১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪২

box

নতুন করে ১৩১৮ জন শিক্ষককে এমপিওভুক্ত

নিজস্ব প্রতিবেদক : নতুন করে দেশের বিভিন্ন স্কুল-কলেজে নিয়োগপ্রাপ্ত আরো ১ হাজার ৩১৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিওভুক্তকরণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। অধিদপ্তরের একাধিক সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলে সর্বোচ্চ ২৫৫ জন আর সিলেটে সর্বনিম্ন ৫২ জন এমপিওভুক্ত হচ্ছেন। রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ২০৬, খুলনায় ১৫৩, ...

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বরিশালের মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আমজাদ হোসেন কবিরাজ (৬৮) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। মুলাদী থানার ওসি(তদন্ত) সাইয়েদ আহমেদ তালুকদার বলেন, আমজাদ কবিরাজের সঙ্গে একই এলাকার ওয়াজেদ হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে আমজাদ কবিরাজ বিরোধপূর্ণ জমি চাষ করতে গেলে ওয়াজেদ হাওলাদার লোকজন নিয়ে ...

ব্যাংকের ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গুলশান শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ হিসেবে প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাজধানীর গুলশান ও সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপপরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে একটি টিম তাদের গ্রেপ্তার করে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেনন। গ্রেফতারেরা হলেন- রতন ট্রেডার্সের মালিক আলী আকবর ...

বৃষ্টির পানিতে থৈ থৈ ঢাকা

নিজস্ব প্রতিবেদক: চলছে বর্ষা ঋতুর শ্রাবণ মাস। প্রতিনিয়ত অঝরে ঝরছে বৃষ্টি। শ্রাবণের ধারায় রাজধানীর রাস্তায় পানি থৈ থৈ অবস্থা। পানির নিচে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক। এতে পাল্লা দিয়ে বাড়ছে যানজট। যানজট তীব্র থেকে আসহনীয় পর্যায়ে চলে গেছে। ঘণ্টার পর ঘণ্টা রাজধানীর বিভিন্ন সড়কে যানজটে আটকে থাকতে হচ্ছে রাজধানীবাসীকে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে হাঁটু পানি। কিছু ...

সাত খুন মামলার আপিলের রায় ১৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ডেথ রেফারেঞ্জ ও আসামিদের আপিলের রায়ের জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের জন্য এ দিন নির্ধারণের আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ মামলার শুনানিতে ...

ভারতে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করছে রিজার্ভ ব্যাঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: আপাতত ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এর পরিবর্তে ২০০ টাকার নোট ছাপার উপর আরও জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি লাইভমিন্ট-এর একটি প্রতিবেদনে এই খবরটি প্রকাশিত হয়েছে। শীর্ষ ব্যাঙ্কের একটি সূত্রের খবর, আগামী মাসেই বাজারে আসছে নতুন ২০০ টাকার নতুন নোট। আরবিআই-এর মহিশূরের ছাপাখানায় এই মুহূর্তে জোর কদমে চলছে সেই ...

লালমনিরহাটে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে লিটন মিয়া (১৮) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্ত থেকে বুধবার ভোরে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। লিটন মিয়া শ্রীরামপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানায়, ভোরে বুড়িমারী মাস্টারপাড়া সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের ৩০০ গজ অভ্যন্তরে গরুসহ লিটনকে ধরে নিয়ে যায় ...

মুসলিমদের আল-আকসা পরিদর্শনে যেতে বললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বিশ্বের সকল মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা জেরুজালেমের আল-আকসা মসজিদ রক্ষায় এগিয়ে আসেন। খবর: আনাদোলু এজেন্সি। মুসলিমদের প্রথম কিবলা এই মসজিদটি গত সপ্তাহে বন্ধ করে দিয়েছিল দখলদার ইসরাইল। মসজিদ বন্ধ করে দেওয়াতে পশ্চিম তীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরাইলের এমন পদক্ষেপের প্রতিবাদে গত শুক্রবার বিক্ষোভ মিছিল করে ফিলিস্তিনিরা। এতে ইসরাইলি সেনা ও সেটলারদের ...

বিসিবির গঠনতন্ত্রে হস্তক্ষেপ করতে পারবে না ক্রীড়া পরিষদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্ষমতায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) হস্তক্ষেপ করতে পারবে না মর্মে পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ ছাড়া মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে সেখানে বেশ কিছু নির্দেশনার উল্লেখ থাকবে বলেও জানিয়েছেন আদালত। এ সংক্রান্ত আপিল আবেদনের দীর্ঘ শুনানি ...

মোহনগঞ্জে ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক: নেএকোনা জেলার মোহনগঞ্জ থানায় ২০ পিচ ইয়াবা সহ রোমন খান পাঠান(৪২) নামে একজন মাদক বিক্রেতাকে আটক করে মোহনগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের সূএ ধরে ২৫ই জুলাই মোঙ্গলবার রাত সাড়ে দশটায় শহরের টেংগাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। রোমন খান পাঠান টেংগাপাড়া এলাকার বাসিন্দা মো: গিয়াস উদ্দিন খান পাঠানের ছেলে। এ বিষয়ে জানতে চাওয়া ...