১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৯

সদ্য সংবাদ

আল্লামা শফী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শাহ আহমদ শফীকে। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক  বলেন, আল্লামা আহমদ শফীর বয়স বর্তমানে ৯৫। তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। গতকাল হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে ...

তরুণীদের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেছেন, রেইনট্রি হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার তরুণীদের ছবি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দুই তরুণীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ এবং কয়েকটি অনলাইন পোর্টালে তাদের ছবি দিয়ে সংবাদ প্রকাশের বিষয়টি আব্দুল ...

বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনায় তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০৩০ ঘোষণার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপি নেত্রী বহু যুগ পরে একটি ভাল জিনিস শিখেছেন। খালেদা জিয়া তার ভিশন ঘোষণার ১০ দিন পর শনিবার গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। খালেদা জিয়া তার প্রথম দীর্ঘমেয়াদী পরিকল্পনা আগেই আওয়ামী লীগ ঘোষণা করেছে ...

কাল সারাদেশে বিএনপির বিক্ষােভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি প্রতিবাদে কাল রোববার (২১ মে) সারাদেশে বিক্ষােভ কর্মমূচি দিয়েছে বিএনপি।শনিবার (২০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সাংবাদিকদের এ কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বেলা ১১টার দিকে এ ঘোষণা দেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কাল বিক্ষোভের ঘোষণা দেন। সকাল ৮টা থেকে পৌনে ...

বিএনপির সন্দেহ : চেয়ারপার্সনের কার্যালয়ে পুলিশ বিস্ফোরক রেখেছে কি না

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য রেখে এসেছে কি না সে বিষয়ে সন্দেহের কথা বলেছেন দলটির একজন শীর্ষ নেতা। এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তও চেয়েছেন অপর এক নেতা। শনিবার বিএনপি নেত্রীর কার্যালয়ে পুলিশের তল্লাশি শেষ হওয়ার পর সেখানে উপস্থিত দুই জন নেতা তাদের বক্তব্য তুলে ধরেন। গুলশান দুই নম্বরের ৮৬ নম্বর সড়কের ছয় ...

গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়েছে। বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই বর্ধিত সভা শুরু হয়। সভায় সারাদেশে আওয়ামী লীগের ৭৭টি ইউনিটের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বর্ধিত সভাকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে গণভবন জুড়ে। সভায় বাংলাদেশ ...

১৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ১৬ ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি গাড়ি, পিস্তল, গোলাবারুদ, ওয়ারলেস, জ্যাকেটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া ...

বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়ে কোনো কিছুই পায়নি পুলিশ। শনিবার, ২০ মে সকাল সাড়ে সাতটা থেকে প্রায় দুই ঘণ্টা ওই কার্যালয়ের ভেতরে তল্লাশি চালায় গুলশান থানার একটি দল। আদালতের একটি সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কোনোও কর্মকাণ্ড চলছে কি না, কিংবা কোনোও ডকুমেন্ট রয়েছে কি না তা দেখতে এই তল্লাশি চালানো ...

বিদায়ের দ্বারপ্রান্তে কোলকাতা নাইট রাইডার্স

অনলাইন ডেস্ক: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তিনি অবশ্য ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন কলকাতাকে। টস হেরে ব্যাট করছে গৌতম গাম্ভীরের কলকাতা। আজকের ম্যাচের যারা জিতবে তারা রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে ২১ মে ফাইনাল খেলবে। আর যারা হেরে যাবে তারা বিদায় নিবে। এমন ...

সাংবাদিকদের ওপর নজরদারি বাকশালী আচরণ: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশ ভ্রমণরত সাংবাদিকদের ওপর নজরদারি সংক্রান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলার ‘একদলীয় বাকশালের’ বহিঃপ্রকাশ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ...