১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৩২

box

ভ্রাম্যমাণ আদালত চলবে আরও দুই সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা-সম্পর্কিত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার সময় চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আরও দুই সপ্তাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে বলে জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল ...

রাশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নিকোলস্কোয়েতে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৩৪ মিনিট ১২ সেকেন্ডে নিকোলস্কোয়ে থেকে ১শ ৯৯ কিমি দক্ষিণ-পূর্বাঞ্চলে কোমান্দোরস্কি অস্ত্রোভায় এটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১১.৭ কিমি। ভূমিকম্পে ওই অঞ্চলের অধিকাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

নেলসন ম্যান্ডেলার ৯৯তম জন্মদিন আজ

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা ও শান্তিতে নোবেলজয়ী নেলসন ম্যান্ডেলা। বর্ণবৈষম্যের বিরুদ্ধে তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তারপর দেশের প্রেসিডেন্ট হিসেবে তাঁর ইতিবাচক ভূমিকা উজ্জ্বল এক দৃষ্টান্ত। তাই বিশ্বব্যাপী নানা আনুষ্ঠানিকতা ও দাতব্য কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপিত হবে তাঁর ৯৯তম জন্মদিন। ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালে। তাঁর বাবা নাম রেখেছিলেন রোলিহ্লাহলা ডালিভুঙ্গা মানডেলা। স্কুলের এক শিক্ষক তাঁর ইংরেজি নাম ...

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১টায়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সমস্য ও শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এসময় মির্জা ফখরুল ইসির রোডম্যাপ, বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকারের মন্ত্রীদের বিভিন্ন বিষয়ে নিয়ে বক্তব্য রাখবেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু অসুস্থ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার নিজ বাসভবনে অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দুলুকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক। ...

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন (৩০) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোররাত প্রায় ৪টার দিকে মহানগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট সংলগ্ন মাঠে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি, ২টি রামদা ও ১টি শাবল উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ডাকাত দৌলতপুর এলকার আঞ্জুমান রোডের নুরু পাটোয়ারীর ছেলে। গুলিবিদ্ধ দেলোয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ...

সীতাকুণ্ডে ৯ শিশু মৃত্যুর কারণ হাম

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ার নয় শিশুর মৃত্যু কারণ হিসেবে হামকে চিহ্নিত করার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে দুর্গম ওই এলাকার শিশুরা কখনোই টিকার আওতায় আসেনি বলেও উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের অনুসন্ধানে। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ সোমবার এক সংবাদ সম্মেলনে শিশুমৃত্যুর কারণ উদঘাটনে তাদের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করে এসব তথ্য জানান। তবে সারা দেশে হাম ছড়িয়ে পড়ার আশঙ্কা ...

চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সব কর্মকর্তা-কর্মচারির শুক্র ও শনিবারের ছুটি বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ এই আদেশ দেন। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার রায় জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। ফলে শুক্র ও শনিবারও কর্মকর্তা-কর্মচারিদের অফিস করতে হবে। ...

চুয়াডাঙ্গায় প্রথমবারের মত শুরু হয়েছে মাস মিলন চাষ

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রতি বছর ৭০ থেকে ৮০ কোটি টাকার গ্রীস্ম কালীন ফল ‘ মাস মিলন’ আমদানী করা হয়। যার পুরোটাই আসে তাইওয়ান, থাইল্যান্ড এবং ইন্ডিয়া থেকে। গত কয়েক বছর পরীক্ষা নিরীক্ষার পর চুয়াডাঙ্গার সবজিগ্রাম খ্যাত গাড়াবাড়িয়া গ্রামে এ চাষ প্রথম শুরু হয়েছে। এগ্রি কনসার্ন নামে একটি প্রতিষ্ঠান ১২ বিঘা জমিতে ‘ মাস মিলন’ আবাদে সফলতা পেয়েছে। ইতিমধ্যে বাজারজাত শুরু ...

আ’লীগ পালাবার পথ পাবে না : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: আগামীতে সুষ্ঠু নির্বাচন না দিলে আওয়ামী লীগের পালাবার পথ পাবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক সেমিনারে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপির ভিশন- ২০৩০ ‘নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। মির্জা ফখরুল বলেন, আওয়ামী সরকারের পালাবার একমাত্র সুযোগ সকল ...