নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ঘিরে রাখা সন্দেহভাজন জঙ্গি আস্তানার তিনজন আত্মসমর্পণ করেছেন। সেখানে আরো একজন অবস্থান করছেন বলে আত্মসমর্পণকারীরা জানিয়েছেন। রোববার দুপুর ১২টার পর আশুলিয়ার নয়ারহাটের চৌরাবালি এলাকার ওই টিনশেড বাড়ি থেকে একে একে তিন জঙ্গি বেরিয়ে আসেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুফতি মাহমুদ খান বলেন, ‘দুপুর ১২টার দিকে ওই বাড়ি থেকে একজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করে। ...
box
ইকুয়েডরে বাস উল্টে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের মধ্যাঞ্চলের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৪ জন নিহত ও অপর ৩০ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। এ ব্যাপারে ইকু ৯১১ জরুরি বিভাগ প্রকাশিত এক ভিডিওতে পুলিশের কর্ণেল ক্রিষ্টিয়ান ব্যারেইরো বলেন, স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে রাজধানী কুইটো ও লা মানার অ্যান্ডেন সিটির মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ...
ইমরান এইচ সরকারের জামিন: ছাত্রলীগের ‘ডিম হামলা’
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের জামিনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার দুপুর পৌনে ১২টার দিকে সিএমএম আদালতের সামনে বিক্ষোভ করেন তারা। মিছিল থেকে ইমরানকে লক্ষ্য করে ডিম ও জুতাও নিক্ষেপ করা হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের ছোড়া কয়েকটি ডিম ইমরানের শরীরে ও গাড়িতে এসে পড়ে। মিছিল থেকে ...
প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় ইমরানের জামিন
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাহকে জামিন দিয়েছেন আদালত। রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে তারা আত্মসমর্পণ করে আইনজীবী জীবনানন্দের মাধ্যমে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৩১ মে ঢাকা মহানগর ...
সেনেগালে ফুটবল মাঠে দেয়াল ধসে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: সেনেগালে একটি ফুটবল স্টেডিয়ামে দেয়াল ধসে আটজন নিহত ও অন্তত ৪৯ জন আহত হয়েছে। রোববার সকাল বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সেনেগালের রাজধানীর ডাকারের ডেম্বা ডিওপ স্টেডিয়ামে স্টেড ডি এমবোওর ও ইউনিয়ন স্পোর্টিভ ওউয়াকামের মধ্যকাল লিগ কাপের ফাইনাল খেলা শেষে দেয়াল ধসের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খেলা শেষ হওয়ার পর প্রতিদ্বন্দ্বী দুই দলের ...
জয় দিয়ে সফর শেষ বিজয়-লিটনদের
অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে তিনদিনের একমাত্র ম্যাচেও জয় পেয়েছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। ম্যাচের দ্বিতীয় দিন বোলাররা হতাশ করলেও শনিবার তৃতীয় দিনে দারুণ বোলিং করেছে বিসিবি হাই পারফরম্যান্স দল। ডারউইনে নর্দান টেরিটরি আমন্ত্রিত একাদশের বিপক্ষে ২১ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। এর আগে পাঁচটি একদিনের ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল বিসিবি এইচপি দল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়া সফর শতভাগ ...
গাড়িতে এসি চালিয়ে ডেকে আনছেন বিপদ
নিজস্ব প্রতিবেদক: এসি ছাড়া আপনার চলেই না। অফিস কিংবা বাসায়। এমনকি গাড়িতেও আপনার চাই এসি। কিন্তু এই বাড়তি আরামের লোভই ডেকে আনছেন গুরুতর বিপদ। কাচবন্ধ গাড়ি যদি রোদে পার্ক করানো থাকে এবং বাইরের তাপমাত্রা যদি ১৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তাহলে গাড়ির ভেতরে ২-৪ হাজার মিলিগ্রাম বেঞ্জিন জমা হয়। গাড়িতে বসার সঙ্গে সঙ্গে এসি অন করে দিলে ওই জমা বেঞ্জিনই ...
চিম্বুক পাহাড়ে নতুন পর্যটন কেন্দ্র ‘নীল দিগন্ত’
নিজস্ব প্রতিবেদক: দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ। সারি সারি পাহাড় সেই সঙ্গে রোদ বৃষ্টি আর মেঘের অপূর্ব মিতালি। বান্দরবানের চিম্বুক পাহাড়ের মনমাতানো এই দৃশ্য ভোলার নয়। তবে চিম্বুক পাহাড়ে গড়ে উঠা পর্যটনের নতুন নতুন স্থানগুলো সবারই দৃষ্টি কাড়ছে। অনন্য নির্মাণ শৈলীর এসব পর্যটন কেন্দ্রগুলো জেলার বিকাশমান পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। চিম্বুক পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র নীলগিরির কাছেই জীবন নগর ...
রাষ্ট্রপক্ষের আপিল খারিজ, স্বপদে বহাল মেয়র মান্নান
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এর বিপক্ষে রাষ্ট্রপক্ষের করা আবেদন রোববার খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে স্বপদে বহাল থাকতে এমএ মান্নানের কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের শুনানি শেষে তা খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার ...
আরেকটি বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে আরেকটি বন্যার আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, বন্যা হলেও তা মোকাবেলায় সরকারের সকল রকম প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন তিনি। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষি পদক ও জাতীয় কৃষি পুরস্কার ১৪২১-১৪২২ পদক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ৯৮ সালের বন্যার সময়ও বলা হয়েছিল যে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর