স্পোর্টস ডেস্ক: ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত ওভারের পুরোটা হতে পারেনি। সারা দিনে খেলা হয়েছিল ৫৯ ওভার। তাতে টস জিতে ব্যাটিং নেওয়া ইংল্যান্ড ৪ উইকেটে ১৭১ রান তুলেছিল। তবে ম্যাচের দ্বিতীয় দিনটা স্বাগতিক ইংল্যান্ড শুধুই নিজেদের করে নিয়েছে। তারা প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে ৩৫৩ রান সংগ্রহ করেছে। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ব্যাট ...
box
একতরফা নির্বাচন করতে দেয়া হবে না : মওদুদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে দাবিয়ে রেখে ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন আর করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। শুক্রবার মওদুদ আহমেদের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে গ্রামের বাড়িতে দলের তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। দেশে আজ গণতন্ত্র নেই উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন, বিএনপিকে ঘরোয়া রাজনীতি ...
সরকার টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার আর্থ-সামাজিক সব ক্ষেত্রে টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবার জন্য পানি সরবরাহ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নে নানামুখী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। তিনি বলেন, ‘আমরা সুপেয় পানি সরবরাহ ও সমন্বিত পানি ব্যবস্থাপনায় শতভাগ সাফল্য অর্জনে বাস্তবমুখী বিভিন্ন কৌশলপত্র ও নীতিমালা প্রণয়ন করেছি। আমাদের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ...
ফিরোজা বেগম স্মৃতি পদক পেলেন রেজওয়ানা চৌধুরী
বিনোদন ডেস্ক: রবীন্দ্রসংগীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ প্রদান করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেন বন্যার হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ...
বেজোসের পেছনে বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: বিগত কয়েক বছর ধরেই টানাটানি চলছে বিশ্বের শীর্ষ ধনীর খেতাব নিয়ে। মূলত মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মধ্যে এই লড়াই চলে আসছে। কিন্তু বেজোস পেরে উঠছিলেন না। অবশেষে বৃহস্পতিবার একদিনের জন্য বেজোস বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হলেন। ফোর্বস সাময়িকী জানায়, বৃহস্পতিবার পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ারের দাম ২.৫ শতাংশ বাড়ার প্রভাবে ...
রাসিক মেয়রের সভায় মারামারি, আহত ৬জন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের মতবিনিময় সভায় কাউন্সিলর ও কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই নারী কাউন্সিলরসহ ৬জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে এ ঘটনা ঘটে। এ নিয়ে নগর ভবনে চরম উত্তেজনা বিরাজ করছে। ১১ দফা দাবি নিয়ে স্থগিতকৃত আন্দোলন সম্পর্কে মন্তব্য করা নিয়ে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং কাউন্সিলরের উপস্থিতিতে এ সংঘর্ষের ...
বিপিএলের পর্দা উঠছে আজ
রীড়া প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর আজ শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যদিও লিগ শুরুর আগে চলছে আবহাওয়ার চোখ রাঙানি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়াম এবারের লিগের ভেন্যু হলেও খেলা আপাতত ঢাকাতেই। অবিরাম বৃষ্টি আর বন্যায় খুবই খারাপ অবস্থা চট্টগ্রাম শহরের। যে কারণে প্রিমিয়ার লিগের প্রথম পর্বের ৬৬ ম্যাচের মধ্যে ৬১ টিই রাখা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ...
নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহত ৫০ জন
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার মাইডুগুরি বিশ্ববিদ্যালয়ের একটি তেল অনুসন্ধানকারী দলের উপর জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ ক’জন সেনাসদস্য রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। যে দলটির উপর এই হামলা চালানো হয়েছে সেটি সেনাবাহিনীর সদস্যদের প্রহরায় কাজ করছিল। মঙ্গলবার এই হামলা চালানো হলেও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও ...
গুলশান হামলার পরিকল্পনাকারী রাশেদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির রাশেদ ওরফে রেশকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নাটোরের সিংড়া এলাকা থেকে রাশেদকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশের একটি দল। গ্রেপ্তার রাশেদকে গুলশান হামলা মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে হস্তান্তরের জন্য ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) ...
সোনার দাম ভরিতে ১৩৪১ টাকা পর্যন্ত বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: এক মাস ২০ দিনের ব্যবধানে এবার বাড়ছে সোনার দাম। শুক্রবার থেকে ভরিপ্রতি ৮১৭ টাকা থেকে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ছে! বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর