১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

সদ্য সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মশিউর রহমান

গাজীপুর প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রফেসর ড. মোঃ মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর আবদুল হামিদ অ্যাডভোকেট ৭ মে থেকে ৪ বছরের জন্য মশিউর রহমানকে এ পদে নিয়োগ দেন। ড. মশিউর রহমান এস এস সি ও এইচ এস সি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বি এস এস ...

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি ১৫ মে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শুনানি আগামী ১৫ মে পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আজকের কার্যক্রম মুলতবি চেয়ে বেগম জিয়ার পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থনের এ দিন ধার্য করেন আদালত। এর আগে এ মামলায় হাজিরা দিতে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত কামরুল হোসেন মোল্লার বিশেষ আদালতে পৌঁছান খালেদা জিয়া। ...

`ধর্ষকরা প্রভাবশালী হলেও আইনের আওতায় আনা হবে’

নিজস্ব প্রতিবেদক: দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বনানীর একটি হোটেলে ধর্ষণের ঘটনায় জড়িতরা যতই প্রভাবশালী হোকনা কেন তাদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম। সোমবার (৮ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় ছায়া তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। একটা ক্রাইম ঘটেছে, মামলা হয়েছে। ...

মূল্য সূচকের পতনে লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার প্রধান মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে শরীয়াহ সূচক বা ডিএসইএসের পতন হলেও; ডিএসই৩০ সূচকের উত্থান ঘটেছে। সব মিলিয়ে আজ মিশ্র প্রবণতার মধ্য দিয়ে ডিএসইর লেনদেন শেষ হয়েছে। একই অবস্থা বিরাজ করছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। তবে আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ...

রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

নিজস্ব প্রতিবেদক: রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে সোমবার (৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। শফিউল আলম বলেন, ‘রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। ...

রেড ক্রিসেন্টের সেবা উত্তরোত্তর বৃদ্ধি পাবে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও বিপন্ন মানুষের সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেবা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশে দুর্যোগকালীন অসহায় ও দুঃস্থ মানুষের কাছে তাদের সেবা পৌঁছে দিয়ে দেশবাসীর প্রশংসা ...

বেগম খালেদা জিয়ার সময়ের আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষের সমর্থনের জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা সময়ের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মপক্ষ সমর্থন ও হাজিরা দিতে উপস্থিত হন বেগম খালেদা জিয়া। পরে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা আত্মপক্ষের সমর্থন মুলতবি চেয়ে সময়ের ...

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি চলছে, আটক ১

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা গ্রামের মৃত শরাফত হোসেনের বাড়িটি গতকাল থেকে ঘিরে রেখেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় গতকাল দুপুরে বাড়ির মালিক মৃত শরাফত হোসেনের ছেলে শামিমকে আটক করেছে পুলিশ। খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহমেদ জানান, জেলা সদরের লেবুতলা গ্রামে জঙ্গি আস্তানা মৃত শরাফত মন্ডলের ...

কাশ্মীর সহিংসতায় ৫ জন নিহত

 অনলাইন ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় এক পুলিশ সদস্য ও তিন বেসমারিক লোক নিহত হয়েছে। রোববার কর্তৃপক্ষ এ কথা জানায়। গত শনিবার কুলগ্রাম জেলার একটি দুর্ঘটনাস্থলে পুলিশের ওপর চালানো এ হামলায় এক জঙ্গিও নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, ‘পুলিশ দুর্ঘটনাস্থলে হাজির হলে জঙ্গিরা তাদের ওপর (পুলিশ) হামলা চালায়। এসময় গুলি পাল্টা গুলিতে এক পুলিশ সদস্য ও তিন ...

আয়ারল্যান্ড পৌঁছেছেন মুশফিক-তামিমরা

অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করার পর ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আয়ারল্যান্ড পৌঁছেছে টাইগাররা। রবিবার অধিনায়ক মাশরাফিকে ছাড়াই আয়ারল্যান্ডে পৌঁছায় টাইগাররা।  পারিবারিক সমস্যার কারণে সাসেক্সে ক্যাম্প চলাকালীন বাংলাদেশে ফিরে আসেন ম্যাশ। রোববার বাংলাদেশ সময় চারটা ২০ মিনিটে আয়ারল্যান্ডের বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সাকিব-তামিম-মুশফিকদের বহনকারী বিমান। দুই ঘন্টার বিমান ভ্রমন করে আয়ারল্যান্ড পৌঁছেছে লাল-সবুজ জার্সিধারীরা। এর আগে ...