১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২০

box

দৃষ্টান্তমূলক শাস্তি না থাকায় প্রশ্নফাঁস বন্ধ হয় না : টিআইবি

নিজস্ব প্রতিবেদক: দৃষ্টান্তমূলক ব্যবস্থা না থাকায় প্রশ্নফাঁস রোধ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রবিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন টিআইবির রিসার্চ পরিচালক রফিকুল হাসান। আগামীকাল সোমবার সারাদেশে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষাকে সামনে রেখে সচেতনতার অংশ হিসেবে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর ...

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার বেলা ১১টা থেকে রাজধানীসহ সারা দেশে এ কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির সিনিয়র যু্গ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, লিফলেট বিতরণের জন্য কেন্দ্রীয় নেতাদের স্থান নির্দিষ্ট করে দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী তারা লিফলেট বিতরণ করছেন। জানা গেছে, রাজধানীর কাজীপাড়ায় দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম ...

আমরা শোকসন্তপ্ত ফিলিস্তিনিদের পাশে আছি: ইইউ

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতায় ১৭ জন নিরপরাধ ফিলিস্তিনির নিহত হওয়ার ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। ইইউর কূটনৈতিকপ্রধান ফেডেরিকা মঘারিনি এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, ইসরাইলি বাহিনীর তাজা গুলি ব্যবহারের বিরুদ্ধে একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা উচিত।-খবর এএফপির। গতকাল শনিবারের ওই বিবৃতিতে মঘারিনি বলেন, নিরপরাধ মানুষের ওই প্রাণহানিতে ...

টাঙ্গাইলে লিফলেট বিতরণ বিএনপির

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার সকাল ১১টায় ভিক্টোরিয়া রোডে জেলা বিএনপি কার্যালয় হতে লিফলেট বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন টাংগাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। ভিক্টোরিয়া রোড থেকে শুরু করে পুরাতন আদালত রোড হয়ে নিরালা মোড় হয়ে পুরাতন বাসস্ট্যান্ড পর্যস্ত ...

বাগেরহাটে র‌্যাব- বনদস্যু ‘বন্দুকযুদ্ধ’; নিহত ১

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে হায়দার আলী (৩৫) নামে এক বনদস্যু নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করে। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজীবুল ইসলাম বলছেন, উপজেলার সাপমারী তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় শনিবার গভীর রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত হায়দার আলীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তিনি সুন্দরবনের একটি বনদস্যু দলের সদস্য বলে ...

চোখ হারানো: প্রত্যেকের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষু শিবিরে চিকিৎসা প্রাপ্ত চোখ হারানো ২০ জনকে এক কোটি করে মোট ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত আজ রোববার হাইকোর্টে এ রিট দায়ের করেন। তিনি জানান, আজ রোববার দুপুরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল ...

২২ তম এভারেস্ট জয়ের পথে রিতা শেরপা!

অনলাইন ডেস্ক : সবচেয়ে বেশিবার সফল এভারেস্ট অভিযানের অনন্য রেকর্ডের মালিক হতে চলেছেন রিতা শেরপা । ইতিমধ্যে ২১ বার তিনি এভারেস্টের শৃঙ্গে চড়েছেন। তবে এ রেকর্ড কামি রিতার সঙ্গে আরো দুজনের নামের পাশে রয়েছে। শীর্ষস্থানে যেতে চান রিতা শেরপা। ২২তম বারের মতো এভারেস্ট চূড়ায় ভ্রমণ শুরু করতে যাচ্ছেন তিনি আজ। তিনি মূলত ইউএস-ভিত্তিক একটি কম্পানি অধীনে এভারেস্টের গাইড হিসেবে কাজ ...

ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিশোধের ডাক গাজাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক: হাজার হাজার অশ্রুসজল ফিলিস্তিনির শ্রদ্ধাভালোবাসায় সিক্ত হয়ে কবরে শায়িত হলেন ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় নিহত গাজার শহীদরা। গতকাল শনিবার তাদের দাফন শেষে শোকাহত গাজাবাসী ঘোষণা দিয়েছেন তারা ইসরাইলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন। নিজেদের ভিটেমাটিতে ফিরে যাওয়ার জন্য গত শুক্রবার থেকে ‘ঘরে ফেরার পদযাত্রা’ বা মার্চ ফর রিটার্ন কর্মসূচি শুরু করেছেন ফিলিস্তিনিরা। ওই কর্মসূচি বানচাল করতে স্নাইপার রাইফেল ও ...

রিজার্ভ চুরির প্রতিবেদন ৩ মে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মে দিন ধার্য করেছেন আদালত। রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈনউদ্দিন সিদ্দিকী নতুন এ দিন ধার্য করেন। প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে ...

বেসামাল চবি ছাত্রলীগ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ নিজেদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ায় গত বছরের ৪ মে শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। কিন্তু কার্যক্রম স্থগিত করার পরও সংঘর্ষ চলতে থাকায় গত বছরের ৬ ডিসেম্বর শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এতেও থেমে নেই দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ছাত্র সংগঠনের এই ইউনিটটি। কমিটি বিলুপ্ত করার পর ...