১৯শে এপ্রিল, ২০২৬ ইং | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৬

দিনাজপুরে ইয়াবাসহ আটক ১

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সদর উপজেলার রাম সাগর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭৯ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) সদস্যরা। তার নাম মো. মহিদুর রহমান, বয়স ২৮ বছর। রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মেজর তালুকদার নাজমুছ। আটক মহিদুর রাম সাগর পাইকপাড়া গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ১১:৪৬ পূর্বাহ্ণ