নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর পার্বতীপুরের স্বামীকে খুজঁতে গিয়ে আড়াই বছরের শিশুকন্যাসহ স্ত্রী মোছাঃ রত্না বেগম (২৫) নামে এক গৃহবধু নিখোঁজ হয়েছেন । মোছাঃ রত্না বেগম উপজেলার গুলপাড়া মহল্ল্যার হাসিনুর রহমান টুংকুর স্ত্রী। পারিবারিক ও থানার সুত্রে জানা যায়,গুলপাড়া মহল্যার জনৈক নূর মোহাম্মদের মেয়ে রত্না বেগমের (২৫) সাথে ৪ বছর পূর্বে রংপুর জেলার বদরগঞ্জ থানার গুপিনাথপুর খিয়ারপাড়া গ্রামের নূর বখত সর্দারের ছেলে ...
box
সরকারের মাঝে হতাশা আতঙ্ক তৈরি হয়েছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতায় সংসদের হাত থেকে চলে যাওয়ায় সরকারের মাঝে এক বিমর্ষ ভাব তৈরি হয়েছে এবং হতাশা জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন তারা ভাবছে আবার সামনে কোনো বিপদের মুখে না পড়ি! যে সরকার জীবন এবং চলাচলকে আদালতের বারান্দার মধ্যে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে তাদের হাতে ...
ভারতে যাওয়া বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেবে বিজেপি সরকার
অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের নাগরিকত্ব নিশ্চিতের আশ্বাস দিয়েছেন দেশটির ডানপন্থী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের প্রেসিডেন্ট প্রবীন তোগাদিয়া আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ‘অবশ্যই’ নাগরিকত্ব দেবে। উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদ অরাজনৈতিক শাখা হিসেবে আর বিজেপি রাজনৈতিক শাখা হিসেবে ভারতের উগ্র ডানপন্থী ভাবাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ-এর (আরএসএস) ছাতার নিচে কাজ করে। ...
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন। বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বৃদ্ধির প্রভাবে এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এদিন দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দরবৃদ্ধি পেয়ে ১৭৯টি ও দর কমে ১১৬টি কোম্পানির ...
জামিন পেলেন আফসান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতে আত্মসমর্পণের পর ১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলামিস্ট আফসান চৌধুরী। গত ১২ জুন তথ্য প্রযুক্তি আইনের মামলায় চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এরপর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। জামিনের মেয়াদ শেষে সোমবার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত ১০ হাজার ...
আ’লীগ থেকে খারাপ লোকদের বাদ দেয়া হবে: কাদের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। নবায়নের সময় যারা আমাদের চেতনার বাইরের লোক এবং যারা খারাপ লোক তাদেরকে বাদ দেয়া হবে। নেতাদেরকে সে ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ আর খালেদা জিয়ার শাসনে ফিরে যাবে না। বিএনপির রাস্তায় নামার সক্ষমতা নেই বলেও জানান ...
সেই পুলিশ সদস্যকে পিপিএম পদকে ভূষিত করার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে পানির নিচ থেকে শিশুসহ ২২ যাত্রীকে উদ্ধারকারী কুমিল্লা হাইওয়ে পুলিশের সদস্য পারভেজ মিয়াকে আগামী পুলিশ সপ্তাহে পিপিএম পদক দিতে সুপারিশ করবেন বলে জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ। রোববার রাত সাড়ে ১০টায় তিনি এ তথ্য জানিয়েছেন। গত শুক্রবার সকালে কুমিল্লায় দুর্ঘটনাকবলিত একটি বাস থেকে জীবনের ঝুঁকি নিয়ে নারী-শিশুসহ অন্তত ২২ ...
আনসার বিদ্রোহে চাকরিচ্যুত ১৪শ ৪৭ জনকে পুনর্বহালের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: ১৯৯৪ সালে আনসার বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যূত দেড় হাজার আনসারকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার কয়েকটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে এ আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচাপতি বদরুজ্জামান হাইকোর্ট বেঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী সৈয়দ জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, আদেশে যাদের চাকরির বয়স শেষ হয়েছে অথবা যারা চাকরি করতে অক্ষম তাদের পেনশন সুবিধা দিতে নির্দেশ ...
রাজাদের আঘাতে কাঁপছে লঙ্কানরা
অনলাইন ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে পঞ্চম এবং শেষ ম্যাচটি শুরু হয়েছে। একই সঙ্গে এটি সিরিজ নির্ধারণী ম্যাচও। সোমবার সকালে টস হেরে ব্যাট করতে নামা লঙ্কান ব্যাটিং লাইনআপে শুরুতেই এদিন কাঁপন ধরিয়ে দিয়েছেন সফরকারী বোলারা। ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন সিকান্দার রাজা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ...
ডেসটিনির কর্ণধাররা জামিন পেলে সব টাকা খোয়া যাবে: সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিবেদক: অর্থপাচারের মামলায় কারাবন্দি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে জামিন দেয়া হলে তারা বেরিয়ে গিয়ে একটি টাকাও তারা পরিশোধ করবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার এ সংক্রান্ত আদেশের সংশোধন চেয়ে করা এক আবেদনের শুনানির সময় ডেসটিনির আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের উদ্দেশ্যে এ কথা বলেন আপিল বিভাগ। উল্লেখ্য, প্রায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর