নিজস্ব প্রতিবেদক : সমুদ্রের লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিন সারাদেশে টানা বর্ষণ হতে পারে বলে জানিয়েছে অবহাওয়া অধিদফতর। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকাসহ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে বাংলাদেশের ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর সূত্র আরও জানায়, ...
সদ্য সংবাদ
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০
নিজস্ব প্রতিবেদক: সাভারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে এ মহাসড়কে যানচলাচলে ব্যাহত হচ্ছে। সাভার হাইওয়ে পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভারের জিরানী বাজারে পৌঁছালে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ...
টাইগাররা মাঠে নামছে বিকেলে
স্পোর্টস ডেস্ক, ঢাকা : ত্রিদেশীয় সিরিজের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে বিকেলে মাঠে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে। এই প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নিতে চান মাশরাফি বাহিনী। এর আগে ইংল্যান্ডের সাসেক্সে দশ দিনের অনুশীলন ক্যাম্প করেছে টাইগাররা। সেখানে ইংলিশ কাউন্টি দল সাসেক্স এবং ডিউক অফ নরফোকের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে সাকিব-মুশফিকরা। ...
‘সরকারের প্রবৃদ্ধির লক্ষ্য পূরণ হবে না’
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ হবে না। সেক্ষেত্রে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। আগামী অর্থবছরে তা কমে গিয়ে হবে ৬ দশমিক ৫ শতাংশ। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন-এসকাপ ইকোনমিক অ্যান্ড সোশাল সার্ভে অব এশিয়া অ্যান্ড প্যাসিফিক-২০১৭’ প্রতিবেদনে প্রবৃদ্ধির এ পূর্বাভাস দেওয়া ...
প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহর আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিটে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সফররত সৌদি সংস্কৃতি এবং তথ্যবিষয়ক মন্ত্রী ড. আওয়াদ বিন-সালেহ-আল আওয়াদ মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ...
আজ শুভ বুদ্ধ পূর্ণিমা
দেশ জনতা ডেস্ক: বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের জন্ম দিন আজ। শুধু জন্ম দিন নয়, এই একই দিনে সিদ্ধিলাভ আর মহাপরিনির্বাণ লাভ করেছিলেন তিনি। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উত্সব। বৈশাখের পূর্ণিমা তিথিতে এই পুণ্যোত্সবে বৌদ্ধ ধর্মের অনুসারীরা স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। অর্চনার পাশাপাশি তারা পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত ...
বজ্রপাতে নিহত ৬
অনলাইন ডেস্ক: বজ্রপাতে দেশের তিনটি জেলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। বজ্রপাতে চাঁদপুর সদরে মা-ছেলের মৃত্যু ও আরও তিন নারী আহত হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে নারীসহ দুজন ও ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলায় দুই কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতে হতাহতের এসব ঘটনা ঘটে
পাশের দাবিতে ছাত্রলীগের অবস্থান ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক: রংপুর মেডিক্যাল কলেজের এমবিবিএস ফাইনাল পরীক্ষায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ৫৮ জন শিক্ষার্থীকে পাশ করিয়ে দেয়ার দাবিতে আজ মঙ্গলবার কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা ফেল করে। রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক গৌরান্দ্র চন্দ্র সাহা অভিযোগ করেন, তারাসহ ২১২ জন শিক্ষার্থী এবার ...
আগামী নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তবে আমরা নির্বাচন করবো।
দেশজনতা রিপোর্ট: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাড. আবুল কালামের সভাপতিত্বে মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনাবিবি হেভেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মহানগর বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, আমরা গত নির্বাচনে যাইনি কারণ শেখ হাসিনা কখনো অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেয়নি। আগামী নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তবে আমরা নির্বাচন করবো। তিনি ...
শবে বরাতে আতশবাজি ও পটকা নিষিদ্ধ!
অনলাইন ডেস্ক: পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিস্ফোরক দ্রব্য, পটকা ও আতশবাজি বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ১২ মে ভোর ছয়টা পর্যন্ত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর