১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:১৮

box

পোপ ফ্রান্সিস নভেম্বরে ঢাকায় আসছেন

নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিক সফরে আসছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্ম গুরু পোপ ফ্রান্সিস।চলতি বছরে নভেম্বরের শেষে তিন দিনের আনুষ্ঠানিক সফরে ঢাকায় আসবেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ৩১ বছরে কোনো পোপের এটাই হবে প্রথম বাংলাদেশ সফর।বাংলাদেশে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি পোপের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। পোপকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে ...

মুখ থুবড়ে পড়েছে নতুন ভ্যাট আইন: সিপিডি

নিজস্ব প্রতিবেদক: নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন ‘ক্র্যাশ ল্যান্ডিং’ করেছে। নতুন ভ্যাটের প্লেন উড়তে পারেনি; মুখ থুবড়ে পড়েছে। নির্বাচনের পরে যাতে আবার শূন্য থেকে শুরু করতে না হয়, সে জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তাই অনলাইন-ব্যবস্থাসহ অন্য প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ক্র্যাশ ল্যান্ড করা প্লেন আবার উড়াতে হবে—এটাই মূল চেষ্টা হওয়া উচিত। সোমবার বেসরকারি গবেষণা ...

ষোড়শ সংশোধনী বাতিলে ক্ষমতাসীনরা বিপাকে পড়েছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনী বাতিলে ক্ষমতাসীনরা বিপাকে পড়েছে বলেই সংসদে তারা ‘উল্টাপাল্টা’ বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১০ জুলাই) বিকেলে রজাধানীর শাহজাহানপুরে নিজের বাসায় ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনে দলের ‘সদস্য সংগ্রহ অভিযান’ উদ্বোধন করে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সংসদে ষোড়শ সংশোধনী নিয়ে কী নিদারুণ অবস্থা। আজকে তারা কোর্টকে তুলোধুনো করছে। যে ...

সচিব হলেন ৯ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক ভারপ্রাপ্ত সচিব মর্যাদার নয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এদের মধ্যে সাতজন একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর বাকি দুইজনের একজনকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর এবং অপরজনকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। প্রথম প্রজ্ঞাপনে দুইজনকে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেয়া হয়। অপর দুটি প্রজ্ঞাপনে বাকি ...

নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রীর বিদেশ যেতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনার বিদেশ যাত্রায় অনুমতি দিয়েছেন হাইকোর্ট। লন্ডনে যাওয়ার আগে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ফলে লুনার বিদেশ যাত্রায় আর কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে ...

ভোলায় ঝুঁকিপূর্ণ ২৭৮ কিলোমিটার বেড়িবাঁধ

নিজস্ব প্রতিবেদক: ভোলার ৭ উপজেলায় নদী ভাঙন ও জোয়ারের পানি থেকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের ৩৩০ কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে টেকসই বাঁধ রয়েছে মাত্র ৫৬ কিলোমিটার। এই ৫৬ কিলোমিটারের মধ্যে পূর্ণাঙ্গ সিসি ব্লক স্থাপন করা হয়েছে মাত্র ২০ কিলোমিটার। বাকি ৩৬ কিলোমিটার কাজ এখনো চলমান রয়েছে। বাকি ২৭৮ কিলোমিটার বাঁধ দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকিতে রয়েছে প্রায় ...

রোহিঙ্গা শুমারির প্রতিবেদন চলতি মাসেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের শুমারি সম্পন্ন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। চলতি মাসেই শুমারির ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমার নাগরিক শুমারি প্রকল্পের পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন পরিবর্তন ডটকমকে জানান, শুমারির শেষে এখন প্রতিবেদন তৈরীর কাজ চলছে। এই মাসের মধ্যে প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনীতিকদের কাছে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হওয়ার কথা রয়েছে ...

আমন আবাদে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক: ‘বোরোতে সাড়ে তিন বিঘা জমির ধান শ্যাষ হয়া গেইছে, ত্রিশ হাজার টাকা নাই, ব্লাস্ট রোগ হামাক খেয়া ফেলাইলো’ কষ্ট করি হইলেও আমন লাগাইছি। আশা করছি লাভ হইবে।’ এমন কথাগুলো বলছিলেন নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা গ্রামের কইল্লাবেঁচা টারির কৃষক আব্দুর রউফ। বোরোতে লোকসানের ক্ষোভ ও কষ্ট থাকলেও আমন মৌসুমে সাড়ে তিন বিঘা জমিতে লাগাচ্ছেন রোপা। আরেক ...

রাজীব গান্ধী ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গুলশানের হলি আর্টিজান হামলার অন্যতম আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধানমণ্ডি থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের উপ-পরিদর্শক রফিক উদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার ...

৩৮তম বিসিএসের আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: ৩৮তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের bpsc.teletalk.com.bd বা bpsc.gov.bd ওয়েবসাইটে দেয়া বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে হবে। তবে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার আবেদন ফি ১৬ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত জমা দেওয়া যাবে। ...