১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

সদ্য সংবাদ

ডিএসইতে টানা ৪ কার্যদিবস পতন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন টানা ৪ কার্যদিবসে গড়িয়েছে। মঙ্গলবারের (৯ মে) লেনদেনের মাধ্যমে এ টানা পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৫১১ পয়েন্টে। যা সোমবার ৪ পয়েন্ট, রবিবার ৭ পয়েন্ট ও বৃহস্পতিবার ৪ পয়েন্ট কমেছিল। এ হিসাবে ৪ কার্যদিবসে কমেছে ৩৩ ...

পূর্বাচলে আজও চলছে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উপকণ্ঠে পূর্বাচল উপশহরের আশপাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিতে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। আজও সেখানে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সোমবার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানের নেতৃত্ব দিচ্ছেণ রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন। গতকালের অভিযানে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট ...

বিচারপতি কারনানের ৬ মাসের কারাদন্ড

দেশজনতা ডেস্ক : আদালত অবমাননার দায়ে ভারতের কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনানকে ৬ মাসের কারাদণ্ড দিল দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সোমবার কারনান প্রধান বিচারপতিসহ ৮ বিচারপতির কারাদণ্ডের ব্যাপারে যে নির্দেশ দিয়েছিলেন, তা বাতিলও করে দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি জেএস খেহরের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ বলেছে, ‘আমরা যদি কারনানকে জেলে না পাঠাই, তবে অভিযোগ উঠবে যে বিচারপতিরা আদালত অবমাননা ...

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

দেশজনতা রিপোর্ট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী মিতু আক্তারকে (৩০) কুপিয়ে হত্যা করে স্বামী মোশাররফ হোসেন (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোরে জালকুড়ি মাঝপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, জালকুড়ি মাঝপাড়া এলাকার আহসান সরদারের ছেলে মোশাররফের সঙ্গে প্রায় ১৫ বছর আগে বরিশালের মিতু আক্তারের বিয়ে হয়। মোশাররফ পেশায় গাড়ি চালক। তাদের ১২ বছর বয়সী এক ছেলে ও ৯ বছর ...

আত্মসমর্পণের পর সাক্কুর জামিন

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কু আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এরপর শুনানি নিয়ে ২৪ মে পর্যন্ত আদালত তার জামিন মঞ্জুর করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ ...

আমিরাতে ভিসা বিক্রির খপ্পরে বাংলাদেশি শ্রমিকরা

দেশজনতা রিপোর্ট: দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এরপরও দেশটি থেকে আসা রেমিট্যান্স প্রবাহ থেমে যায়নি। মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশি শ্রমিকরা বিভিন্ন উপায়ে মালিকদের কাছ থেকে ভিসা সংগ্রহ করে দেশটিতে কাজ করে যাচ্ছেন। যা রেমিট্যান্স প্রবাহের গতি অব্যাহত রেখেছে। জানা গেছে, বাংলাদেশিদের কাজ করার এ আকুলতার সুযোগ নিয়ে ‘ভিসা ব্যবসা’ খুলে বসেছেন কিছু মালিক। ...

আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে। আবেদনের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৬ মে। গত রোববার ২০১৭-১৮ সালের ভর্তি নীতিমালা জারির মাধ্যমে ভর্তির এ সময় নির্ধারণ করা হয়। নীতিমালায় বলা হয়, সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পাবে শিক্ষার্থীরা। প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনলাইনের ক্ষেত্রে ১৫০ টাকা এবং টেলিটকে ...

শেষ হয়ে যাচ্ছে ব্যাংকিং খাত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারি দলের লোকজন সব ব্যাংক দখল করে নিয়েছে। এখন লুট করার জন্য ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে। আজ সোমবার ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মিসভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই কর্মিসভার আয়োজন করা হয়। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ব্যাংক ...

নির্বাচনে সবার অংশগ্রহণ চায় ইইউ রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৈশ্বিক এজেন্ডা হিসেবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে উৎসাহিত করে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন। ৯ মে ‘ইউরোপ দিবসের’ প্রাক্কালে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইইউ রাষ্ট্রদূত এমন অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ কাম্য। এ লক্ষ্যে আগামীতে সকল রাজনৈতিক প্রক্রিয়া ...

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানুষের কবি: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের কবি ছিলেন। তার কাছে জাতি, ধর্মের ঊর্ধ্বে মানুষের পরিচয়ই ছিলো বেশি। তার হাত ধরে বাংলা ভাষা, সংস্কৃতি বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থান লাভ করেছে বলে আমরা গর্ববোধ করি’। আজ পঁচিশে বৈশাখ সোমবার (০৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর পতিসরে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এসব কথা বলেন। ...