১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৯

box

পোশাক নিয়ে মন্তব্য : ক্ষমা চাইলেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক: সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ম্যাগাজিন শো-র উপস্থাপন করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অনুষ্ঠানটির এক পর্যায়ে তিনি মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করে সমালোচনায় পড়েন। মোশাররফ করিমের বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধে আঘাত দেয়ার অভিযোগও তোলেন অনেকে। এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় অভিনেতা। ‘জাগো বাংলাদেশ’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন মোশাররফ করিম, যার সাম্প্রতিক পর্বের আলোচনার বিষয় ছিল ...

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ৫ এএসআইসহ ৬ পুলিশ ক্লোজড

চুয়াডাঙ্গা প্রতিবেদক: সাদা পোশাকে এবং নিজেদের থানা এলাকার বাইরে আসামি ধরতে যাওয়ায় চুয়াডাঙ্গা সদর থানার ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন এএসআই এবং একজন কনস্টেবল রয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এদেরকে সদর থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন চুয়াডাঙ্গা সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রমেন কুমার সরকার, ইন্দ্রজিৎ কুমার, কামরুল ইসলাম, কামরুজ্জামান, ইউসুপ ...

পশ্চিমবঙ্গে চার বাংলাদেশি জলদস্যুকে অস্ত্রসহ গ্রেফতার

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ- চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা জলদস্যু দাবি করে ভারতীয় পুলিশ বলছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। দেশটির গণমাধ্যম বলছে, ভারতীয় অংশের সুন্দরবনে বড়সড় একটা ডাকাতির পরিকল্পনা করছিল এই দলটি। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা থানায় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসও-জি সূত্রের খবর, বাইরপুর থানার ...

ভারতে খেলা হলোনা সাবিনা-কৃষ্ণার

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান উইমেন্স লিগে তামিলনাড়ুর সিথু এফসির হয়ে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে খেলার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারেরও। সাবিনা ও কৃষ্ণার ভারতীয় লিগে খেলতে যাওয়া উপলক্ষে কয়েক দিন আগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল বাফুফে ভবনে। ব্যক্তিগত লক্ষ্য ঠিক করে রেখেছিলেন দুজন—অনেক গোল করতে চান। কিন্তু যাওয়া হচ্ছে না কারও। সাধারণত জাতীয় দলের ...

কলেজ ছাত্রীকে হেনস্থার চেষ্টা : আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের উদ্দেশে ফার্মগেট এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে উঠেন ইডেন মহিলা কলেজের ছাত্রী। বাসে উঠে তিনি একটু থমকে যান। চালক, তার সহকারী (হেলপার) আর ২/৩ জন যাত্রী ছাড়া গোটা গাড়ি ফাঁকা। অস্বস্তি বোধ করে বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন ওই ছাত্রী। এ সময় চালকের সহকারী বলে উঠেন, ‘আপা, ভয় পাইছে।’ এরপর বাসের দরজা রোধ করে দাঁড়ান ...

২৩৮ জনের চাকরি স্থায়ীকরণের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক : একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী পদে কর্মরত ২৩৮ জনের চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে অন্তর্ভুক্ত বা স্থায়ীকরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রমজান আলী সিকদার। সঙ্গে ...

গণধর্ষণ সত্ত্বেও ধর্ষণ চেষ্টার অভিযোগ রেকর্ড ওসির !

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে যাত্রাদলের এক নারী নৃত্য শিল্পী (২০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠছে। তবে এ ঘটনায় দুর্গাপুর থানায় একজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। অভিযোগ উঠেছে, ভিকটিম তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণের অভিযোগে মামলা করতে চাইলেও দুর্গাপুর থানার ওসি অপর দুইজনের নাম বাদ দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রেকর্ড করেছেন। ভিকটিমের অভিযোগ, তিনি নাটোরের যাত্রাদল ‘মৌসুমী ...

বিশেষ প্যাকেজ দিচ্ছে ইউএস বাংলা

নিজস্ব প্রতিবেদক : দেশের জনপ্রিয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা দিচ্ছে বিশেষ প্যাকেজ। ইউএস বাংলায় ভ্রমণ করলে বিশেষ ছাড় ছাড়াও মিলছে বিদেশে ফ্রি হোটেল সুবিধা। ঢাকা ট্রাভেল মার্ট, ২০১৮ উপলক্ষে এসব অফার দিচ্ছে ইউএস বাংলা। বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা চলবে শনিবার পর্যন্ত। সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ মেলার উদ্বোধন করেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। প্রতিদিন সকাল ১০টা ...

জবিতে ভর্তি জালিয়াতি : ছাত্রলীগ নেতাসহ বহিষ্কার ২

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় ছাত্রলীগ নেতাসহ দুই জনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকরী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ...

বিমান দুর্ঘটনা : নিহত বাকি ৩ জনের লাশ ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত আলিফউজ্জামান, মো. নজরুল ইসলাম ও পিয়াস রায়ের লাশ দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাংলাদেশের বিজি ৭২ কাঠমান্ডু-ঢাকা নিয়মিত ফ্লাইটে তাদের লাশ ঢাকায় আনা হয়। এর আগে সকালে নেপাল কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসের কাছে তিনজনের মরদেহ হস্তান্তর করেছে। পরে সকাল ১০টায় দূতাবাসের সামনে আলিফউজ্জামান ও মো. নজরুল ইসলামের জানাজা হয় ...