নিজস্ব প্রতিবেদক : নকল ওষুধ পাওয়া গেছে দেশের অভিজাত দুই হাসপাতাল ইউনাইটেড এবং অ্যাপোলোতে। রোগ পরীক্ষা করা হয় যে উপাদান (রিএজেন্ট) সেটিও মেয়াদউত্তীর্ণ পাওয়া গেছে এই দুই হাসপাতালে। আবার ব্লাড ব্যাংকের লাইসেন্স ছাড়াই রক্ত বিক্রি করার মতো গুরুতর অপরাধে সাজা পেয়েছে আরেক অভিজাত হাসপাতাল স্কয়ার। অভিযোগ গুরুতর। কারণ ভেজাল ওষুধ আর মেয়াদউত্তীর্ণ রিএজেন্টে রোগ পরীক্ষায় কত রোগীর মৃত্যু বা কত ...
box
সুপ্রিমকোর্ট বার নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলানায়তনে ৪৫টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঝখানে ১ ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর আগে গতকাল বুধবার মোট ৬ হাজার ১৫২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৬০৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বুধবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার বিরতিসহ বিকাল ৫টা পর্যন্ত চলে ...
টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানে অলআউট ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে অলআউট ইংল্যান্ড। কিউই তারকা বোল্ট নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে মাত্র এক ঘন্টা ৩৪ মিনিটের মধ্যেই ইংলিশদের ইনিংস গুড়িয়ে দিয়। ৩২ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছেনি এই পেসার। কিউইদের বিপক্ষে এটাই ইংলিশদের সর্বনিম্ন রানের ইনিংস। নিউজিল্যান্ডের ঘরের মাঠে এটি ছিলো প্রথম গোলাপি বলের টেস্ট। দিবা-রাত্রির এই টেস্টে টস ...
হানিফ ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের (গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার) ওপরের অংশের সঙ্গে নিচের চিত্র মেলানো যায় না কোনোভাবে। নিচের সড়ক খানাখন্দে ভরা, আবর্জনার স্তূপ। যেখানে সেখানে গাড়ি পার্কিং করে রাখা। হকার বসে যত্রতত্র। কোনও কোনও অংশ পরিণত হয়েছে ঘোড়ার আস্তাবলে। গাড়ি চলাচলের অনুপযোগী এসব সড়কের ফুটপাতের অবস্থা আরও শোচনীয়। সেখানে দখলবাজ ব্যবসায়ীরা গড়ে তুলেছেন মালপত্র রাখার গুদাম ঘর। রাত হলেই ...
গুলশানে মা-মেয়ে হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে চাঞ্চল্যকর গারো মা-মেয়ে হত্যার মূল পরিকল্পনাকারী সঞ্জিব চিরানসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় শেরপুরের নলিতাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুঠোফোন থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এ ব্যাপারে দুপুর একটায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখায় সংবাদ সম্মেলনে বিস্তারিত ...
ট্রাম্পের বিরুদ্ধে দুই প্লেবয় মডেলের মামলা
আন্তর্জাতিক ডেস্ক: এবার প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন প্লেবয়ের এক মডেলের সঙ্গেও প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্কার শুক্রবার ওই মডেলের হাতে লেখা নোটের বরাতে এ তথ্য সামনে এনেছে। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, এ সম্পর্কের গল্পের স্বত্ব কেনার কথা বলে ওই মডেলকে দ্য ন্যাশনাল ইনকোয়ারার দেড় লাখ ডলার পরিশোধ করেছিল। যদিও কোনো দিনও ওই গল্প আর প্রকাশ করা ...
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এ অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর নির্ধারিত নয়টি স্থান থেকে ৫৭টি মন্ত্রণালয়/বিভাগ এবং অধীন দফতরগুলোর কর্মকর্তা/কর্মচারী ও সাধারণ জনগণ ব্যানার, ফেস্টুনসহ র্যালি নিয়ে স্টেডিয়ামে ঢুকবেন। এ কারণে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্টেডিয়াম ...
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ১০টি গোডাউন পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে হুমায়ুন কবির, শহীন মিয়া, সুফিয়ান, হুসাইন ও স্বপনসহ ১০টি ...
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ জুনে
স্পোর্টস ডেস্ক: আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের সম্ভাব্য ভেন্যু হিসেবে ভারতের দেহরাদুনকে বিবেচনা করা হচ্ছে। গত বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী একথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা ভারতের দেহরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এখনো আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভবত, জুনের প্রথম সপ্তাহে এই সিরিজ অনুষ্ঠিত ...
বিমান দুর্ঘটনা: বাকি ৩ বাংলাদেশির লাশ আসছে আজ
নিজস্ব প্রতিবেদক: কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত বাকি ৩ বাংলাদেশি নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের পরিচয় শনাক্তের পর তাদের লাশ দেশে পাঠানোর প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। গত বুধবার তিনি জানান, নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ শনাক্তের কাজ সম্পন্ন হয়েছে। এখন আর তাদের দেশে ফেরত পাঠাতে কোনও বাধা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর