১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫৯

box

গুলশান হামলার পরিকল্পনাকারী মাহফুজসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা মাহফুজ সোহেলকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তিন সহযোগীসহ তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, সোহেল মাহফুজ নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। দৈনিক দেশজনতা /এমএইচ

প্রথমবারের মত পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে বৈশ্বিক চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সদস্যভুক্ত প্রায় দুই-তৃতীয়াংশ দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে রাজি হয়েছে। পারমাণবিক যুদ্ধ এড়াতে সাত দশকের প্রচেষ্টার পর শুক্রবার প্রথমবারের মত পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে বৈশ্বিক ওই চুক্তি হয়। অবশ্য এ চুক্তি বয়কট করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সসহ অন্যান্য দেশ। এর পরিবর্তে দেশগুলো বহু দশকের পুরোনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতেই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছে। জাতিসংঘের ১৯২ টি ...

কুষ্টিয়ায় আ,লীগের অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছে ৭ নেতা-কর্মি

নিজস্ব প্রতিবেদক:  তুচ্ছ ঘটনা নিয়ে কুষ্টিয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মিরা খুনোখুনিতে জড়িয়ে পড়ছে। এতে প্রাণ যাচ্ছে দলের নিরীহ নেতা-কর্র্মি। গত ৩ বছরে অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছে ৭ নেতা-কর্মি। জেলার নেতারা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতাদের বারবার সতর্ক করলেও কেউ কারো কথা শুনছেন না। জড়িয়ে পড়ছেন প্রাণঘাতি সংঘর্ষে। হত্যাকান্ডের পর মামলায় আসামীও হচ্ছে দলেরই লোকজন। আর একের পর এক ঘটনা ঘটে চললেও ...

বেনাপোলে অনির্দিষ্টকালের জন্য চলছে পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:  গ্রিনলাইন পরিবহনের কাউন্টার ভাঙচুর ও চারজন পরিবহন শ্রমিককে পিটিয়ে আহত করার প্রতিবাদে বেনাপোলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে । শনিবার সকাল থেকে এই ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। এদিকে সকালে বেনাপোলের প্রধান সড়কের ওপর পরিবহন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এর ফলে শত শত পাসপোর্টধারী যাত্রী আটকা পড়েছে বেনাপোল চেকপোস্টে। ভোগান্তিতে ...

পুলিশ কনস্টেবলকে ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক:  বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় সলিয়াবাকপুর ইউনিয়নে শাখারিয়া গ্রামের আলী হোসেন মোল্লার মুদি দোকানের পাশ থেকে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানার কনস্টেবল মেহেদী হাসানকে আটক করে। এ সময় ১০ পিস ইয়াবাসহ উপজেলার চাখার এলাকার আবু সাইয়েদ নামে আরও একজনকে আটক করা হয়। পুলিশ জান‍ায়, ...

আজিজনগরে একটি ট্রাক খাদে পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:  বান্দরবানের লামা উপজেলার আজিজনগরের বদিতলা এলাকায় একটি ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লামার ফাইতং ইউনিয়নের চিউরতলী এলাকার আবদুল মালেকের ছেলে মো. মামুন (২৮) এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার চরপাড়ার আবুল কালামের ছেলে আব্দুর রশিদ (৩০)। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ...

রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে জামায়াত কর্মীদের গ্রেফতার: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক:  জামায়াতের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব আবদুল ওয়ারেস, ফেনী জেলার সোনাগাজি উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোস্তফা ও সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব ইনামুল হকসহ ১৮ জন নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে ...

কক্সবাজারে বন্যায় ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  ভারী বর্ষণ থেমে যাওয়ায় কক্সবাজার জেলাব্যাপী বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। আকাশে মেঘ থাকলেও খানিক রোদের দেখা মিলেছে শুক্রবার বিকেলে। তবে, দুর্ভোগ এখনও কমেনি ওই এলাকায়। এদিকে গত ৫ দিনের অব্যাহত অতিভারী বর্ষণ ও বন্যায় জেলায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। মহেশখালীতে ১ জন, সদরের ইসলামাবাদে ১ জন, রামুতে ৩ জন, উখিয়ায় ৫ জন এবং সীমান্তের ...

জাবিতে চাকরি পেলেন নিহত এসি রবিউলের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশের সহকারি কমিশনার (এসি) রবিউল ইসলামের স্ত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছে। রবিউল ইসলাম ওই বিশ্ববিদ্যালয়ের ৩০ তম ব্যাচের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। গুলশান ট্রাজেডিতে জঙ্গি হামলা প্রতিরোধে রবিউলের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় প্রশাসনিক অফিসার পদে নিয়োগ (এডহক ভিত্তিতে) দেয়া হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় ...

কালো চশমা খুলে রাখুন তাহলে দেখতে পাবেন: কাদেরকে রিজভী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা মিথ্যার মধ্যে বসবাস করে তাদের আর সত্য বলে কি লাভ? অবশ্য ওবায়দুল কাদের সাহেব সূর্য রশ্মিবিধৌত চশমা পরেন, সানগ্লাস পরেন। এই কারণে হয়ত পরিষ্কারভাবে দেশে কি ঘটছে, না ঘটছে দেখতে পারেন না। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে রুহুল ...