১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৯

box

রোহিঙ্গাদের দেখতে আসছেন অস্কারজয়ী কেট ব্ল্যানচেট

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের নির্বিচার গণহত্যা ও নির্যাতনের হাত থেকে রেহাই পেতে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও অস্ট্রেলিয়ার অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট। আগামী ১৭ মার্চ চার দিনের সফরে কেট ব্ল্যানচেট ঢাকায় আসছেন। সফরকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে সেখানে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন, তাদের খোঁজ খবর নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এমন ...

দিনাজপুরে ইয়াবাসহ আটক ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার রাম সাগর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭৯ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) সদস্যরা। তার নাম মো. মহিদুর রহমান, বয়স ২৮ বছর। রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে ...

ব্রিটেনের প্রথম হিজাবধারী মডেল শাহিরা

আন্তর্জাতিক ডেস্ক: শাহিরা ইউসুফের বয়স ২০ বছর। তবে তাকে দেখলে আপনি মনেই করতে পারবেন না যে তিনি হতে যাচ্ছেন ফ্যাশন দুনিয়ার পরবর্তী তারকা। লন্ডনে জন্ম-নেয়া শাহিরা যেমন ফ্যাশন শোয়ের রানওয়েতে নতুন, তেমনি তিনিই প্রথম ব্রিটিশ ফ্যাশন ক্যাটওয়াক মডেল যিনি মাথায় হিজাব পরেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এমনটিই জানা যায়। শাহিরা বলেন, আমার বয়স যখন ১৭ তখনই আমাকে মডেলিংয়ের ...

কাল চূড়ান্ত বিচ্ছেদ ঘটছে শাকিব-অপুর

বিনোদন ডেস্ক: আগামীকাল ১২ মার্চ চিত্রনায়ক শাকিব খান-অপু বিশ্বাসের চূড়ান্ত বিচ্ছেদ ঘটছে। এদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শাকিব-অপুর তৃতীয় ও শেষ শুনানি হবে। এর আগের দুটি শুনানিতে শাকিব আসেননি। অপু প্রথম শুনানিতে এলেও দ্বিতীয়টাতে আসেননি। সমঝোতার কোনো সুযোগ নেই দেখে তিনিও বিচ্ছেদ মেনে নেন। গত বছরের ২২ নভেম্বর অপুকে বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠান শাকিব।গণমাধ্যমে প্রকাশিত হয়, তিন মাস পর ...

তৃতীয় স্প্যানে দৃশ্যমান পদ্মাসেতু

নিজস্ব প্রতিবেদক: দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মাসেতুর কাজ। প্রথম ও দ্বিতীয় স্প্যানের পর তৃতীয় স্প্যান বসানো হয়েছে পদ্মা সেতুতে। সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) ৭-সি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো ৪৫০ মিটার কাঠামো। আজ সকাল সাড়ে ৯টার সময় শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে এ স্প্যান বসানো হয়। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর বসানো হয় প্রথম ...

দেশের অন্যতম এয়ারলাইন্সে পরিণত হয়েছে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক: ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, গত তিন বছরে দেশের অন্যতম এয়ারলাইন্সে পরিণত হয়েছে ইউএস-বাংলা। এ সময়ে যতসংখ্যক ফ্লাইট পরিচালনা হয়েছে তা দেশের ইতিহাসে বিরল। শনিবার কক্সবাজারে লংবিচ হোটেলের বলরুমে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউএস-বাংলা ৩ এপ্রিল থেকে চীনে ফ্লাইট পরিচালনা করবে। এরপর যথাক্রমে জেদ্দা, রিয়াদ, রোম ও লন্ডনেও ফ্লাইট ...

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ১১ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ীতে তিন ঘণ্টার ব্যবধানে দু’টি সড়ক দুর্ঘটনায় নারীসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর ১৯ জন। শনিবার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী ও জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিকেল সাড়ে ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ১১ জনের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা ...

মাহমুদউল্লাহর জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক: টাইগার বোলারদের রীতিমতো গলির বোলার বানিয়ে মুড়িমুড়কির মতো চার ছক্কার ফোয়ারা ছুটিয়ে যাচ্ছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। ফলে বাধ্য হয়েই বল হাতে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। বল হাতে নিয়েই জোড়া আঘাত হানেন লঙ্কান শিবিরে। এরপর আঘাত হানেন তাসকিন আহমেদও। আর তিনটি ক্যাচই নিয়েছেন সাব্বির রহমান। ফলে ম্যাচে কিছুটা হলেও ফিরে এসেছে বাংলাদেশ। তবে এর মধ্যেই বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে স্বাগতিক দল। ...

এয়ার এশিয়ার প্রতিষ্ঠাতা ঢাকায় আসছেন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: এয়ার এশিয়ার বারহাদ সহ প্রতিষ্ঠাতা ও এয়ার এশিয়া এক্সের গ্রুপের সিইও দতুক কামারুদ্দিন মরুননেন তিন দিনের সফরে আগামীকাল রোববার ঢাকায় আসছেন। শনিবার এয়ার এশিয়ার যোগাযোগ কর্মকর্তা তানজিদা রহমান বিষয়টি জানান। তিনি বলেন, ‘তিন দিনের সফরে দতুক কামারুদ্দিন সরকার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এছাড়া তিনি ঢাকায় জিএসএ অফিস এবং এয়ার এশিয়ার সেলস অফিস ...

পৃথিবীতে কোনো দেশ নেই যেখানে দুর্নীতি নেই : গওহর রিজভী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, দুর্নীতি ছাড়া পৃথিবীতে কোনো দেশ নেই। তবে বাংলাদেশে দুর্নীতি থাকলেও প্রতি বছরই প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বাড়ছে। শনিবার গুলশানের একটি রেস্টুরেন্টে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত ‘বাংলাদেশ গ্র্যাজুয়েশন অব দ্য এলডিসি গ্রুপ’ শীর্ষক পাবলিক ডায়ালগে তিনি একথা বলেন। গওহর রিজভী বলেন, এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় রোহিঙ্গা সমস্যার সমাধান, বিদেশি বিনিয়োগ, নতুন ...