নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না বলে সহায়ক সরকার চায় না। এরা দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে র্যাব, পুলিশ ব্যবহার করে সুবিধা নিতে চাইছে। তাদের ইচ্ছা সহায়ক সরকার ছাড়া নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় থাকা। কিন্তু আওয়ামী লীগের এ ইচ্ছা এবার বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’ মহানগরীর অশ্বিনী ...
box
নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: ২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। নতুন মুদ্রানীতিতে ২০১৮ অর্থবছরের জন্য গড় বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে পরিমিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বুধবার দুপুরে ২০১৭-১৮ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর। বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে ২০১৮ ...
নারায়ণগঞ্জে গাড়িচাপায় স্কুলছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শাফি আক্তার(৮) নামে স্কুলছাত্রী গাড়ির চাপায় নিহত হয়েছে। বুধবার সকাল ১০টায় ফতুল্লার ভুইঘড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাফি ভুইঘড় এলাকার গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মেরাজ উদ্দিনের মেয়ে। সে ওই এলাকার হাজী পান্দে আলী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। শাফির বাবা মেরাজ উদ্দিন জানান, তারা স্বামী-স্ত্রী বাড়ির অদূরে একটি মশার কয়েল কারখানায় কাজ করেন। তিন ...
ঘাঁটিতে তালেবান হামলায় ২৬ আফগান সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার সামরিক ঘাঁটিতে তালেবান যোদ্ধাদের হামলায় কমপক্ষে ২৬ জন আফগান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ সেনা সদস্য। সরকারি সূত্রের বরাত দিয়ে এক টুইটে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযান জোরদারের মধ্যেই খোদ সেনাঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটল। দৈনিক দেশজনতা /এমএইচ
সচিবালয়, সুপ্রিম কোর্টেও পানি
নিজস্ব প্রতিবেদক: ঝুম বৃষ্টি থামার লক্ষণ নেই। থেমে নেই জলের ভোগান্তিও। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তা নিষ্কাষণের ব্যবস্থা নেই রাজধানীতে। এর ফল জলজট। রেকর্ড পরিমাণ বৃষ্টি নিয়ে এসেছে দুর্যোগ। রাজধানীর উঁচু-নিচু এলাকা বলে কোনো পার্থক্য নেই আর। এই পানি মানে না কোনো বাধা। সচিবালয়, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাজপথ, ঘর বাড়ি সব ডুবিয়ে দিয়েছে রাত থেকে চলা টানা বৃষ্টি। ...
ঢোল বাজিয়ে গিনেস বুকে নাম লেখালেন সুদর্শন দাশ
বিনোদন ডেস্ক: টানা ২৭ ঘণ্টা ঢোল বাজিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি এক যুবক। তার নাম পণ্ডিত সুদর্শন দাশ। বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। বাস করেন যুক্তরাষ্ট্রে। গত বৃহস্পতিবার গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে রেকর্ডের সনদ গ্রহণ করেন সুদর্শন। মঙ্গলবার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ প্রকাশ হয়। পূর্ব লন্ডনের মেনর পার্ক এলাকার শিভা মুনেতা সঙ্গম হলে ২০ জুন সন্ধ্যা ...
জলাবদ্ধতার ফেরে মেয়র নাছির
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তির দিনটি পালিত হচ্ছে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই। চারপাশ ডুবে থাকা অবস্থায় তিনি স্থগিত করতে বাধ্য হয়েছেন এই অনুষ্ঠান। চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যা নতুন নয়। কিন্তু চলতি বছর এটা প্রকট আকার ধারণ করেছে। রেকর্ড পরিমাণ বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানির মিশেলে নগরীকে নিয়ে এসেছে বিপর্যয়। হাঁটু বা ...
সরকার অপপ্রচার চালাচ্ছে :রিজভী
নিজস্ব প্রতিবেদক: সরকার আবারো ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের এজেন্সিগুলো বিএনপির সিনিয়র নেতাদের উদ্ধৃত করে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এবার সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও অবিশ্বাস্য কল্পকাহিনী প্রচার করা হচ্ছে। মূলত বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবার পর সরকারের ঘুম ...
৫৭ ধারা সাংবাদিকদের জন্য তৈরি করা হয়নি
নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা কখনো সাংবাদিকদের জন্য তৈরি করা হয়নি, এটা সব নাগরিকের জন্যই তৈরি করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তাসহ দেশের নিরাপত্তার জন্যই এই আইন তৈরি করা হয়েছে।’ বুধবার সকালে সাভারের আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুলের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সাইবার অপরাধ করলে সবাই ...
মারা গেল জোড়া লাগা যমজ শিশু টিনা-মিনা
নিজস্ব প্রতিবেদক: অবশেষে চুয়াডাঙ্গায় জোড়া লাগা যমজ শিশু মারা গেছে। জন্মগ্রহণের ৪ দিন পর মঙ্গলবার রাতে শহরের উপশম নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। চিকিৎসকরা ওই কন্যা শিশু দুটির নাম রেখেছিল টিনা ও মিনা। শিশুর মা সিনথা বেগম জানান, জন্মের পর থেকেই তাদের আচরণ ছিল অস্বাভাবিক। মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় তারা মারা যায়। চিকিৎসক ডা. জিন্নাতুল আরা জানান, রোববার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর