১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৫

সদ্য সংবাদ

নিউজিল্যান্ডের রানের পাহাড়

অনলাইন ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে ৩৪৪ রানের বড় সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে টম ল্যাথামের দাপুটে সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বড় স্কোর করেছে সিরিজে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ড। ফলে এ ম্যাচ জিততে হলে আয়ারল্যান্ডকে ৩৪৫ রানের বড় লক্ষ্যমাত্রা অতিক্রম করতে হবে। ল্যাথাম সেঞ্চুরি পূরণ করে ৯টি চার এবং ৪টি ছক্কায় ১১১ বলে ১০২ ...

কমানো হবে ভ্যাটের হার : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নিজের অবস্থান থেকে সরে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কমানো হবে ভ্যাট রেট।  আগামী ১ জুলাই থেকে এটা কার্যকর হবে। আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা শেষে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, আগামী ২৫-২৬ তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে এ হার ঠিক করা হবে। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর করা ...

তালেবান হামলায় ২০ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ-মধ্যাঞ্চলে তালেবানদের অতর্কিত মাহলায় ২০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১০ কর্মকর্তা আহত হয়েছেন। রোববার (২০ মে) রোববার ভোরে কয়েকটি নিরাপত্তা চৌকিতে তালেবান যোদ্ধাদের এ হামলায় তালেবানদেরও বেশ কিছু সদস্য হতাহত হয়েছে বলে দেশটির পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানান। প্রাদেশিক গভর্ণর বিসমিল্লাহ আফগানমাল বার্তা সংস্থা কে বলেন, আজ সকালে একদল তালেবান যোদ্ধা ভারী ও ...

৫৩টি ইউনিয়ন পরিষদে মঙ্গলবার ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: দেশের ৫৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার ইসির সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৭টিতে সাধারণ নির্বাচন হবে। স্থগিত থাকা ৮টি এবং ২৮টিতে শূন্য পদে এবং বাকিগুলোতে সদস্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা ...

রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজান মাস উপলক্ষে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের যথেষ্ট মজুদ আছে তাই এসব পণ্যের দাম নিয়ন্ত্রণেই থাকবে। আজ রোববার রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আমদানি-রপ্তানি দফতরের প্রধান নিয়ন্ত্রকের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ ...

টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক : ত্রিদেশীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলয়াম পোর্টারফিল্ড। গত সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের দলে চারটি পরিবর্তন এনে আজ মাঠে নেমেছে নিউজিল্যান্ড। সেরা একাদশে ফিরেছেন স্ট কুগেলেইন। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়র লীগ(আইপিএল) শেষ করে দলে যোগ দিয়েছেন এডাম মিলনে, ম্যাট হেনরি এবং কোরি এন্ডারসন। বাদ ...

শ্রমিক ঐক্য পরিষদের কর্মবিরতি: বিপাকে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: ৭ দফা দাবি আদায়ে নাটোরে ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলছে কর্মবিরতি। রোববার (২১ মে) সকাল থেকে নাটোরসহ উত্তরবঙ্গের ১৬ জেলায় পুলিশের হয়রানি বন্ধসহ ৭ দফা আদায়ে কর্মবিরতি পালন করছে। ফলে বন্ধ রয়েছে সকল ধরনের পণ্য পরিবহন। জেলার অভ্যন্তরে ও আন্তরুটে কোন ধরনের পণ্যবাহী পরিবহন চলাচল না করায় বিপাকে পড়েছেন পচনশীল পণ্য ব্যবসায়ীরা। ...

নরসিংদীর ‘জঙ্গি আস্তানায়’ কিছুই পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে  কোনো অস্ত্র বা বিস্ফোরক পায়নি র‌্যাব।রোববার দুপুরে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান অভিযান শেষে একথা জানিয়েছেন। মুফতি মাহমুদ খান বলেন, “ওই বাড়ির তিনটি কক্ষ তল্লাশি করে বাহ্যিকভাবে কোনো অস্ত্র বা বিস্ফোরক পায়নি আমাদের বোমা নিষ্ক্রিয়করী দল। আমরা আটকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার চেষ্টা করব।” এদিকে আত্মসমর্পণকৃত তরুণদের পরিবারের ...

জামিন নামঞ্জুর, কারাগারে ভূমিমন্ত্রীর ছেলে

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে হামলা ও ভাংচুরের মামলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমালসহ ১১ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত। ২১ মে রোববার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করীম। অন্য আসামিরা হলেন- যুবলীগ কর্মী রূপক, জাহাঙ্গীর, জাফর ইকবাল, রনি, প্রিন্স ইসলাম, মাহবুব ইসলাম, সাবিরুল, মেহেদী হাসান, ...

‘জঙ্গি আস্তানা’ থেকে ফেসবুক স্ট্যাটাস: ‘আমাদের বাঁচান

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর গাবতলীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে আবু জাফর মিয়া নামের এক ছাত্র তার ফেসবুকে দুইটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রীসহ সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাহায্য চেয়েছেন। প্রথম স্ট্যাটাসে আবু জাফর বলেন, ‘সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্যারদের উদ্দেশ্য করে বলছি, আমরা নিরপরাধ। আমরা কখনো শিবির, জঙ্গিবাদ সম্পর্কে ভালো করে জানিও না। প্লিজ, আপনারা আমাদের সার্চ করুন। দেখুন ...