১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

box

গোয়েন্দা অ্যাপের খোঁজ পেল গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সবই চুরি করে নিতে পারে এই মহা ধুরন্ধর স্পাই অ্যাপ। তার নাম টিজি। আপনার অজান্তেই এই অ্যাপ আপনার সর্বনাশ করতে পারে। আপনার কল রেকর্ড থেকে তথ্য চুরি করে নিতে পারে। পাশাপাশি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকেও চুরি করে নেয় তথ্য। এমনকী, আপনার ফোনের গ্যালারিতে সেভ করে রাখা ছবিও নিরাপদ নয়! সবই চুরি করে নিতে পারে এই ...

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ ৭১ বোতল

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্ত থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ৭১ বোতল ভারতীয় হ্যাপিগোল্ড মদ জব্দ করেছে বিজিবি। আটককৃত মদের মূল্য এক লাখ ছয় হাজার ৫৩০ টাকা। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে খালিশা কোটাল সীমান্তের আর্ন্তজাতিক পিলার ৯৩৪/৫এস এর পাশে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শিমুলবাড়ী বিজিবি কোম্পানির বালারহাট বিওপির হাবিলদার জয়নাল আবেদীন সঙ্গীয় বিজিবি সদস্য নিয়ে ...

টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে কিছুই বলতে রাজি হননি মাশরাফি

স্পোর্টস ডেস্ক: অনেকদিন হলো টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। ফলে আবারও কথা উঠেছে তার টি-২০ দলে ফেরা নিয়ে। তবে সেই মাশরাফি এ বিষয়ে কিছুই বলতে রাজি হননি। টি-টোয়েন্টিতে ফেরার অনুরোধ করয়া হলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ...

সিরামিক শিল্প বাংলাদেশের একটি ক্রমবর্ধমাণ উৎপাদন খাত : বাণিজ্যমন্ত্রী

শিল্প ও বাণিজ্য ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘সিরামিক শিল্প বাংলাদেশের একটি ক্রমবর্ধমাণ উৎপাদন খাত। খাতটি বৈদেশিক বিনিয়োগও আকৃষ্ট করেছে। সিরামিক এক্সপো প্রমাণ করে আমরা ধীরে ধীরে রফতানিকারক দেশে রূপান্তরিত হচ্ছি।’ গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে সিরামিক পণ্যের মেলা ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৬২ ...

আজ সোহরাওয়ার্দীতে বক্তব্য দেবেন পোপ ফ্রান্সিস

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে চার দিন সফর শেষে ঢাকা সফরে এলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এর আগে ১৯৮৬ সালে পোপ দ্বিতীয় জন পল বাংলাদেশ সফরে এসেছিলেন। আজ শুক্রবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেন পোপ ফ্রান্সিস। আর এ উপলক্ষে সাজানো হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। একই সঙ্গে সব দিক থেকে এই অনুষ্ঠানের নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যায় ...

আজ দেশের ২৭টি জেলায় ডিজিটাল স্মার্টকার্ড বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৭টি জেলায় ডিজিটাল জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে আজ থেকে। সিটি কর্পোরেশন এলাকার পর এবার এসব জেলায় স্মার্টকার্ড বিতরণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের জুনিয়র কনসালটেন্ট কমিউনিকেশন অফিসার হোসাইন আশিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান ...

আবারো অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আল-আমিন

স্পোর্টস ডেস্ক: ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে পড়েছিলেন পেসার আল-আমিন হোসেন। সেবার দুই দফা পরীক্ষা দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন তিনি। তিন বছর বাদে আবারও সেই অভিযোগের মুখে ডানহাতি এই পেসার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে। চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের ...

ডিআরইউ সভাপতি সাইফুল, সম্পাদক শুভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৬০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের সাইফুল ইসলাম। এ পদে অন্য প্রার্থীদের মধ্যে এটিএন বাংলার আবু দারদা যুবায়ের ৩৪৩ ও ইন্ডিপেডেন্ট পত্রিকার রফিকুল ইসলাম আজাদ ২৯৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাসস’র সৈয়দ শুকুর আলী (শুভ)। এ পদে মুরসালিন নোমানী ২৭৯, শেখ মুহাম্মদ জামাল ...

সাভারে এসআই তাহমিনার মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা বেগমের মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী মোবারক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভার থানার সরকারি কোয়ার্টার থেকে মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। এর আগে নিহত এসআই তাহমিনার বাবা আবদুস সালাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। মোবারক হোসেন রাজধানীর একটি আবাসন প্রকল্পে কর্মরত ছিলেন। স্ত্রী তাহমিনা বেগম ও সন্তানদের ...

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

বগুড়া প্রতিবেদক: বগুড়ার শেরপুরে মাটিবোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম (২৮), তার শিশুকন্যা মিম (২) ও পাশের বড়াইদহ গ্রামের গেন্দা মিয়ার ছেলে আব্দুস সোবহান (৪০)। আহতরা ...