১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৩২

box

জাবিতে অনশনরত দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর মধ্যে দুইজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন, ইংরেজি বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী সর্দার জাহিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী পূজা বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তৌহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মামলার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনশনরত শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ (রোববার) দুপুরে ...

সহজ হলো ইপিজেড এলাকার ব্যাংকিং লেনদেন

নিজস্ব প্রতিবেদক: রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) স্থাপিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক লেনদেন প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক। ইপিজেড এলাকার শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো তাদের ব্যাংক একাউন্টে এখন থেকে বৈদেশিক মুদ্রা হিসাবে মূলধন রাখতে পারবে। রোববার বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। জারি করা নির্দশনা মেনে চলতে সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, দেশি-বিদেশি যৌথ উদ্যোগে স্থাপিত প্রতিষ্ঠানের (বি-টাইপ ...

ল্যাবে তৈরি মশা ঠেকাবে চিকুনগুনিয়া!

আন্তর্জাতিক ডেস্ক: কাটা দিয়ে কাটা তোলা আর কি! জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস বহনকারী মশাকে ঠেকাতে মশাকেই ব্যবহারের চিন্তা করছে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। দেশটির ক্যালিফোর্নিয়ার ভেরাইলি লাইফ নামের একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ল্যাবে এই মশার জন্ম দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জীবাণু ধ্বংসকারী নতুন এ মশা পুরুষ। তারা কাউকে কামড়াবে না। ফলে এই মশার কারণে কোনো ক্ষতি হবে না। খবর ব্লুমবার্গ’র। ...

বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের রায় ৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লক্ষ্মীবাজারে বহুল আলোচিত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথরেফারেন্স ও আপিল শুনানি শেষে ৬ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান। অন্যদিকে আসামিপক্ষে শুনানি ...

বিরোধীদলকে নির্বাচন থেকে দূরে রাখতেই ইসির রোডম্যাপ: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: আগামী একাদশ নির্বাচনে বিরোধীদলকে দূরে রাখতেই নির্বাচন কমিশন এই রোডম্যাপ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে একটি অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, বিরোধীদের আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই নির্বাচন কমিশন এই রোডম্যাপ ঘোষণা করেছে। দৈনিক দেশজনতা /এমএইচ

শীতলক্ষ্যায় ট্রলার ডুবে নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গতকাল রোববার রাত ১০ টার দিকে একটি যাত্রীবাহি ট্রলার ডুবে-৩ যাত্রী নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। সিংহশ্রী বাজার সংলগ্ন বরামা ব্রীজের নিকট একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বড় বালীবাহী ট্রলারের মুখোমুখি সংর্ঘষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর রাতেই গাজীপুর ফায়ার সার্ভিসকে খবর পাঠানো হয়েছে। জানা গেছে, শ্রীপুরের বরমী বাজার থেকে যাত্রীবাহী ট্রলারটি ১৫/১৬ জন শ্রমিক নিয়ে সিংহশ্রীর ...

তীব্র স্রোতে কাঁঠালবাড়িয়ায় ফেরি চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। গত ৭দিন ধরে ১৭টি ফেরির মধ্যে নিয়মিত চলাচল করছে ৯টি ফেরি। বিআইডব্লিউটিসি’র মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার মো. সালাম হোসেন জানান, পদ্মা নদীতে স্রোতের কারণে এই নৌরুটে চলাচলকারী ফেরিগুলোকে দ্বিগুনেরও বেশি সময় নিয়ে পারাপার হতে হয়। যাত্রীবাহী বাসকে প্রাধান্য দিয়ে পারাপার করায় ঘাট এলাকায় আটকে আছে ৫ ...

খুলনায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: খুলনার রেলওয়ে এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এছাড়া নগরীর নূরনগর এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ আরেকজন আহত হন। সোমবার ভোররাতে বন্দুকযুদ্ধে এসব ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, গুড্ডু বাবু ও মো. আল মাহমুদ। আহত ব্যক্তি হলেন ইয়াসিন আরাফাত। পুলিশের দাবি, তিন জনই সন্ত্রাসী। খুলনা থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া সন্ত্রাসী গুড্ডু বাবুকে নিয়ে তার সহযোগিদের গ্রেফতার এবং ...

ভিয়েতনাম থেকে চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক: ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার সকালে ২৭ হাজার মেট্রিকটন চাল নিয়ে ‘এমভি প্যাক্স’ নামের জাহাজ বহির্নোঙরে পৌঁছায়। এর আগে গত বৃহস্পতিবার ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিকটন চাল নিয়ে প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। স্থানীয় শিপিং এজেন্ট ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিয়েতনাম ...

আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস আজ

আন্তর্জাতিক ডেস্ক: মানবতাবিরোধী অপরাধসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে বিভিন্ন দেশে সোমবার পালিত হচ্ছে আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস। ১৯৯৮ সালের এই দিনে নেদারল্যান্ডসের হেগে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত। ২০১০ সালের ১ জুন উগান্ডার রাজধানী কাম্পালাতে অনুষ্ঠিত রোম বিধির রিভিউ কনফারেন্সে ১৭ জুলাই দিনটি আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে ...