১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

box

পেঁয়াজের পর এবার বেড়েছে মরিচের দাম

নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজের দামে চলছে লাফালাফি। এই বাড়ে তো এই কমে, এই কমে তো এই বাড়ে। পেঁয়াজের ঝাঁঝ বাড়তে না বাড়তেই বেড়ে গেছে মরিচের ঝাল। একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ক্রেতা মুখে তুলবেন কী, দামের ঝালেই লাল। রাজধানীর কাঁচাবাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজারসহ কয়েকটি ...

চীনে অগ্নিকাণ্ডে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় এলাকার তিয়ানজিনের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। অগ্নিকাণ্ডে অপর ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়, আজ ভোর রাত ৪টার দিকে হেক্সি জেলার একটি বহুতল ভবনের ৩৮তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা ...

রাজস্ব আদায় ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরে ৩০ নভেম্বর পর্যন্ত ছিল আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে সারাদেশে ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৫ লাখ ৫৬ হাজার ৬১৬ জন করদাতা। যা গতবছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ০১ শতাংশ বেশি। এবার আয়কর এসেছে ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকা। যা গতবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩৭ শতাংশ বেশি। ...

আদালত নয়, সরকারের বিরুদ্ধে বিএনপির কর্মসূচি : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি আদালত নয়, সরকারের বিরুদ্ধে দেয়া হয়েছে বলে পরিষ্কার করে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। রিজভী আহমেদ বলেন, মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ...

প্রধানমন্ত্রী চাইলে আগাম নির্বাচন দিতে পারেন: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আগাম নির্বাচন দিতে পারেন। শুক্রবার ধানমণ্ডির দলীয় কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, আগাম নির্বাচন হলে ইসি সেজন্য প্রস্তুত রয়েছে। ...

বেনাপোলে ২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিবেদক: যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ২ কেজি স্বর্ণসহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। শুক্রবার দুপুর ২টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সঞ্জীব বার্মা এবং নসরুল হক। তাদের বাড়ি ভারতে বলে নিশ্চিত করেছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টম হাউসের শুল্ক ও গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার সাদেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ...

নিখোঁজ ধর্মযাজক ওয়াল্টার রোজারিও সিলেটে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ধর্মপল্লির সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে সিলেটের সুরমা এলাকা থেকে উদ্ধার পুলিশ। আজ বিকেলে তাকে উদ্ধার করা হয়। গত ২৭ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওয়ের (৪০) সোমবার (২৭ নভেম্বর) বিকালে বনপাড়া বাজার থেকে ধর্মপল্লিতে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে একই ধর্মপল্লির পাল পুরোহিত ...

পেশোয়ারের ছাত্রাবাসে সন্ত্রাসী হামলা: নিহত ৯ ছাত্র

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ার শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটি ছাত্রাবাসে সন্ত্রাসীদের হামলায় অন্তত নয় ছাত্র নিহত ও ৩৭ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে চার সন্ত্রাসী ওই ছাত্রাবাসে হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। উগ্রবাদী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে। পেশোয়ারের ...

পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাতে প্রাণ ঝরেছে ৪ শতাধিক

নিজস্ব প্রতিবেদক: এ বছরের ২০ অক্টোবর চাঁদাবাজির এলাকা ভাগ এবং অন্যান্য আন্তঃদলীয় কোন্দলের জেরে খাগড়ছড়ি জেলা সদরের কমলছড়ি ভুয়াছড়ির খ্রিস্টানপাড়ায় জেএসএস (এমএন) গ্রুপের নেতা সমায়ুন চাকমাকে (৪৫) কুপিয়ে হত্যা করে ইউপিডিএফ সদস্যরা।গত বছরের ১৪ ডিসেম্বর রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের (এমএন লারমা গ্রুপ) মধ্যকার বন্দুকযুদ্ধে যুদ্ধচন্দ্র চাকমা (২৯) ও নয়নজ্যোতি চাকমা (৩০) নামে নিহত হন জেএসএসের দুই সদস্য। .সেদিন উপজেলার ...

গাজীপুরে ২৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের নাওজোর ত্রিমোড় এলাকা থেকে ২৬ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিলতারা এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে মো. রাজ্জাক হাওলাদার (৪২) ও রংপুরের পীরগঞ্জ থানার একবারপুর রাজারপাড়া এলাকার প্রিনাথ বাবুর ছেলে চন্দন বাবু (২৯)। র‍্যাব ১’র উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. রফিক উদ্দিন বলেন, ...