়শঙ্করের। তার আগেই ফের ডোকা লা ইস্যুতে ভারতকে উদ্দেশ্য করে হুমকি দিল চিন। শনিবার সে দেশের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, ডোকা লা বিতর্কে আলোচনার কোন জায়গা নেই। ভারত ডোকা লা ...

গো রক্ষকদের বিরুদ্ধে মোদীর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলোকে গো রক্ষার নামে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। রবিবার সংসদের বর্ষাকালীয় সেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠকে তিনি বলেন, এটাকে যেন রাজনৈতিক ও সাম্প্রদায়িক রং না দেয়া হয়। মোদী বলেন, যারা গো রক্ষার নামে আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে প্রদেশগুলোর কঠোর ব্যবস্থা নেয়া উচিত। কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার মোদীর বরাতে বলেন, ...

কাশ্মীরের ব্যাপারে চীনের হঠাৎ আগ্রহ থাকার কারণ

আন্তর্জাতিক ডেস্ক: চীন কি তাদের দীর্ঘদিনের অবস্থান পরিবর্তন করে কাশ্মীর বিতর্কে হস্তক্ষেপ করার রাস্তা বেছে নিয়েছে? -এই বিতর্ক তৈরি হয়েছে কারণ ভারত-শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি প্রকাশ্যেই অভিযোগ করেছেন যে ‘দুর্ভাগ্যবশত চীনও এখন কাশ্মীরে নাক গলাচ্ছে।’ সম্প্রতি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছে চীন, যা ভারত সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে চীন যে ক্রমেই আরও বেশি করে কাশ্মীর-বিতর্কের ভেতর ঢুকতে চাইছে ...

স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক: অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদনের বিষয়ে যথাযথ নিয়ম মেনে কমিটি গঠন না করায় স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দেয়ার আদেশ দেয়া হয়েছে। রোববার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। নির্দেশনা অমান্য করে ২৮টি কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), ...