১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৩৮

box

নেপালে বিধ্বস্ত বিমানে ৪০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুগামী ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৪০ জন এর মতো বাংলাদেশি যাত্রী ছিল বলে জানা গেছে। বিষয়টি জানিয়েছেন ইউএস বাংলার সিইও ইমরান আসিফ ঢাকার বারিধারা অফিসে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নেপালের যাত্রী ছিলেন ৩০ জনের মতো ও দুই একজন অন্য দেশের যাত্রী ছিলেন। তবে নির্দিষ্ট করে তিনি কিছু বলতে পারেন নি। ...

জাফর ইকবাল বুধবার সিলেট যাবেন

নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বুধবার ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে ছাড়পত্র (রিলিজ) পাবেন। ওই দিনই বিমানযোগে তিনি নিজ কর্মস্থল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবেন। সোমবার অধ্যাপক জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নুল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাফর ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি নিয়মিত খাবার খাচ্ছেন ও রেস্ট নিচ্ছেন। সেলাই কাটার পর তিনি বিমানযোগে ...

ইসরাইল অবৈধভাবে ফেরত দিচ্ছেনা ফিলিস্তিনি লাশ

অনলাইন ডেস্ক : প্রতিবাদ ও বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত আড়াই’শ ফিলিস্তিনির লাশ ফেরত দিচ্ছে না ইসরায়েল। গত তিরিশ বছর ধরে নিহত ফিলিস্তিনিদের স্বজনরা তাদের লাশ চেয়ে আসছে। আন্তর্জাতিক আইন লংঘন করে ইসরায়েল নিহত ফিলিস্তিনিদের লাশ ফেরত দিচ্ছে না। নিহতদের অধিকাংশই তরুণ কিংবা কিশোর। মিডিল ইস্ট মনিটর ফিলিস্তিনিদের প্রথম প্রতিরোধ হিসেবে পরিচিত ইনতিফাদার সময় ২৪ জন ফিলিস্তিনি মারা যায়। ...

বাংলাদেশ-সিঙ্গাপুর ২ সমঝোতা স্মারক সই

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এবং উড়োজাহাজ চলাচলে সহযোগিতা সংক্রান্ত দু’টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর সোমবার (১২ মার্চ) স্থানীয় সময় দুপুরে দুই নেতার উপস্থিতিতে এ স্মারক দু’টি সই হয়। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘ইস্তানা’র ওয়েস্ট ড্রয়িং রুমে বেলা ১২টার (বাংলাদেশ ...

আরবদের সহায়তায় ইরানের বিরোধিতা করছে ইসরাইল : মেজর রাশিদ

অনলাইন ডেস্ক : ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটি ‘খাতামুল আম্বিয়া’র প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ বলেছেন, কয়েকটি আরব দেশকে নিয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নেমেছে। তবে ইরানের শক্তি-সামর্থ্য ভালোভাবে উপলব্ধি করেছে ইসরায়েল। তারা বুঝে গেছে ইরানের সঙ্গে সংঘাত সহ্যের ক্ষমতা তাদের নেই। মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান পর্যালোচনা বিষয়ক এক বৈঠকে স্থানীয় সময় রবিবার তিনি এসব কথা বলেন। মেজর জেনারেল রাশিদ আরো বলেন, ...

শাকিব-অপুর চূড়ান্ত বিচ্ছেদ ঘটছে আজ

বিনোদন ডেস্ক: গত ২২ ফেব্রুয়ারি সুপারস্টার শাকিব খান কর্তৃক স্ত্রী অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠানোর ৯০ দিন পূর্ণ হয়। আইনগতভাবে,  ওইদিনই তারকা এ জুটির তালাক কার্যকর হয়ে গেছে। ওই দিনের পর থেকে তারা আর স্বামী-স্ত্রী নন। তার পরও আলোচিত দুই তারকাকে নিয়ে ১২ মার্চ তৃতীয় ও শেষ শুনানীর তারিখ জানিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন। ...

মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আর নেই

নিজস্ব প্রতিবেদক : রংপুরের প্রবীণ ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শাহ্ মো. আব্দুর রাজ্জাক আর নেই। রোববার রাত সোয়া ২টায় নগরীর মাহিগঞ্জ সাতমাথাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ...

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুরসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক:   বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ও রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি সিদ্দিক হোসাইসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে রাজশাহীর হেতেম খাঁ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গত বছরের ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। ...

জিনপিং আজীবন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: যত দিন খুশি চীন শাসন করবেন শি জিনপিং। সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের দুই মেয়াদের নিয়ম উঠিয়ে দেয়া হয়েছে। ফলে কার্যত জিনপিং এখন আজীবনের জন্য দেশটির প্রেসিডেন্ট। রোববার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস প্রায় সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত ধারা তুলে দেয়ার পক্ষে ভোট দেয়। মোট ২৯৬৪টি ভোটের মধ্যে দু’জন এর বিরুদ্ধে ভোট দেন। ভোট প্রদানে বিরত থাকেন তিন জন। বিলুপ্ত ...

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধায় ঢাকা-মাওয়া মহাসড়কে দক্ষিণ যাত্রাবাড়ীর মুন সিএনজি পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লবণ ভর্তি একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১৫-৩১২২) জব্দ করা হয়। যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেন, ডিএমপির ইতিহাসে এটা সবচেয়ে বড় ...