১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০০

box

সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ মাজেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ মাজেদ আর নেই। শনিবার রাজধানীর গ্রীন রোডের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। বিএনপি’র চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। গত কয়েক বছর ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ডা. মাজেদ বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তিন বারের নির্বাচিত সাবেক সভাপতি। ...

পাঁচ ঘণ্টা পর বেনাপোলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: পাঁচ ঘণ্টা পর বেনাপোলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন শ্রমিক সংগঠনগুলো। প্রশাসন ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের পর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন। ধর্মঘট প্রত্যাহার করায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। ছাত্রলীগের হামলায় চার পরিবহন শ্রমিক আহত ও গ্রিনলাইন পরিবহনের কাউন্টার ভাঙচুর করার প্রতিবাদে শনিবার সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক ...

দাঁতের সমস্যা সমাধানে ঘরোয়া উপায়

লাইফ স্টাইল ডেস্ক: দাঁত ব্যথা এবং মাড়ি দিয়ে রক্ত পড়া এ ব্যাপারগুলো অনেক অসহ্যকর। দাঁতের ব্যথা এবং মাড়ি দিয়ে রক্ত পড়া রোধের জন্য আমরা কত কিছুই না করি। কিন্তু কোনো লাভ হয় না, স্বল্প সময়ের জন্য তা কমলেও আবার তা শুরু হয়ে যায়। এছাড়াও দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে অল্প অল্প রক্ত পড়ে আর তাতেই আমাদের অনেক অসহ্য লাগে, ...

চার হাজার কর্মী ছাটাই করছে মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক: বিপুল সংখ্যক কর্মী ছাটাইয়ের পরিকল্পনা নিয়েছে মাইক্রোসফট ইনকরপোরেশন। যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে মাক্রোসফট কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। একজন, দু’জন নয়, প্রায় ৪ হাজার কর্মী ছাটাইয়ের পথে হাঁটছে বিশ্বের বৃহত্তম এই টেক জায়ান্ট। সেলস ও মার্কেটিংকে নতুন করে ঢেলে সাজাতে এই উদ্যোগ নিতে চলেছে মাইক্রোসফট। সংস্থার তরফে এক ই-মেল বিবৃতিতে জানানো হয়েছে, গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে এই ...

বিপদসীমার ওপরে যমুনার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ...

প্রবাসী আয় বাড়াতে রেমিট্যান্স ফি কমানো হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী আয় বাড়াতে রেমিট্যান্স ফি কমানোর কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার (০৮ জুলাই) সকালে সিলেট নগরীর নাওয়ের পুলে একটি ফোয়ারা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা প্রসঙ্গে বলেন, দেশে কালো টাকা বেড়ে গেছে। আর জমির দাম কমার কারণে বিদেশে টাকা পাচার হচ্ছে। দৈনিক দেশজনতা /এমএইচ

৩৫ দিন ছুটি শেষে রবিবার খুলছে জবি

নিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মকালীন ,শবে কদর,জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ৩৫ দিন ছুটি শেষে (রোববার) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গত ৪ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সকল ক্লাস এবং গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ ছিল। গত বৃহস্পতিবার ছুটির মেয়াদ শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ার কারণে আগামী রোববার থেকে ...

সাংবাদিকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে এমপি’র মামলা

নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার দিয়ে কমেন্টস করায় দৈনিক সকালের খবর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়ায় এমপি’র প্রতিষ্ঠিত ডা. রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মো. ফারুক হোসেন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ...

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় আবু তাহের (৪২) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু তাহের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দেওল সরদার গ্রামের আবু বকরের ছেলে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, নীলফামারী জেলায় ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলো আবু তাহের। মিরপুরে পদোন্নতি পরীক্ষা দেওয়া জন্য ...

সরকারি হেলিকপ্টারে চড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারি হেলিকপ্টার ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিরোধী দলগুলোকে কোনো কথা বলার সুযোগ দেয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি। শুক্রবার রাতে ঠাকুরগাঁও পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। প্রশাসন ঠাকুরগাঁওয়ে বিএনপির এ সদস্য সংগ্রহ অভিযানের ...