২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৫৮

ইসলামপুরে কাঠমিস্ত্রিকে ছুরিকাঘাতে খুন

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের ইসলামপুরে ছুরিকাঘাত করে ছানা মিয়া(৫৫) নামে এক কাঠমিস্ত্রিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

ইসলামপুর থানার ওসি(তদন্ত) সাদিকুর রহমান নিহতের পরিবারের বরাতে জানান, শুক্রবার রাতে ছানা মিয়াকে বুকে ছুরিকাঘাত করে বাড়ির পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২৪, ২০১৭ ১:২৫ অপরাহ্ণ