১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২১

box

বগুড়ায় প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সামিউল ইসলাম (১৬ ) নামে প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছেব র‍্যাব-১২ এর সদস্যরা। আটক সামিউল বগুড়ার শাহজাহানপুর উপজেলার হরিণগাড়ি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আল ফারুকের ছেলে। সে এ বছর গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। গতকাল রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-১২ এর কমান্ডার মেজর মোর্শেদ একথা জানিয়েছে। র‍্যাব-১২ এর ...

গাজীপুরে সড়ক দুর্ঘটনা: শিশুসহ নিহত ২

 গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সকাল নয়টার দিকে।পুলিশ জানায়, নারীর বয়স ৪০ ও ছেলের বয়স আনুমানিক সাড়ে ৪ বছর। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তারা সম্পর্কে মা ও ছেলে। জানা গেছে, উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে অটোভ্যানে করে চার যাত্রী চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে ভ্যানটি ওয়ালটন কারখানার ২ নম্বর গেটের সামনে পৌঁছালে বগুড়াগামী যাত্রীবাহী ...

সাগর পথে মালয়েশিয়া যাচ্ছে রোহিঙ্গারা

আন্তর্জাতিক ডেস্ক : নৌকায় করে আবারও মালয়েশিয়া অভিমুখে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা। শনিবার থাইল্যান্ডের দক্ষিণ উপকূলে ৫৬জন রোহিঙ্গাকে নিয়ে একটি নৌকা ভেড়ার ঘটনা ঘটেছে। পরে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে কর্তৃপক্ষ নৌকাটি আবার সাগরে যাওয়ার অনুমতি দিয়েছে। রোববার থাই কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল তীব্র ঝড়ের কবলে পড়া নৌকাটি থাইল্যান্ডের ক্রাবি প্রদেশের দক্ষিণের লান্টা ...

গাজা অবরোধ অবসানের আহবান ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর থেকে ইসরাইলি অবরোধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। রবিবার এক বিবৃতিতে এ আহবান জানান তিনি। মোগেরিনি বলেন, “গাজা অবরোধের অবসান ও ক্রসিং পয়েন্টগুলো সম্পূর্ণভাবে খুলে দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন তার আহ্বানের পুনরাবৃত্তি করছে। তবে ইসরাইলের নিরাপত্তার বিষয়টিও স্বীকার করতে হবে।” বিবৃতিতে গাজা উপত্যকার ওপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ ...

বল-টেম্পারিং নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ ক্যালিজের

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রে  এখন  বল-টেম্পারিং। অনেক ক্রিকেটীয় রেকর্ডও হারিয়ে যাচ্ছে এর আড়ালে। ক্যালিসের মতে, এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। এ বিষয়ে মনে হয় একটু বেশিই সময় নষ্ট করে ফেলেছি আমরা। তাই সতর্ক হওয়ার এখনই মোক্ষম সময় বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাকস ক্যালিস। সরাসরি বলেই ফেললেন- এখন নয়তো কখন। জীবন্ত কিংবদন্তি এ অলরাউন্ডার বলেন, এ ...

প্রশ্নফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ ও পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য মানুষের সাধ্যে যা করা সম্ভব, তাই করা হয়েছে। তিনি আশা করছেন, এবার প্রশ্নফাঁস হবে না। আজ সোমবার রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনের পর সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, অভিযোগ ওঠা অস্বাভাবিক নয়, ...

তিন দিনের সফরে মালদ্বীপে পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়া

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া তিন দিনের সফরে মালদ্বীপে পৌঁছেছেন। বিমানবন্দরে জেনারেল বাজওয়াকে স্বাগত জানান প্রতিরক্ষাবাহিনীর এমএনডিএফ প্রধান মেজর জেনারেল আহমদ সিয়াম এবং মালদ্বীপে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত।পাকিস্তানের সেনাপ্রধান মালদ্বীপে ৪৫ দিনের জরুরি অবস্থা প্রত্যহারের পর দেশটি সফরকারী প্রথম সর্বোচ্চ পদাধিকারী বিদেশী অতিথি। মালদ্বীপ ও ভারতের মধ্যকার টানাপড়েনের মধ্যে এ সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় মিডিয়া বলছে, এটি রাজনৈতিক ...

এমসিকিউ বাদ দেয়ার সুপরিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী নভেম্বরে আয়োজিত এ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। পরীক্ষা শতভাগ যোগ্যতাভিত্তিক প্রশ্ন প্রণয়ন (ক্লাস শিক্ষার্থীরা যতটুকু ধারণ করতে সক্ষম সে অনুযায়ী প্রশ্ন নির্বাচন করার প্রস্তাব) ছাড়াও এ উদ্যোগের মধ্যে এমসিকিউ বাদ দেয়া, প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা কমিয়ে আনা, ...

পৃথিবীর দিকে ছুটে আসছে জ্বলন্ত মহাকাশ কেন্দ্র

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিজ্ঞানীরা ধারণা করছেন- অকেজো হয়ে পড়া চীনা মহাকাশ স্টেশনের ধ্বংসাবশেষ আজ সোমবারের মধ্যেই ভূপৃষ্ঠে এসে আছড়ে পড়বে। তবে কোথায় পড়বে তা এখনও কেউ ধারণা করতে পারছেন না। টিয়াংগং-১ নামে এই মহাকাশ গবেষণা স্টেশনটি চীনের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির অন্যতম প্রধান অংশ ছিল।-খবর বিবিসি অনলাইনের। চীনের লক্ষ্য হচ্ছে- ২০২২ সাল নাগাদ তারা মানুষের বসবাসের উপযোগী একটি মহাকাশ ...

ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে: হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সীমান্তে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের রাজনৈতিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড রবিবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি শহীদদের রক্ত বৃথা যাবে না। প্রতিরোধ আন্দোলনের নেতৃবৃন্দ যখনই প্রতিশোধমূলক হামলা চালানোর সিদ্ধান্ত নেবেন তখনই ...