১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৯

box

ভারতে বন্যায় নিহত ৮৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বন্যায় বিরল প্রজাতির এক শিংওয়ালা তিনটি গণ্ডারের মৃত্যু হয়েছে। গেল দু’সপ্তাহে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মনিপুরে প্রবল বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া পাহাড়ি এসব এলাকায় ভূমিধসের খবরও পাওয়া গেছে। আল-জাজিরা।  কর্মকর্তারা বলছেন, সব মিলিয়ে ২০ লাখের বেশি লোককে ঘর-বাড়ি ছাড়তে হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল রয়টার্সকে বলেছেন, ...

চিকুনগুনিয়ার দায় নিচ্ছে না কোনো পক্ষই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় চিকুনগুনিয়া মহামারি আকারে রূপ নিয়েছে। মেয়র আনিসুল হক বলেছেন, মহামারি হোক আর যাই হোক; এজন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দায়ী নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় চিকুনগুনিয়ার বিস্তারের জন্য সিটি করপোরেশনগুলোর ব্যর্থতাকে দায়ী করলেও এ অভিযোগ অস্বীকার করেছেন ডিএনসিসি মেয়র। এদিকে অভিযোগ পাওয়া গেছে, চিকুনগুনিয়ায় চিকিৎসায় শুধু প্যারাসিটামলের কথা বলা হলেও ...

বগুড়ায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় সোহাগ কর্মকার নামের এক কলেজছাত্রকে ধারালো চাকু দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি শুক্রবার রাত ৯টার দিকে গাবতলী উপজেলার মধ্যকাতুলী হিন্দুপাড়ায় ঘটেছে। সোহাগ ওই গ্রামের অমূল্য চন্দ্র কর্মকারের ছেলে। সোহাগ এবার এসএসসি পাশের পর বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হয়। এঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানান গেছে, সদর উপজেলার ...

ভুট্টায় কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক: ভুট্টা চাষ করে সোনালি স্বপ্ন দেখছেন রাজশাহীর চাষি। চলতি বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। জেলার অধিকাংশ উপজেলায় প্রতি শতাংশ জমিতে ১ মণের অধিক ফলন হয়েছে। একইসঙ্গে মৌসুমের শুরুতে নতুন সংগৃহীত ভুট্টা বাজারে ভালো মূল্যে বিক্রি হচ্ছে। স্থানীয় হাটবাজারে প্রতি মণ নতুন ভুট্টা বিক্রি হচ্ছে ৬২০ টাকা থেকে ৭০০ টাকায়। এতে সোনালি স্বপ্ন দেখছেন চাষি। ভালো দামে কৃষকের মুখে ...

প্রকট হচ্ছে মহানগরীর জলাবদ্ধতা, সমন্বিত কর্মোদ্যোগ নেই

নিজস্ব প্রতিবেদক: জলাবদ্ধতা রাজধানী ঢাকার জন্য একটি মহাযন্ত্রণার নাম। এতে মূলত নিম্ন ও মধ্যবিত্ত মানুষই ক্ষতিগ্রস্ত হয় বেশি। পুরোনো এই সমস্যা নিরসনে বিভিন্ন সময়ে নানা প্রকল্প নেয়া হয়েছে বটে, কিন্তু সমাধানের বদলে দিন দিন প্রকট আকার ধারণ করছে তা। রাজধানীর জলাবদ্ধতা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো এখন একে-অপরের ওপর দোষারোপ করছে। ওয়াসা বলছে জলাবদ্ধতার জন্য তারা দায়ী নয়। সিটি করপোরেশন বলছে ওয়াসাই ...

গাজীপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী মো. হানিফকে আটক করেছে পুলিশ। হানিফ নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকার মজনু মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, নিহত খুকু মনি স্বামীর সঙ্গে টঙ্গীর বড় দেওড়া এলাকার পরানমন্ডলের টেক এলাকার সিদ্দিক মিয়ার বাড়ি ভাড়া থাকতেন। শনিবার সকালে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। ...

আইএসের আফগান প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাহিনী অভিযান চালিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখার প্রধান আবু সায়িদকে হত্যা করেছে। শুক্রবার পেন্টাগন দাবি করে, চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলের কুনার প্রদেশে এ অভিযান চালায় মার্কিন বাহিনী। খবর এএফপির। পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন বাহিনী গত মঙ্গলবার কুনারে হামলা চালালে আবু সায়িদ ছাড়াও আরো বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়। এতে ওই অঞ্চলে ...

নড়াইলে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৩৫

নিজস্ব প্রতিবেদক: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জুয়াড়ি ও তিন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন ঘটনায় ৩৫ জনকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযানে নড়াইল সদর থানায় পাঁচ জুয়াড়ি, দুই মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে আটক করে। এছাড়া লোহাগড়া ...

নতুন করে পথচলা শুরু চেন্নাই-রাজস্থানের

স্পোর্টস ডেস্ক: দুই বছরের নিষেধাজ্ঞা ছিল। মেয়াদ শেষ হয় গত বৃহস্পতিবার। পরের দিন তথা শুক্রবার থেকেই প্রচারণায় নেমে পড়ে দুই দল। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের কলঙ্কের অধ্যায় এখন অতীত। এবার নতুন করে শুরু পথচলা।দুই বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফেরা চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে অনেকেই অভিনন্দন জানিয়েছে। তাদের শুভকামনা জানিয়েছেন ভক্তরা। চেন্নাই-রাজস্থানকে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও ...

প্রধানমন্ত্রীকে রেখে সহায়ক সরকার নয়: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে নির্বাচনকালীন কোনো সহায়ক সরকার বিএনপি মানবে না বলে আবারো বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়া জুরালোভাবেই এ অভিমত ব্যক্ত করেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। খালেদা জিয়া বৈঠকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে কোনো সহায়ক সরকার হবে না। কারণ লেভেল প্লেয়িং ফিল্ডের প্রধান অন্তরায় হচ্ছেন প্রধানমন্ত্রী। ...