১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৯

box

খানাখন্দে ভরা সিরাজগঞ্জ সড়কে যানজট নিত্যসঙ্গী

নিজস্ব প্রতিবেদক: খানাখন্দ, ঝুঁকিপূর্ণ নড়বড়ে নলকা সেতু ও সড়ক সংস্কারের কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ অংশে মহাসড়কে যানজট লেগেই থাকে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক, ঢাকা-বগুড়া মহাসড়ক ও হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নলকা সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানবাহন চলাচলে অচলাবস্থা হয়ে পড়েছে। এ মহাসড়কের যানজট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই খররৌদ্র ও মহাসড়কজুড়ে যানজটের কারণে ঢাকা-উত্তরাঞ্চলগামী হাজার হাজার মানুষ পড়েছেন ...

যেখানে নেচে-গেয়ে মৃতদের বিদায় জানানো হয়

আন্তর্জাতিক ডেস্ক: শেষকৃত্য অনুষ্ঠান সবার কাছেই শোকের একটি ব্যাপার। এ সময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। কিন্তু ঘানায় ব্যাপারটা একটু আলাদা। সেখানে নতুন একটি ধারা চালু হয়েছে, যার মাধ্যমে মৃতদের বিদায় জানানো হয় নাচ-গানের মাধ্যমে। ফলে পুরো শেষকৃত্য অনুষ্ঠানেও ছড়িয়ে পড়ে অনেকটা স্ফূর্তির ছায়া। পরিবারের সদস্যরা টাকার বিনিময়ে একদল নৃত্যশিল্পী ভাড়া করেন। তারা কফিন ঘাড়ে নিয়ে, ড্রাম বাজনার সঙ্গে নাচতে নাচতে ...

আজ চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন সিদ্দিকুর

নিজস্ব প্রতিবেদক: চোখের উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যাওয়ার জন্য আজ সকাল ১০ টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে রওনা হয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। সিদ্দিকুরের সঙ্গে আছেন তার বড় ভাই নায়েব আলী। বেলা একটায় ফ্লাইট ছাড়বে। নায়েব আলী বলেন, চেন্নাই যাচ্ছি। সবাই দোয়া করবেন। চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসার ব্যবস্থা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ ...

রুশ নিষেধাজ্ঞায় সায় হাউসের, প্যাঁচে ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক: যেমনটা ভাবা হয়েছিল, সে দিকেই এক ধাপ এগোল মার্কিন প্রশাসন। রাশিয়ার উপরে নয়া নিষেধাজ্ঞা চাপানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে মঙ্গলবার বিল পাশ হয়ে গেল হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ। যদিও এই পদক্ষেপে মোটেই খুশি নয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুই শক্তিধর দেশের মধ্যে এই নিষেধাজ্ঞা নিয়ে বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ইইউ-এর হুঁশিয়ারি, এই নিষেধাজ্ঞায় ইউরোপের উপরে তেমন প্রভাব ...

ক্ষমতাবানরা বেশি দুর্নীতি করে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যারা ক্ষমতাবান তারাই বেশি দুর্নীতি করে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, যারা ক্ষমতাবান, তারাই বেশি দুর্নীতি করে। এ ছাড়া পরোক্ষভাবে সবাই দুর্নীতিতে নিমজ্জিত। দুদকের মিডিয়া সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ...

পদত্যাগের ১৪ ঘণ্টা পরই শপথ নিলেন নিতীশ

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগের ১৪ ঘণ্টা পরই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিতীশ কুমার। বৃহস্পতিবার সকালে তিনি ষষ্ঠবারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিলেন। এর মধ্যে দিয়ে নিতীশ কুমার, লালু প্রসাদ যাদব ও কংগ্রেসের মধ্যকার মহাজোটের দুই বছরের সম্পর্কের ইতি ঘটল। নিতীশ নতুন করে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করছেন। খবর এনডিটিভির। নিতীশের কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের ভাইস চেয়ারম্যান রাহুল গান্ধী। ...

গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে গরুচোর সন্দেহে ফারুক হোসেন (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার ভোরে পৌরসভার বড় বামনদাহ গ্রামে এ ঘটনা ঘটে। ফারুক বড়বামনদাহ গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি নড়াইলের কালিয়া উপজেলার গাজিরহাট গ্রামের একাব্বর বিশ্বাসের ছেলে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ভোরে ওই গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে গরু চুরি করতে যায় ফারুক ...

রোদ ঝলমল ঢাকা

নিজস্ব প্রতিবেদক: আভাসটা বুধবার বিকেলেই ছিল। বৃহস্পতিবার ভোরে সেটি সত্য হয়ে দেখা দিল। আকাশ ফুঁড়ে বের হলো রোদ। ঝলমলে রোদ। এতেই প্রাণ ফিরতে শুরু করেছে টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়া রাজধানীর। মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার থেকেই রাজধানীসহ দেশজুড়ে শুরু হয় বৃষ্টি। চলে টানা চার দিন। বুধবার বৃষ্টিতে রাজধানীর সড়কগুলো ডুবে টইটুম্বুর। অলিগলি কোথাও বাকি ছিল না। জলাবদ্ধতার সঙ্গে যানজট মিলে ...

কাতার সংকট নিয়ে কিম জং উনের অদ্ভূত প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরীয় অঞ্চলে কাতার ও সৌদি জোটের মধ্যকার তিক্ত সম্পর্কে অদ্ভূত প্রভাব ফেলছে হাজার মাইল দূরের একটি দেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে কাতার সংকট নিয়ে কিম জং উনের উত্তর কোরিয়ার অদ্ভূত প্রভাবের বিষয়টি উঠে এসেছে। সৌদি আরব দাবি করেছে, উত্তর কোরিয়ার সঙ্গে কাতারের অবৈধ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। সৌদি সরকারের বিরুদ্ধে কাতারও একই অভিযোগ তুলেছে। বেশ আগে থেকেই ...

মানবপাচারের অভিযোগে ৪ নাইজেরিয়ানসহ আটক ৯ জন

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও মানব পাচারের অভিযোগে ৪ নাইজেরিয়ান নাগরিকসহ ৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি)। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি কতিপয় অপরাধীর যোগসাজসে দেশে প্রতারণা ও মানব পাচার করা হচ্ছে। একাধিক অভিযানের মাধ্যমে ...