নিজস্ব প্রতিবেদক: চিকুনগুনিয়া রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পরই ঢাকার দুই মেয়র মূলত তৎপর হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘ঢাকার দুই মেয়র চিকুনগুনিয়া রোধে বা সচেতনতায় তৎপর ছিলেন না। আমরা যখন তৎপর হয়েছি, তখন তারা তৎপর হয়েছে।’ বুধবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা ...
box
ইসরায়েল আল আকসা থেকে নিরাপত্তা সরঞ্জাম সরাল
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা আল আকসা মসজিদ থেকে সকল নিরাপত্তা সরঞ্জাম উঠিয়ে নিচ্ছে। ১৪ জুলাই একটি হামলার পরিপ্রেক্ষিতে জেরুসালেমে উত্তেজনা দেখা দিলে কয়েকদিন বন্ধ করে রাখা হয় আল আকসা মসজিদ বেশ কিছু নিয়মকানুন আরোপ করে । প্রথমে ৫০ বছরের কম বয়সী পুরুষের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যেটা পরে আবার উঠিয়ে নেওয়া হয়। পরে আল আকসার গেইটে মেটাল ডিটেক্টর ...
সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বর্তমান নির্বাচন কমিশন দিয়ে : এমাজউদ্দীন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজউদ্দীন আহমেদ মন্তব্য করেছেন নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় । তিনি বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডা. এম এ মাজেদের স্মরণ সভায় এ মন্তব্য করেন। এমাজউদ্দীন বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুন্দর ভবিষ্যত চাই। কিন্তু, বর্তমান নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ...
তেরতেই এইচএসসি পাস করে ডাক্তারি পড়া অনিশ্চিত
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনার রাতুল আলম এবার ১৩ বছর বয়সেই এইচএসসি পরীক্ষায় পাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এ বছর প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফলাফলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ ৪.০৮ পেয়েছে। ওই কলেজ থেকে নিয়মিত ১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করে একমাত্র রাতুল। বাকিরা সবাই পেল করেছে৷ রাতুল জেলার চান্দিনা উপজেলা সদর হাসপাতাল ...
শাবিতে ভাংচুর: ৪ ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ভাংচুরের ঘটনায় চারজনকে শাহপরান হল থেকে ‘সাময়িক বহিষ্কার’ করেছে কর্তৃপক্ষ। এছাড়া দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। তারা হলেন, বায়োকেমেস্ট্রি অ্যাণ্ড মনিকিউলার বায়োলজি বিভাগের বাছির মিয়া এবং সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনকির মিয়া, তৌফিক তন্ময় ও হিমেল। শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন বলেন, হলের রুম ...
চেন্নাইয়ে গেলেন সিদ্দিকুর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে পুলিশ-ছাত্র সংঘর্ষে আঘাত পেয়ে দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. সিদ্দিকুর রহমান উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই গিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার ফ্লাইটে চিকিৎসার জন্য রওনা দিয়েছেন তিনি। চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসার ব্যবস্থা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এর আগে বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় সিদ্দিকুরকে। ...
এক সপ্তাহে দু’বার লটারির প্রথম পুরস্কার লাভ
নিজস্ব প্রতিবেদক: নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছিলেন না ১৯ বছরের তরুণী রোজা ডমেনিগেজ! এক সপ্তাহে পরপর দু’বার লটারিতে প্রথম পুরস্কার জিতেছেন তিনি। ব্যাংক-ব্যালান্স রাতারাতি ফুলেফেঁপে উঠেছে তার। কারণ, দু’বারই প্রথম পুরস্কার জেতায় তার নামে জমা পড়েছে বিশাল অঙ্কের অর্থ। ভারতীয় মূল্যে যা প্রায় ৪ কোটি ২১ লাখ টাকা। খবর এনডিটিভির। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। গত সপ্তাহের শুরুতে একটি পেট্রল পাম্প থেকে ...
আজ সৈয়দ হাসান ইমামের ৮৩তম জন্মদিন
নিজস্ব প্রতিবেদক: নির্মাতা, অভিনেতা ও আবৃত্তিকার সৈয়দ হাসান ইমামের জন্মদিন বৃহস্পতিবার (২৭ জুলাই)। ১৯৩৫ সালের এ দিনে ব্রিটিশ ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন গুণী এ ব্যক্তিত্ব। ঘরোয়া আয়োজনে উদযাপিত হচ্ছে হাসান ইমামের জন্মদিন। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তা বললেন মেয়ে সৈয়দা তানজিনা ইমাম। আরো জানালেন, বাবা হিসেবে কেমন তিনি। তানজিনা লেখেন, ‘আজ আমার আব্বুর ৮৩তম জন্মদিন। একেবারে ঘরোয়াভাবে ভালোবাসা জানালাম। আমাদের পরিবারের ...
টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে স্বামী-স্ত্রীর লাশ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সদর সেপটিক ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করছে পুলিশ। উপজেলার গালা ইউনিয়নের রসুরপুরে গ্রামের নিজেদের বাড়িরে ভেতর থেকে বৃহস্পতিবার দুপুরে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন—রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল চন্দ্র দাশ (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের একমাত্র ছেলে ঢাকায় একটি ব্যাংকে চাকরি করেন। ফলে অনীল চন্দ্র ...
বধ্যভূমি-মুক্তিযোদ্ধাদের কবর একই নকশায়
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বধ্যভূমি, মুক্তিযোদ্ধাদের কবর এবং সম্মুখযুদ্ধের স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব স্থানের স্মৃতিস্তম্ভগুলো একই নকশায় করা হবে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আজ সম্মেলনের তৃতীয় দিন চলছে। আ ক ম মোজাম্মেল হক বলেন, ডিসিরা বলেছেন এসব স্থান সংরক্ষণ করতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর