নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর এলাকায় আজ বৃহস্পতিবার দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না। গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কারণে দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ গ্যাস সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাগ গ্যাস কর্তৃপক্ষ। নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে সাময়িক গ্যাস সংগযোগ বন্ধে তিতাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে। তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, ...
box
রাজবাড়ীতে শিক্ষকদের ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক- কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া ও পূর্ণাঙ্গ উৎসবভাতাসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি সাঈদা খানম, সাধারণ সম্পাদক ...
মুশফিকুরকে আপত্তিকর মন্তব্যে দুঃখ প্রকাশ বুলু
মুশফিকুর রহিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বরিশাল বুলসের মালিক আবদুল আওয়াল চৌধুরী বুলু। মুশফিকও তা মেনে নিয়েছেন। দুই পক্ষের সমঝোতার পর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল বিষয়টির ইতি টেনেছে। মুশফিক আহতবোধ করবেন, এমন কিছু বলেননি বলে জানান আবদুল আওয়াল। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, ‘যখন শুনলাম মুশফিক আমাকে না বলেই দল ...
বেনাপোলে সোনার বারসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারের সময় বেনাপোল থেকে ৪০০ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ দুই পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বুধবার দুই স্বর্ণপাচারকারী পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা হলো- মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মল্লিকপুর গ্রামের আরিফুল ইসলাম (৩৪) ও নারায়নগঞ্জ জেলার চরশাহারা এলাকার আল রশিদ হারুন (৫০)। তাদের পাসপোর্ট নং-বিপি- ০৩৩৭০৩৫ ও বিএফ-০৮০৪২৯৭। বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব ...
চ্যাম্পিয়ন্স কাপে জয় তুলে নেয় বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক: ক্লাব ছেড়ে যাওয়া নিয়ে এতো শত আলোচনা-সমালোচনা। তার একটুও কি নেইমারের কানে পৌঁছাচ্ছে না। অবশ্য বার্সেলোনার চাওয়া, এসব তার কান পর্যন্ত না যাওয়ায় ভালো। তাতে আর কিছু হোক বা না হোক লাভ আর্নেস্তো ভালভাদ্রের। এই যেমন বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নন্স কাপে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একমাত্র গোলে জয়ের ...
নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলায় প্রচার-প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলায় প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। নির্বাচনী হাওয়ায় আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে তাদের প্রচারণা শুরু করেছেন। সভা-সমাবেশ, শুভেচ্ছা বিনিময়, সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার মাধ্যমে নিজেদের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন তারা। ঈদের শুভেচ্ছা জানিয়ে এসব প্রার্থীর ইতিমধ্যে নির্বাচনী এলাকার গুররুত্বপূর্ণ স্থানে, সড়কের মোড়ে, বিদ্যুতের খুঁটিতে ডিজিটাল শুভেচ্ছা পোস্টার ...
দিনাজপুরের হিলি স্থল বন্দরে ৩ গুণ বেশি রাজস্ব আদায়
নিজস্ব প্রতিবেদক: দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)-এ প্রায় ২ বছর ধরে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন বন্ধ থাকায় এবং দেশে চাল আমদানি বেড়ে যাওয়ার সুবাদে অবশেষে গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কয়েকগুণ বেশী রাজস্ব আদায় করতে পেরেছে দিনাজপুরের হিলি স্থল বন্দর। এর আগে কয়েক বছর থেকে রাজস্ব আদায়ে নির্ধরিত লক্ষ্যমাত্রার কাছেই ভিড়তে পারেনি ...
আগামী বছর ঢাকায় জলাবদ্ধতা থাকবে না: স্থানীয় সরকারমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী বছর থেকে রাজধানী ঢাকায় জলাবদ্ধতা থাকবে না বলে অঙ্গীকার করেছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ অঙ্গীকার করেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি প্রমিজ করছি, সামনের বছর থেকে আর এসব (জলাবদ্ধতা) দেখবেন না। কিছুদিনের মধ্যই নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’ ...
আগস্টে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা : পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বাংলাদেশে প্রকৃত বন্যা বলতে যা বোঝায় সেটি এখনও হয়নি। এ বছরের অবস্থা দেখে মনে হচ্ছে- আগামী আগস্ট মাসে দেশে বড় ধরনের বন্যা হতে পারে। সেই আশঙ্কা আমাদের আছে। বেশিরভাগ নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও আগস্টের তৃতীয় সপ্তাহে বড় বন্যার আশঙ্কা করে তা মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসনকে সতর্ক থেকে ...
ঝালকাঠিতে কৃষক হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে কৃষক মুনছুর আলী খানকে হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। এছাড়াও রায়ে দুইজনকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের জামাল খান ও খলিলুর রহমান এবং একই গ্রামের সোহরাব হোসেন। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এম আলম খান কামাল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর