১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:০০

box

ওয়ার্নারের পাশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বল ট্যাম্পারিংকাণ্ডে এক বছরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। স্টিভ স্মিথও পেয়েছেন একই শাস্তি। অধিনায়কত্ব ছাড়তে হয়েছে স্মিথকে, আর সহ-অধিনায়কত্ব ছেড়েছেন ডেভিড ওয়ার্নার। শাস্তি শেষে ফিরে আসলেও ভবিষ্যতে আর কখনো অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে বিবেচিত হবে না ওয়ার্নার। এদিকে দেশে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ার্নার এমন শঙ্কাও জানিয়েছেন, আর কখনো হয়তো অস্ট্রেলিয়ার হয়ে খেলাই হবে না ...

উইকিপিডিয়ায় শীর্ষ ত্রিশে রুনা লায়লা

বিনোদন ডেস্ক: মেধা ও কাজ দিয়ে বিভিন্ন সময়ে নিজেদের কর্মক্ষেত্রে সেরা হিসেবে প্রমাণিত শীর্ষ ৩০ বাঙালির নাম প্রকাশ করেছে উইকিপিডিয়া। এ তালিকায় স্থান পেয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার নাম। বিষয়টি নিয়ে রুনা লায়লা বলেন, ‘শুরুতে বিশ্বাসই হয়নি- শীর্ষ ৩০ বাঙালির মধ্যে আমার নামও আছে! কারণ এই তালিকায় আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অমর্ত্য সেনসহ ...

চীন সীমান্তে সৈন্য বাড়িয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: চীন সীমান্তে নজরদারি বাড়াতে সৈন্য বাড়িয়েছে ভারত। গত কয়েকদিনে তিব্বত সীমান্তের দিবাং, দাউদালাই ও লোহিত উপত্যকায় সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে। তিব্বত সীমান্তে চীনা বাহিনীকে চাপে রাখতে উন্নতমানের নজরদারি চালানো হবে বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন। এমনকি চপারের মাধ্যমে আকাশপথেও নজরদারি চালানো হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার ডোকলাম সীমান্ত নিয়ে উত্তেজনা সৃষ্টির পর তিব্বত সীমান্তে ...

ভারতে ভবন ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে প্রাইভেটকারের ধাক্কায় একটি ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা রয়েছে। ভারতের স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে মধ্যপ্রদেশের ইন্দোরের একটি বাস স্টেশনের কাছের ৩ তলা ওই ভবনটিকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তা ধসে পড়ে। দুর্বল ...

মেসি বাঁচালেন বার্সাকে

স্পোর্টস ডেস্ক: ম্যাচের ৮৭ মিনিট পর্যন্তও ২-০ গোলে এগিয়ে সেভিয়া। বার্সেলোনাকে তখন লা লিগায় মৌসুমের প্রথম হার চোখ রাঙাচ্ছিল ভালোভাবেই। ৮৮ মিনিটে যখন লুইস সুয়ারেজ একটি গোল শোধ করলেন, তখনো কাজ বাকি অনেকটা। সেই কাজটাই করলেন ‘সুপার সাব’ লিওনেল মেসি। ৮৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোল করে বার্সাকে বাঁচিয়েছেন আর্জেন্টাইন তারকা। ১১ মাস পর লিগে প্রথম হারের ...

প্রথম ইনিংসে ৪৮৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: ৫ রানের আফসোস টেম্বা ভাবুমার জন্য। ৯৫ রানে তিনি থেকে গেলেন উইকেটে। সঙ্গী হিসেবে পেলেন না কাউকে। না হয় ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা হয়তো পেয়ে যেতে পারতেন জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। টেম্বা ভাবুমা সেঞ্চুরি না পেলেও সফরকারী অস্ট্রেলিয়ার সামনে প্রথম ইনিংসে ভালোই স্কোর দাঁড় করিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১৩৬.৫ ওভার ব্যাট করে টিম পেইনের দলের সামনে ৪৮৮ রানের বড় সংগ্রহ ...

শিল্প-কারখানায় উৎপাদন বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

শিল্প ও বাণিজ্য ডেস্ক: নারায়ণগঞ্জের শিল্প-কারখানার মালিকদের পণ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, শিল্প-কারখানায় বেশি বেশি উৎপাদন বাড়াতে হবে। ব্যবসায়ীদের আয়ের উৎস বাড়াতে সব কিছু সহজ করে দেয়া হবে। ব্যবসায়ীরা যাতে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে সেজন্য আমরা সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করব। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবস্থিত মেঘনা গ্রুপের ৮টি শিল্প-কারখানা ...

গাজীপুরের কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। ৩০ মার্চ শুক্রবার রাতে হৃদরোগে তিনি মারা যান। নিহতের নাম জাহিদ হোসেন (৪২)। তিনি ঢাকার মতিঝিল থানার ফকিরাপুল এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলা মোঃ তারিকুল ইসলাম জানান, জাহিদ হোসেন শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ ...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে ব্যস্ত গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাগাতার যানজট সৃষ্টি হয়েছে। হাজার হাজার পণ্য ও যাত্রীবাহী গাড়ির চাপে স্থবির হয়ে পড়েছে দেশের ‘লাইফলাইন’ খ্যাত এ মহাসড়কটি। বিশেষ করে কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত দীর্ঘ ৫০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েছেন গাড়ির যাত্রী ও চালকগণ। অতিরিক্ত গাড়ির চাপে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া যানজট শনিবার পর্যন্ত ...

হবিগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ১

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রাম থেকে ১৮টি মাদক মামলার আসামি জুয়েল মিয়াকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সন্ধ্যা ৭টায় অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম এবং সহকারী পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযানকালে তাকে গ্রেফতার করা হয়। আটক জুয়েল মিয়া ওই গ্রামের মৃত নান্টু মিয়ার ছেলে। সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে তার বাড়ি থেকে তাকে ...