নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী এপ্রিল মাসে প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। রোববার পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা এপ্রিল মাসে ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করব। আমরা চেষ্টা করেছি কম সময়ে বিসিএস পরীক্ষা শেষ করতে। এরই ধারাবাহিকতায় কাজ করে চলছি। গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। ...
box
দেশে ফিরছেন সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক: আঙুলের উন্নত চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে আজই দেশে ফিরছেন সাকিব আল হাসান। এর আগে গত ৬ মার্চ শ্রীলঙ্কা যান এ তারকা। সেখানে দলের সঙ্গে দু’দিন থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন। সাকিবের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘আমার জানা মতে আজই দেশে ফেরার কথা সাকিবের। অস্ট্রেলিয়ায় তার চিকিৎসা শেষ। আজই ডাক্তাররা তার ...
রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ চেষ্টায় ৩৯ বিদেশিকে আটক
নিজস্ব প্রতিবেদক: বিনা অনুমতিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ চেষ্টার অভিযোগে ৩৯ বিদেশিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উখিয়ার শহীদ এ টি এম জাফর আলম সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) মালভিটা এলাকায় তল্লাশি চৌকি থেকে তাদের আটক করা হয় বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল গণমাধ্যমকে জানান। ‘ওয়ার্কপারমিট ছাড়া ট্যুরিস্ট ভিসায়’ আসা এ বিদেশিরা রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ ...
মাদারীপুরে আসামি নির্যাতনে ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনির বাঁশগাড়িতে পুলিশ তদন্ত কেন্দ্রে আটকে ৯ ব্যক্তিকে নির্যাতনের অভিযোগে থানার ওসি, তদন্ত কেন্দ্রের পরিদর্শক ও পাঁচ পুলিশ কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন স্থানীয় ইউপি সদস্য খবির মৃধার বাবা নূরু মৃধা। মামলায় কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা, তদন্ত কর্মকর্তা এসআই ...
খালেদা জিয়ার জামিন আশা আইনজীবীদের
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ হবে আজ সোমবার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার মূল নথি না পৌঁছায় এই দিন ধার্য করেন উচ্চ আদালত। তবে এ আদেশের দুই ঘণ্টার মধ্যেই বিচারিক আদালত থেকে মামলার মূল নথি উচ্চ আদালতে এসে পৌঁছায়। এদিকে, আজ সোমবার বেগম জিয়া জামিন পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী। গত ২২শে ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ...
বেসরকারি বিশ্ববিদ্যালয় শর্ত না পূরণ করলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারের নীতিমালা অনুসরণ করছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশি দিন চলতে পারবেন না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ রবিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি ...
পূরণ হতে যাচ্ছে ইলিয়াছ কাঞ্চনের স্বপ্ন
বিনোদন ডেস্ক: স্বপ্নটা ধীরে ধীরে দেখেছেন তিনি, এটাই তার ধরণ। সড়ক দুর্ঘটনায় স্ত্রী মৃত্যুর পর নিজ উদ্যোগেই দীর্ঘ ২৫ বছর যাবৎ ‘নিরাপদ সড়ক চাই’ নামে আন্দোলন করেছেন। আর এই কাজই পর্দার নায়ককে বাস্তবে নায়ক বানিয়েছে। তার স্বীকৃতি সরূপ এবার একুশে পদকও পেয়ছেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। এবার আরেকটি স্বপ্নপূরণ করতে যাচ্ছেন এই জনমানুষের নায়ক। আর এই স্বপ্নটাও দেখেছিলেন এখন থেকে ...
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
ঠাকুরগাঁও প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দেয়া হয়। রোববার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আ. খালেক (৩৮) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে। আদালত ...
তুমব্রু সীমান্তে উভয় দেশের রক্ষীদের যৌথ টহল
নিজস্ব প্রতিবেদক: সীমান্তে মিয়ানমারের সৈন্য সংখ্যা বৃদ্ধি নিয়ে বান্দরবানের তুমব্রু সীমান্তে যখন উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যৌথ টহল সম্পন্ন হয়েছে। রোববার সকালে ঘুমধুম ও তুমব্রু সীমান্তে প্রায় ঘণ্টাব্যাপী বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির সদস্যরা এই যৌথ টহলে অংশ নেয়। তুমব্রু ও ঘুমধুম সীমান্তের কাঁটা তারের বেড়া ঘেঁষে ...
নওয়াজ শরীফের প্রতি জুতা নিক্ষেপ : ইমরানের তীব্র নিন্দা
অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে এক তরুণ। রবিবার লাহোরে জামিয়া নাইমিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে গিলে নওয়াজ শরিফের ওপর জুতা নিক্ষেপের এ ঘটনা ঘটে। খবর সামা টিভি ও জিও নিউজের। এই ঘটনার পর নওয়াজ শরিফের দল পিএমএল-এনের নেতাকর্মীরা ওই তরুণকে ধরে ফেলে এবং মারধর করে। ওই তরুণ এবং তার সহযোগীদের গ্রেপ্তার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর