স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরের শুরু থেকেই দারুণ ফর্মে মাশরাফি বিন মর্তুজা। প্রিমিয়ার লিগ জুড়েই চলছে মাশরাফি উত্তাপ। ক্রিকেট ক্যারিয়ারে আজ এক নতুন রেকর্ড গড়লেন ‘নড়াইল এক্সপ্রেস’। ডিপিএলে সোমবার সুপার লিগ পর্বের ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে তিন উইকেট নিয়ে ডিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালিক হলেন তিনি। অনেকদিন ধরে জাতীয় দলে কোনো ...
box
বিউটিকে ধর্ষণ ও হত্যার মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার
হবিগঞ্জ প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী বিউটি আক্তারকে (১৪) ধর্ষণ ও হত্যা মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগে তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক (এসআই) জাকির হোসেনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আসম সামছুর রহমান ভূইয়া এই তথ্য নিশ্চিত করেছেন । এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘এসআই জাকির হোসেনকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা ...
নতুন সিটি করপোরেশন ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক: দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পেল ময়মনসিংহ। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণা করে এর এলাকা নির্ধারণ করা হয়। সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি ...
কুয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের দক্ষিণাঞ্চলে রবিবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি তেল উত্তোলনকারী কোম্পানির ১৫ বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির দমকল বিভাগের মুখপাত্র কর্নেল খলিল আমির। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে মাথায় আঘাত পাওয়া এক ভারতীয় নাগরিকের অবস্থা সঙ্কটজনক। নিহত শ্রমিকরা বুরগান ড্রিলিং কোম্পানির কর্মী ছিলেন বলে ...
পরিবর্তন হলো পাঁচ জেলার নামের ইংরেজি বানান
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এই পরিবর্তন করা হলো। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) জেলার নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) ...
রংপুরে রথিশচন্দ্র নিখোঁজের ঘটনায় নয়জন আটক
নিজস্ব প্রতিবেদক: যুদ্ধাপরাধ মামলার সাক্ষী রংপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথিশচন্দ্র ভৌমিক নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন নয়জনকে আটক করেছে পুলিশ। জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোমবার সকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। আটকের পর তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি। সরকারি কৌঁসুলি হিসেবে জাপানি নাগরিক ...
রিজার্ভ চুরি: ২২ বার পেছাল মামলার প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মে দিন ঠিক করেছেন আদালত। সিআইডি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় রবিবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট একেএম মাঈন উদ্দিন সিদ্দিকী শুনানি শেষে এ তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে ২২ বার সময় দিল আদালত। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে ...
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ কাল
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে মঙ্গলবার (৩ এপ্রিল)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ওইদিন বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৃত্তির ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরবেন। আজ সোমবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে। ঝরেপড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ...
মার্কিন পণ্যে ২৫% শুল্ক বসিয়ে জবাব দিল চীন
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পণ্যে শতকরা ২৫ ভাগ শূল্ক আরোপ করেছে চীন। অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর আমেরিকা বাড়তি শূল্ক আরোপের পর বেইজিং এ ব্যবস্থা নিল। আমেরিকার কোন কোন পণ্যের ওপর বাড়তি শূল্ক আরোপ করা হয়েছে রোববার তার একটি তালিকা প্রকাশ করেছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়। এসব পণ্যেল মধ্যে রয়েছে মদ, ফ্রোজেন পর্ক এবং নানা রকমের ফলসহ অন্যান্য পণ্য। সোমবার থেকে এ ব্যবস্থা ...
ফিলিস্তিনি হত্যা: তেলআবিবে ইসরাইলবিরোধী বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: ভূমি দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গুলি চালিয়ে ১৭ ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইসরাইলের রাজধানী তেলআবিবে। শুক্রবারের ওই ঘটনায় দেড় হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। আর সর্বশেষ রোববার দেড় মাসব্যাপী বিক্ষোভ-সমাবেশের তৃতীয় দিনে ইসরাইলি সেনাদের ছোড়া বুলেটে আরো ১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরাইলি রেডিওর বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম আনাদলুর এক প্রতিবেদনে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর