দেশজনতা ডেস্ক : রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে মামলা তিনটিতে জামিন আবেদন করে পার্থ। পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম জামিনের এ আদেশ দেন। এ বিষয়ে আদারত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, প্রত্যেক মামলায় ...
সদ্য সংবাদ
বুদ্ধ পূর্ণিমায় খালেদা জিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন বাণী
নিজস্ব প্রতিবেদক: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিবসটি উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, মানব বিশ্বের ইতিহাসে এই দিনটি এক মহিমান্বিত দিন। এ দিনেই গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেন। বিএনপি নেত্রী বলেন, যুগে যুগে মহামানবেরা পথভ্রষ্ট মানুষকে সত্যের আলো দেখিয়েছেন, ...
রোহিঙ্গাদের জন্য জাপানের ২০ লাখ ডলার সহায়তা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রতিবেশী দেশ মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ লাখ ডলার বা ১৬ কোটি টাকার বেশি জরুরি অনুদান সহায়তা দিয়েছে জাপান সরকার। জাপান দূতাবাস, জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আশ্রয়-বসতি নির্মাণ, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান এবং পানি সরবরাহে ...
ধর্ম অবমাননার দায়ে জাকার্তার গভর্নরকে দুই বছরের কারাদণ্ড
অনলাইন ডেস্ক: ধর্ম অবমাননা ও সহিংসতা উস্কে দেওয়ার দায়ে জাকার্তার বিদায়ী গভর্নরকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আহোক নামে পরিচিত দণ্ডপ্রাপ্ত বাসুকি টিজাহাজা পুরনামা ইন্দোনেশিয়ার রাজধানীর প্রথম চীনা বংশোদ্ভূত খ্রিস্টান গভর্নর ছিলেন। এক প্রচারণা বক্তৃতায় কোরানের একটি আয়াত উল্লেখের মাধ্যমে ইসলাম ধর্মের অবমাননা করায় দোষী সাব্যস্ত হন তিনি। অভিযোগ অস্বীকার করে আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি। বিশ্বব্যাপী ...
বজ্রপাতে ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে শহরে জিলা স্কুল মাঠে খেলার সময় বজ্রপাতে ঐ স্কুলের ছাত্র আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম মাহমুদুল হাসান খান তামিম (১৪)। তার বাড়ি ময়মনসিংহের গোহাইলকান্দি এলাকায়। মঙ্গলবার(০৯ মে) দুপুর সোয়া ২টার সময় জিলা স্কুল মাঠে এই ঘটনা ঘটে। জানা যায়, তামিম জিলা স্কুলের নবম শ্রেণীর দিবা শাখার ছাত্র। বৃষ্টির সময় ১২/১৫ ...
৫৭ ধারার মামলায় দুই সাংবাদিক কারাগারে
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় আইসিটি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মেজবাউল হক এ আদেশ দেন। সাংবাদিকরা হলেন- কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত দপ্তর সম্পাদক বাংলাভিশন, বিডি নিউজ ২৪ ও বণিক বার্তার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলী এবং স্থানীয় ...
‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সামাজিক আন্দোলন প্রয়োজন’
ময়মনসিংহ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, উৎপাদনের জায়গা থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত খাদ্য নিরাপদভাবে সরবরাহ করতে হবে। খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে। মঙ্গলবার ময়মনসিংহ শহরের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে জনসচেতনত’শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ...
শরণার্থী সমস্যা সমাধানে মিয়ানমারকে প্রধানমন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার পথ খুঁজে বের করতে তার সরকারের বার্তা মায়ানমার সরকারের কাছে পৌঁছে দিতে দেশটির বিদায়ী রাষ্ট্রদূত মিয়ো মিন্ত থানের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে আমাদের একত্রে একটি পন্থা খুঁজে বের করতে হবে। তিনি বলেন, প্রতিবেশী হিসেবে ...
এরশাদ খালাস
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি থাকা অবস্থায় উপহার দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায় বাতিল করে তাকে খালাস দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ দুই যুগের পুরনো এ মামলার রায় ঘোষণা করে। এরশাদের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের আপিল হাই কোর্ট মঞ্জুর করেছে। ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ...
ষোড়শ সংশোধনী: ২১ মে পর্যন্ত শুনানি মুলতবি
উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে অর্পণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আগামী ২১ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে গতকাল এ শুনানি শুরু হয়। আজ দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে মামলার কার্যক্রম ২১ মে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিষয়টির ওপর হাইকোর্টের দেয়া ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর