স্পোর্টস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রিকেট ভক্ত হিসেবে পরিচিতি আছে। মাশরাফি, সাকিবদের প্রায়ই টেনে নেন কাছে। বুলিয়ে দেন স্নেহের পরশ। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতিপত্র পাওয়ার আনন্দে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সংবর্ধনায় আবারও স্নেহের ছোঁয়া নিয়ে এলেন বাংলার দুই তারকা। ছবি দুটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। দুটো ছবিই প্রায় একই রকম। সোফায় বসে থাকা ...
box
বছরে আরো তিনটি বোনাস পাবেন মুক্তিযোদ্ধারা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের পরিধি বাড়াচ্ছে। মুক্তিযোদ্ধারা বর্তমানে দুই ঈদে দুইটি বোনাস পেলেও অচিরেই তারা আরো তিনটি বোনাস পেতে যাচ্ছেন। মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে তিনটি বোনাস দেয়া হবে। বৃহস্পতিবার রাতে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে সিংড়া উপজেলা ও ...
আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দু’টি প্রদেশে বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের কমপক্ষে নয় জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার বিশেষ বাহিনী কমান্ড একথা জানিয়েছে। এ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘আফগান স্পেশাল অপারেশনস ফোর্সেস বৃহস্পতিবার নানগরহার প্রদেশের দিহ বালা জেলায় আইএস সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। এতে আট আইএস সদস্য নিহত হয়।’ বিবৃতিতে আরো বলা হয়, একই দিন পার্শ্ববর্তী কুনার ...
আওয়ামী লীগের কার্যালয় থেকে ২৩ ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় থেকে ২৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম মোড়ের ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক মঞ্জুর রহমান জানান, ককটেল মজুদের সংবাদ পেয়ে ওই আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতরে বাজারের ...
স্বাধীনতা দিবসে দেশে-বিদেশে একযোগে জাতীয় সঙ্গীত
অনলাইন ডেস্ক: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন সকাল ৮টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সারাদেশে ও বিদেশে একযোগে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশিত হবে। সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে এবং মন্ত্রিপরিষদ বিভাগের ...
টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা শিশু এবং আরেক স্কুল ছাত্র নিহত হয়েছে। এঘটনায় আরো ২জন আহত হয়েছেন। জানা যায়, আজ শুক্রবার সকাল ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মৎস্যবাহী পিকআপ ভ্যান দমদমিয়া এলাকায় পৌঁছুলে দমদমিয়ায় অবস্থানকারী মিয়ানমার নাগরিক মো. নুরুল ইসলামের ছেলে মো. আতাউলকে (৬) ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এদিকে, সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ ...
রাতে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল
স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আর মাত্র ৮২ দিনের অপেক্ষা। তারপর রাশিয়ায় বসবে বিশ্ব ফুটবলের বৃহত্তম আর সবচেয়ে জাকজকমপূর্ণ আসর। যার প্রাথমিক প্রস্তুতি হিসেবে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের মতো শিরোপার অন্যতম দাবিদার দলগুলো। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের স্বাগতিক দল রাশিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। এই লুঝনিকি স্টেডিয়ামেই আগামী ...
মিরপুরে বন্দুকযুদ্ধে পুলিশ খুনের আসামি নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সেই হাসান নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। হাসানের বিরুদ্ধে ডিবির ইন্সপেক্টর জালাল উদ্দিনকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে। জানা যায়, ঘটনাস্থল থেকে সার্জেন্ট মামুনুর রশীদ ও সার্জেন্ট সোহেল রানার চুরি হওয়া দুইটি পিস্তলসহ ৩টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। নিহত হাসানের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ...
ভিয়েতনামে বহুতল ভবনে আগুন: নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক ভিয়েতনামের বাণিজ্য নগরী হো চি মিনে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরের দিকে হো চি মিনের ভো ভান কিত সড়কের কারিনা প্লাজায় আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মকর্তা বলেন, “ধোঁয়ায় দমবন্ধ হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছে। তবে কেউ কেউ বহুতল ভবন থেকে লাফিয়ে ...
ট্রাম্পের রুশবিষয়ক আইনজীবীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়াবিষয়ক বিশেষ আইনজীবী জন ডড পদত্যাগ করেছেন। তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে তদন্ত করছিলেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বেশ কয়েকজন সহকারী হয় পদত্যাগ করেছেন কিংবা তাদের বরখাস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিডিয়ার খবরে বলা হয়, ডড অভিযোগ করেছেন যে ট্রাম্প ক্রমবর্ধমান হারে তার পরামর্শ অগ্রাহ্য করছেন। তবে কোনো কোনো খবরে বলা হয, বিশেষ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর