১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২৭

সদ্য সংবাদ

রুহানি ইরানের প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। এখনো চূড়ান্ত ঘোষণা দেয়া না হলেও দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে শনিবার ঘোষিত প্রাথমিক ফলাফল থেকে সে আভাসই পাওয়া গেছে। তেহরানের সাথে বিশ্বের অন্যান্য দেশের সম্পর্ক আরো জোরদারে তার প্রচেষ্টার প্রতি ভোটার সমর্থন জানানোতেই তিনি এ জয় পেতে যাচ্ছেন। নির্বাচন কমিটির প্রধান আলী আসগর আহমাদি ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে বলেন, ভোট ...

প্রাইম দোলেশ্বরের কাছে আবাহনীর হার

অনলাইন ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একাদশ রাউন্ডের ম্যাচে আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব। সাভারের তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে আফিফ হোসেনের ৯৪ রানের কল্যাণে ৭ উইকেটে ২৪৬ রানের পুঁজি পায় আবাহনী। ছয় নম্বরে ব্যাটিং-এ নেমে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৬ বল মোকাবেলায় দুর্দান্ত ইনিংসটি সাজান আফিফ। এছাড়া ভারতের মনন শর্মা ...

অগ্নিকাণ্ডে ১১ পরিবারের ২২টি ঘর ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক: অগ্নিকাণ্ডে নীলফামারী সদরের পলাশবাড়িতে অগ্নিকাণ্ডে ভূমিহীন ১১ পরিবারের ২২টি ঘর ভস্মীভূত হয়েছে। শনিবার দুপুরে সদরের পলাশবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিসামত ভুটিয়ান কালিরডাঙ্গায় এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, সেখানকার চিত্তরঞ্জনের রান্না ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে এলাকার ১১ পরিবারের ঘর, আসবাবসহ রক্ষিত মালামালে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ...

সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে আগামীকাল ২১ মে রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতি। ২০ মে শনিবার সন্ধ্যায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ ...

গাজীপুরে জঙ্গি ও মাদক বিরোধী অভিযানে আটক ৫

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কালিয়াকৈরে জঙ্গি ও মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ শনিবার দুপুরে বিএনপি ওস্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনকে আটক করেছে। অভিযানে পুলিশের তিন শতাধিক সদস্য অংশগ্রহন করেছে বলে জানা গেছে। আটককৃতরা হলো- কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন (৪০), মৌচাক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শওকত হোসেন রানা (৪৫), ছাত্রদল কর্মী খায়রুল ইসলাম (৩০), সোহেল মিয়া ...

ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে পুনে ও মুম্বাই।

অনলাইন ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের দশম আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে রাইজিং পুনে সুপারজায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনাল খেলতে নামবে পুনে। অন্যদিকে মুম্বাইয়ের চোখ তৃতীয় শিরোপার দিকে। হায়দারাবাদে এই ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। রাইজিং পুনে সুপার জায়ান্টের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরেছিল মুম্বাই। সেই ম্যাচ জিতেই ফাইনালে সবার ...

ইভিএম পদ্ধতিতে কোনো নির্বাচন চাই না: মওদুদ আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোটগ্রহণ এটা একটি ষড়যন্ত্র। আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, আপনারা ফ্রান্সের নির্বাচন দেখেছেন টিভিতে, অন্যান্য দেশেও ব্যালট বাক্সে ব্যালট পেপার দিয়ে মানুষ ভোট দেয়। আমাদের মতো দেশে ইভিএম ইন্ট্রিডিউস করার যারা চিন্তা করছেন, জনগণকে ভোটদানে বিরত রাখার ...

ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের কচুয়ায় পূর্বশত্রুতার জের ধরে লিটন হালদার (২৫) নামে মৎস্য ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নিজ মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন হালদার কচুয়া উপজেলার পশ্চিম পিপুলজুড়ি গ্রামের মৃত নারায়ণ চন্দ্র হালদারের ছেলে। কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. কবিরুল ইসলাম বলেন, প্রতিরাতের ন্যায় রাত ৮টার দিকে  লিটন তার নিজের মাছের ঘেরে ...

বিষমুক্ত মৌসুমি ফলের দাবিতে ১০ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: বিষমুক্ত নিরাপদ মৌসুমি ফলের দাবিতে ১০টি সুপারিশ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ সুপারিশ তুলে ধরে সংগঠনগুলো। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, নাসফ, পরিবেশ আন্দোলন মঞ্চ, পল্লীমা গ্রিন, ইয়ুথ সান এবং মডার্ন ক্লাব এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে- ...

সরকারের হৃদকম্পন শুরু হয়েছে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: ‘নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সরকার তত নার্ভার্স হয়ে পড়ছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকারের হৃদকম্পন শুরু হয়েছে। বিএনপির ‘ভিশন-২০৩০’ ঘোষণার পর আওয়ামী লীগের অবস্থা এতই খারাপ হয়েছে যে ক্ষমতা হারানোর ভয়ে তাদের হৃদকম্পন শুরু হয়েছে।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ...