আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান ঠেকিয়ে দেয়ার এক বছর পূর্ণ হয়েছে। এই অভ্যুত্থান ঠেকিয়ে দিতে ভূমিকা রাখায় তুরস্কের জনতাকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোগান। অভ্যুত্থান ঠেকানোর বছরপূর্তি উপলক্ষে, লাখো লোকের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তুরস্কে গত বছরে একটি ব্যর্থ অভুত্থান প্রচেষ্টা জনগণ ঠেকিয়ে দেয়ার বছর পূর্তি উপলক্ষে ইস্তানবুলে আয়োজন করা হয় বিশাল এক সমাবেশের। হাজার হাজার ...
box
আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কর্মপরিকল্পনা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকাএকাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ বা কর্মপরিকল্পনা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। শনিবার কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান আরজু এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে ...
‘যোগ্যরা না এলে অযোগ্যরা মন্ত্রী হবে’
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেধাবীরা রাজনীতি না করলে রাজনৈতিক মঞ্চ মেধাশূন্য হয়ে যাবে। একই সঙ্গে যোগ্য ব্যক্তিরা এমপি না হলে অযোগ্যরা মন্ত্রী হবে। আজ শনিবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, চরিত্রবান লোকেরা রাজনীতিতে না ...
আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ নেই : মান্না
নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধের কোনো মূল্যবোধ নেই। আমার তো মাঝে মাঝে মনে হয়, তাদের মূল্যবোধই নেই।শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘দেশে অব্যাহত গুম-খুন-অপহরণ : শংকিত নাগরিক সমাজ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। ‘আদর্শ নাগরিক আন্দোলন’ এর ঈদ পুনর্মিলনী উপলক্ষে এ গোলটেবিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ...
বক্তব্যের জন্য মেয়রের দুঃখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: অতি অল্প সময়ে মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। চিকুনগুনিয়া প্রতিরোধে এলাকাভিত্তিক বড় করে কাজ শুরু হয়েছে জানিয়ে আনিসুল হক আরও বলেন, এখন আমরা যেভাবে পরিকল্পনা করছি, তাতে আজ গুলশান এলাকায়, পরে মোহাম্মদপুর এলাকায়—এভাবে একেক দিন একেক এলাকায় আমরা ছড়িয়ে পড়ব। যেভাবেই হোক চিকুনগুনিয়া আমরা আর বাড়তে দেব না। আমরা এর ...
নিরাপত্তার নামে যেন জনবিচ্ছিন্ন করা না হয় : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকেই তাঁর মূল শক্তি এবং অনুপ্রেরণার উৎস্য উল্লেখ করে নিরাপত্তার নামে তাঁকে যেন জনবিচ্ছিন্ন করা না হয় সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এসএসএফ-এর সদস্যরা যারা আমাদের নিরপত্তায় নিয়োজিত তাদের এটুকুই বলবো- আমাদের মানুষ নিয়েই কাজ। সেই মানুষ থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই সেই দিকটায় একটু ভালভাবে ...
শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে কথা খুব খারাপ লেগেছে: মুশফিকুর রহিম
অনলাইন ডেস্ক: মুশফিকুর রহিম জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ইতিবাচক-নেতিবাচক কত মন্তব্যই তো শুনেছেন তিনি। কিন্তু বিসিবির অন্যতম পরিচালক ও বিপিএলের দল বরিশাল বুলসের স্বত্বাধিকারী আবদুল আওয়াল তাকে নিয়ে যে মন্তব্য করেছেন, সে ধরনের মন্তব্য বা অভিযোগ আগে কখনো শুনেছেন কি না, মনে করতে পারেননি মুশফিক। মুশফিক গত বিপিএল খেলেছেন বরিশাল বুলসের ‘আইকন’ হিসেবে। যদিও বিসিবির অনুরোধেই রাজি হয়েছিলেন বুলসের ...
লন্ডনের উদ্দেশ্যে খালেদা জিয়ার যাত্রা সন্ধ্যায়
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের উদ্দেশে শনিবার সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরাটস এয়ারলাইন্সের ৫৮৭ ফ্লাইটে সাড়ে ৭টায় লন্ডনের উদ্দেশে রওনা হবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৬টায় গুলশানের বাস ভবন থেকে বিএনপি চেয়ারপারসন বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরাটস এয়ারলাইন্সের লন্ডনের উদ্দেশ্যে ...
‘সাপ মেরে বিপদ ডেকে আনবেন না’
নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপ না মেরে বন অথবা প্রাণী বিভাগকে দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপ না মেরে বন অথবা প্রাণী বিভাগকে দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ...
বিশ্বের সবচেয়ে দীর্ঘ মরু মহাসড়কে যান চলাচল শুরু
আন্তর্জাতিক ডেস্ক: মরুভূমির মধ্যদিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় মহাড়সক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। শনিবার ‘বেইজিং-উরুমকি এক্সপ্রেসওয়ে’ নামের এই মরু মহাসড়কের উদ্বোধন করা হয়। ‘বেইজিং-উরুমকি এক্সপ্রেসওয়ে’ ২ হাজার ৫৪০ কিলোমিটার দীর্ঘ। এটি চীনের রাজধানী বেইজিংকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনিজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমকি’র সঙ্গে যুক্ত করেছে। চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানায়, বিশ্বের সবচেয়ে বড় মরু মহাড়সকের শেষ তিনটি সেকশন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর